Friday, August 7

Month: October 2018

হরিপালে রেলিং ভেঙে খালে বাস, মৃত অন্তত ৫, জখম ২২

হরিপালে রেলিং ভেঙে খালে বাস, মৃত অন্তত ৫, জখম ২২

বাংলাদেশ
সপ্তমীর সকালে খুশির হাওয়ার মধ্যেই একটি বড়সড় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হুগলির হরিপালে কালুবাটি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে একটি যাত্রীবোঝাই বাস পড়ে যায়। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শিশু ও মহিলা-সহ অন্তত ২২ জন জখম হয়েছেন। পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি আরামবাগ থেকে কলকাতায় আসছিল। হরিপালের ডাকাতিয়ার কাছে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি প্রথমে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা মারে। রেলিং ভেঙে সোজা গিয়ে পড়ে ডাকাতিয়া খালে। প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ গিয়ে ক্রেন দিয়ে বাসটিতে তোলে। বাসের কাচ ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ২২ জনের অবস্থা গুরুতর। তাঁদের হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।...
ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা

ক্রাইম
অবৈধভাবে জমি দখলের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী জমির মালিক মোহাম্মদ আলীর অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা পুলিশ। ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন ও গণস্বাস্থ্যের পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির হোসেন ও আশুলিয়ার টাকশুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেন (৪৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন-চারজন। মামলায় অভিযোগ করা হয়েছে, আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নে ৪.২৪ একর সম্পত্তি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্য আসামিরা গত ১৪ অক্টোবর জোরপূর্বক দখল করে নেয়। দখল করার আগে স্বেচ্ছায় নামেমাত্র মূল্যে জমিটি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টের নামে লিখে দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করেন...
প্রধানমন্ত্রী দুপুরে সৌদি আরব যাচ্ছেন

প্রধানমন্ত্রী দুপুরে সৌদি আরব যাচ্ছেন

জাতীয়
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে রিয়াদের উদ্দেশে মঙ্গলবার দুপুরে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান আজ বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রাজধানীর উদ্দেশে রওয়ানা হবেন। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে সাথে বৈঠক করবেন। এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি রাজপ্রাসাদে সেদেশের বাদশাহর সঙ্গে সাক্ষাৎ এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা...
জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক দুপুরে

জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক দুপুরে

জাতীয়, বাংলাদেশ
আত্মপ্রকাশের চারদিনের মাথায় প্রথমবারের মত আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার দুপুর ১২টায় উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মোস্তফা মহসীন মন্টু উপস্থিত থাকার কথা রয়েছে। সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে এ বৈঠকে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সামনে রেখে গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রক্...
শরতেও নিজিকে সাজান মনের মতো

শরতেও নিজিকে সাজান মনের মতো

লাইফস্টাইল
সূর্যের তাপ এবং ধুলোবালির কারণে এ সময়ে ত্বকের জন্য দরকার বাড়তি যত্ন। তাছাড়া এ সময় মেকআপ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ‘লেস ইজ মোর’ এই বাক্যটি মাথায় রেখে সবসময় পার্টি মেকআপ করা উচিৎ। বিশেষ করে কোন ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করবেন ও কি রঙ ব্যবহার করবেন সেটা খেয়াল রাখা দরকার। বছরের অন্য সময়ে যে ধরনের মেকআপ আমরা করে থাকি এই শরতে মেকআপ করার পদ্ধতি একটু ভিন্ন। এই গরমে ফ্রেশ লুক পেতে চাইলে মেনে চলুন কিছু বেসিক মেকআপ টিপস। মেকআপ শুরু করার আগে মাথায় রাখুন কয়েকটি বিষয়- মেকআপের জন্য পরিষ্কার ত্বক খুবই জরুরি। মেকআপের আগে ক্লেনজিং জেল বা ক্রিম ভালো করে মুখে লাগান, তারপর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে মুখ পরিষ্কার করার পরে মাইল্ড অ্যাসট্রিনজেন্ট ব্যবহার করতে পারেন। ব্লাশার লাগানোর জন্য পরিষ্কার ব্রাশ ব্যবহার করুন। কানের চারপাশের অংশে ডাস্কি পিঙ্ক ব্লাশ লাগাতে পারেন। এতে ক...
ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ আজ বিকেলে

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ আজ বিকেলে

পড়ালেখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ' ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার স্থগিত ফল আজ প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ ফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার দুপুর ১টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর দুই ঘণ্টা পর দুপুর আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য দপ্তরের অ্যাসাইনমেন্ট অফিসারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হলো। অর্থাৎ ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ স্থগিত করা হলো। সংশ্লিষ্ট বিষয়ে যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মা...
খালেদা জিয়ার রায় ২৯ অক্টোবর

খালেদা জিয়ার রায় ২৯ অক্টোবর

রাজনীতি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। ১৬ অক্টোবর, মঙ্গলবার সকালে সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান রায়ের জন্য এ আদেশ দেন। আদেশের বিষয়টি প্রিয়.কমকে জানান খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া। ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। মামলাটির আসামি বিএনপির নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্ন...
কুমিল্লায় খালেদার জামিন শুনানি ১১ নভেম্বর

কুমিল্লায় খালেদার জামিন শুনানি ১১ নভেম্বর

রাজনীতি
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে দুবৃর্ত্তদের পেট্রলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। আদালতের বিচারক কে এম সামছুল আলম আগামী ১১ নভেম্বর জামিন শুনানির দিন ধাযর্ করেন। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা পি পি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। এর আগে কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৫নং আমলী আদালতে গত ১২, ২০ ও ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি/অধিকতর শুনানি শেষে আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে দেন। মামলার বিবরণে জানা যায়, ২০ দলীয় জোটের হরতাল অবরোধের সময় ২০১৫ সালের ৩ ফেব্রæয়ারি ভোর রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুবৃর্ত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত...
বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা

বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা

এক্সক্লুসিভ
আমাদের মস্তিষ্কে লিম্বিক সিস্টেম বলে একটি স্থান রয়েছে। এখান থেকেই উৎপন্ন হয় আবেগ-কামনা বা লালসা, উত্তেজনা ইত্যাদি। লিম্বিক সিস্টেমের মধ্যে আছে অ্যামাইগডালা নামে একটি বিশেষ স্থান যেখানে ভালোলাগা, মন্দলাগা, ক্রোধ, বিমষর্তা, আতঙ্ক ইত্যাদি জন্ম নেয়। লিম্বিক তন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে নিউকরটেক্স। এরই জন্য মানুষ কিছু শিখতে, স্মরণ করতে ও পরিকল্পনা করতে সক্ষম। ভালোবাসার জন্ম হয় নিউকরটেক্সে। সরীসৃপদের নেই নিউকরটিক্স। তাই তো সন্তানদের প্রতি এদের নেই কোনো স্নেহ-ভালোবাসা। আর এ কারণেই জন্মের পর নিজেরাই নিজের বাচ্চাদের খেয়ে ফেলতে দেখা যায়। আর তাই বাচ্চাদেরও জন্মের পরপরই লুকিয়ে থাকতে শিখতে হয়। নিউকরটেক্স ও লিম্বিক সিস্টেমের মধ্যে যত বেশি সংযোগ গড়ে ওঠে তত বেশি আবেগজাত অনুভ‚তি বিকশিত হয়। তাই তো আবেগজনিত প্রতিবতর্ (জবভষবী) ছাড়া আমাদের পক্ষে কোনো কাজ করাই সম্ভব নয়। কারণ আবেগ আমাদের কাজে প্রবৃত্ত ক...
পুরস্কার পেলেন ফুটবল বিশ্বকাপের কুইজ বিজয়ীরা

পুরস্কার পেলেন ফুটবল বিশ্বকাপের কুইজ বিজয়ীরা

খেলা
রাশিয়ায় ২০১৮ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেশের স্বনামধন্য এবং খ্যাতনামা দুটো বিপণন প্রতিষ্ঠান ‘মাসের্ল’ আর ‘উইনম্যাক্স’-এর পৃষ্ঠপোষকতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেলি দৈনিক যায়যায়দিন। গত ২৯ সেপ্টেম্বর এইচআরসি মিডিয়া ভবনে অনুষ্ঠিত হয় সেই কুইজের ড্র। অবশেষে সোমবার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। এ সময় দৈনিক যায়যায়দিন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দুটোর ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন। পুরস্কার পেলেন ফুটবল বিশ্বকাপের কুইজ বিজয়ীরা মাসের্ল-যায়যায়দিন কুইজ প্রতিযোগিতা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাসেের্লর অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ পারভেজ এবং দৈনিক যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাইস চৌধুরীসহ অন্যরা...