Tuesday, May 12

Month: June 2019

স্বজনদের কাতার ভ্রমণের সুযোগ

আন্তর্জাতিক, লাইফস্টাইল
কাতারে এখন গ্রীষ্ম মৌসুম। এই সময়ে কাতারে বিশ্বের নানা দেশ থেকে পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে চলতি বছর কাতার পর্যটন কর্তৃপক্ষের পক্ষ থেকে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ইলেকট্রনিক ভিজিটর অথোরাইজেশন সিস্টেম চালু করা হয়েছে। সদ্য চালু হওয়া এই অনলাইন পদ্ধতিতে কাতারে বসবাসরত বিদেশিরা নিজেদের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের কাতারে নিয়ে আসার সুযোগ পাবেন। কাতার ভিসা সার্ভিসেসের ওয়েবসাইটে আবেদনের পর তাঁরা বিনা মূল্যে এই ভিসা পাবেন। ৪ জুন থেকে শুরু হয়ে এই সুযোগ কার্যকর থাকবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী আকবর আলবাকের এই পদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের বলেন, এটি কাতারের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সারা বিশ্ব থেকে সব দেশের মানুষ এই নতুন পদ্ধতির মাধ্যমে আবেদন করে কাতার ভ্রমণের সুযোগ পাবেন। আক...
১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ক্রাইম, বাংলাদেশ
ভৈরব-ময়মনসিংহ রুটে ১০ ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জ স্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে এ পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ট্রেন যোগাযোগ আবারও স্বাভাবিক হয়। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, ভৈরব থেকে ছেড়ে আসা একটি ট্রেন ময়মনসিংহ যাচ্ছিল। সকাল পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে প্রবেশের আগে সেটার ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর উদ্ধার কাজ শুরু হয়। প্রায় ১০ ঘণ্টা এ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার আবারও পৌনে সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। iframe width="1195" height="672" src="https://www.youtube.com/embed/xJUhou3bT_Y" frameborder="0" allow=...

বিয়ের পাঁচ বছর পর পুলিশ দিয়ে ধরে এনে কাবিন

বাংলাদেশ
টাঙ্গাইলের সখীপুরে বিয়ের পাঁচ বছর পর পুলিশ দিয়ে ধরে এনে বিয়ের নিবন্ধন (কাবিন বা নিকাহ রেজিস্ট্রেশন) করা হয়েছে। গত শনিবার রাতে সখীপুর পৌরসভার নিকাহ রেজিস্ট্রার (কাজি অফিস) কার্যালয়ে এ কাবিন করা হয়। নতুন রেজিস্ট্রি করা বরের নাম আরিফুল ইসলাম (৩০)। পেশায় তিনি অটোরিকশাচালক। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিকদার রোড এলাকার খোরশেদ আলমের ছেলে। কনের নাম রুবি আক্তার (২৫)। তিনি একই ওয়ার্ডের রেজিস্ট্রিপাড়ার মৃত হাছেন আলীর মেয়ে। বিয়ের পাঁচ বছর পর পুলিশ দিয়ে ধরে এনে কাবিন টাঙ্গাইলের সখীপুরে বিয়ের পাঁচ বছর পর পুলিশ দিয়ে ধরে এনে বিয়ের নিবন্ধন (কাবিন বা নিকাহ রেজিস্ট্রেশন) করা হয়েছে। গত শনিবার রাতে সখীপুর পৌরসভার নিকাহ রেজিস্ট্রার (কাজি অফিস) কার্যালয়ে এ কাবিন করা হয়। নতুন রেজিস্ট্রি করা বরের নাম আরিফুল ইসলাম (৩০)। পেশায় তিনি অটোরিকশাচালক। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিকদার...
বিএনপি নেতা মামুনকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপি নেতা মামুনকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ, রাজনীতি
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যরা দাবি করেছেন, সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামুনকে নিয়ে গেছেন। হাসান মামুন। ছবি: সংগৃহীতহাসান মামুন। ছবি: সংগৃহীতবিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যরা দাবি করেছেন, সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামুনকে নিয়ে গেছেন। গতকাল এক বিবৃতিতে হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল অভিযোগ করেন, শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে র‍্যাব সদস্যরা মামুনকে নিয়ে যান। কিন্তু তাঁরা আটক করার কথা স্বীকার করছেন না। মির্জা ফখরুল বিবৃতিতে তিনি হাসান মামুনকে সুস্থ অবস্থায় তাঁর পরিবারের কা...
অপু বিশ্বাসকে বাদ দিয়ে নায়িকা বুবলী

অপু বিশ্বাসকে বাদ দিয়ে নায়িকা বুবলী

বাংলাদেশ, বিনোদন
শাকিব খান ও অপু বিশ্বাস জুটি একটা সময় ঢাকাই ছবিতে রাজত্ব করেছে। তবে অপুর সঙ্গে বিয়ের তথ্য ফাঁস হবার পর থেকেই অপুতে অনাগ্রহ শাকিবের। শেষ পর্যন্ত ডিভোর্সের পথেই হাঁটেন তারা। বর্তমানে নায়ক শাকিব খান অভিনীত বেশির ভাগ ছবির নায়িকা হিসেবেই দেখা মিলছে শবনম বুবলীকে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও তাদের দুজনেরই ভাষ্য, প্রফেশনের বাইরে ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। তাদের মধ্যে প্রেম থাকুক আর নাইই থাকুক ঠিকই অপুর জায়গা দখল করে নিলেন বুবলী। হ্যাঁ, পাঠক ২০১৩ সালে ‘মনের মতো মানুষ পাইলাম না’শিরোনামে একটি ছবির মহরত করেছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু। তখন সেই ছবির নায়ক-নায়িকা ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। মহরত করলেও নানা জটিলতায় ছবিটির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা। এবার ছবিটির শুটিং শুরু করলেন জাকির হোসেন রাজু। ছবিতে শাকিব খান থাকলেও থাকছেন না অপু বিশ...
১ ও ২ জুন খোলা থাকবে সরকারি ধান-চাল সংগ্রহ কেন্দ্র

১ ও ২ জুন খোলা থাকবে সরকারি ধান-চাল সংগ্রহ কেন্দ্র

বাংলাদেশ
চলমান বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে জুন সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ প্রদান করা হয়। এতে জানানো হয়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বন্ধের দিনগুলোর পূর্বে আগামী ৩ জুন কার্যদিবস রয়েছে। ঈদপূর্ব সময়ে আগ্রহী কৃষক/মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কেন্দ্রসমূহে তাদের পণ্য (ধান, গম, চাল) বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়, ঈদের আগে আগ্রহী কৃষক বা মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদফতরের সংগ্রহ কেন্দ্রগুলোতে তাদের ধান, গম, চাল বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।...
কন্টেইনার জটে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে

কন্টেইনার জটে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে

বাংলাদেশ
ঈদের লম্বা ছুটিতে পণ্য খালাসে ধীরগতির কারণে কন্টেইনার জটের মুখে পড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। এ অবস্থায় ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। জটলা কাটাতে এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ছুটির কারণে আমদানি করা পণ্যবাহী কন্টেইনারে ভরে গেছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলো। বিশ ফুট দৈর্ঘ্যের প্রায় ৪৪ হাজার কন্টেইনার জমে গেছে। এসব কন্টেইনার দ্রুত ডেলিভারি না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বন্দর কর্মকর্তারা জানান, এই কন্টেইনার জট কাটিয়ে উঠতে আরও এক সপ্তাহেরও বেশি সময় লাগবে। ঈদের ছুটি ও প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রতিনিয়ত যে ভোগান্তি হচ্ছে এর থেকে পরিত্রাণ পেতে সমন্বয় করে পরিকল্পনা করার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা।...
কেনিয়া-সোমালিয়ায় বোমা হামলায় পুলিশসহ নিহত ১৯

কেনিয়া-সোমালিয়ায় বোমা হামলায় পুলিশসহ নিহত ১৯

আন্তর্জাতিক
কেনিয়া ও সোমালিয়ায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন ১১ পুলিশসহ অন্তত ১৯ জন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। কেনীয় পুলিশ জানায়, শনিবার অপহৃত তিন পুলিশ সদস্যকে উদ্ধারে সোমালিয়া সীমান্তবর্তী ওয়াজির কাউন্টিতে সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সদস্যদের তাড়া করছিল নিরাপত্তা বাহিনী। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজনরা। এতে নিহত হন অন্তত ১১ পুলিশ। এদিকে প্রতিবেশী দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন। আহত হন আরও ১৬ জন। পুলিশ জানায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কের নিরাপত্তা চৌকি লক্ষ্য করে প্রথম গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় আল-শাবাবের সন্দেহভাজন জঙ্গিরা। এতে কেউ হতাহত হয়নি। পরে আরও একটি বিস্ফোরণ ঘটালে প্রাণ যায় অন্তত আটজনের।...
ডিআইজি মিজান কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী, প্রশ্ন আপিল বিভাগের

ডিআইজি মিজান কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী, প্রশ্ন আপিল বিভাগের

ক্রাইম, বাংলাদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে থাকা পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিষয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ওই পুলিশ কর্মকর্তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। ডিআইজি মিজান গ্রেফতার না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আপিল বিভাগ দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছেন, 'ডিআইজি মিজানকে এখনো গ্রেফতার করছেন না কেন? সে কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী?' এ সময় দুদকের আইনজীবী বলেন, 'তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে।' আদালত বলেন, 'দুদক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হওয়ার বিষয়টি অ্যালার্মিং।' এদিন দুদকের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানি ছিল। শুনানিতে ডিআইজি মিজানের প্রসঙ্গেও কথা বলেন আদালত। এসময় জেসমিনের জামিন বাতিল কর তাকে আত্মসমর্পণের নির্দে...

দেড় মাস পর জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

বাংলাদেশ, রাজনীতি
জরুরি বৈঠকে বসেছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। স্কাইপে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যোগ দিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে দেশের চলমান রাজনীতি, দলের আন্দোলন কর্মসূচি, দল পুনর্গঠন, জোট সম্প্রসারণ ও ছাত্রদলের সংকট সমাধানসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সিদ্ধান্ত পরিবর্তন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচিত চারজনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বিষয়ে এ বৈঠকে ব্যাখ্যাও চাওয়া হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ৩০শে ডিসেম্বর একাদশ জাত...