Tuesday, May 12

Month: June 2019

নড়াইলের আগুনে ফার্নিচারসহ দোকান তিনটি পুড়ে ছাই

নড়াইলের আগুনে ফার্নিচারসহ দোকান তিনটি পুড়ে ছাই

বাংলাদেশ
নড়াইল জেলা প্রতিনিধি■ (১৭,জুন) (২৭৪)নড়াইলের কালিয়ার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকা-ে তিনটি দোকান ভষ্মিভূত হয়েছে। উপজেলার পেড়লী বাজারে ওই অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ের কোন কারণ এখন পর্যন্ত জানা যায়নি। জানা যায়,ওই বাজারের ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী লিটন শেখ, নারকেল ব্যবসায়ী মিন্টু শেখ ও মসলা ব্যবসায়ী সৈয়দ মোল্যা প্রতিদিনের মত শুক্রবার রাত ৯টার দিকে তাদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ওইরাত দেড়টার দিকে ওইসব দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বাজারে থাকা লোকজন স্থানীয় মসজিদ থেকে মাইকিং করলে গ্রামবাসিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। iframe width="1195" height="672" src="https://www.youtube.com/embed/xJUhou3bT_Y" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen> ...
প্রতিক-কর্নিয়ার ক্রিকেটিয় ‘প্রেমের খোলা’

প্রতিক-কর্নিয়ার ক্রিকেটিয় ‘প্রেমের খোলা’

বাংলাদেশ, বিনোদন
বিনোদন প্রতিবেদক : চলছে বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনা। ক্রিকেট নিয়ে একাধীক গান হলেও এবার ক্রিকেটের অনুষঙ্গ নিয়ে তৈরি হলো প্রেমের গান। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। শিরোনাম ‘প্রেমের খেলা’। ‘তুই ফার্স্ট ওভারের ফার্স্ট বলেতে করতে গিয়া আউট/ আমার প্রেমে খেই হারাইয়া কইরা গেলি শাউট’। এমন কথার গানটি লিখেছেন অনুরূপ আইচ। জুয়েল মোর্শেদ এর সুর ও সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও কর্নিয়া। নাচে গানে ভরপুর এই গানের ভিডিওতে প্রতিক হাসানকে দেখা গেছে ব্যাট হাতে আর বল হাতে পিছিয়ে নেই রাহা তানহা খানও। মোশনরক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে ইমরাউল রাফাতের পরিকল্পনা ও ভিডিও পরিচালনায় গানটি দর্শকদের ক্রিকেট উৎসবের মাঝে বাড়তি বিনোদন দিচ্ছে। ১৭ জুন ধ্রুব মিউজিক স্টেশন তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে ‘প্রেমের খেলা’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সা...
নড়াইলে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদের অবস্থান কর্মসূচিতে বাধা,

নড়াইলে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদের অবস্থান কর্মসূচিতে বাধা,

ক্রাইম, বাংলাদেশ
নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদেশ কুমার মল্লিকে অভিভাবক কর্তৃক লাঞ্ছিতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ছাত্রদের ওপর পিস্তল দিয়ে গুলি করারও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। প্রতিবাদে ছাত্ররা নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতায় রাস্তা থেকে ছাত্রদের স্কুলে ফিরিয়ে নেয়া হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বলথেকে রায় জানান, রোববার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ সব কর্মসূচি পালন করে। জানা যায়, শনিবার (১৫ জুন) সকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদেশ কুমার মল্লিক তার প্রাইভেট কোচিং সেন্টারে ৯ম শ্রেণীর ছাত্রী সানজিদা এরিনাকে একটি চড় মারেন। এ ঘটনায় ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবার কাছে কেঁদে পড়েন। ...

শেষ ধাপের ২০ উপজেলায় ভোটগ্রহণ কাল

জাতীয়, বাংলাদেশ
পঞ্চম ও শেষ ধাপে ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল (মঙ্গলবার)। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে ১৬টি উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আগের চার ধাপের স্থগিত হওয়া সাতটি উপজেলা যোগ হয়ে মোট সংখ্যা এখন ২৩টিতে দাঁড়িয়েছে। এরমধ্যে কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সব পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না। ফলে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোট হবে ২০ উপজেলার। এর মধ্যে ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা। ইসি কর্মকর্তারা জানান, ভোটের ৩০ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে রোববার রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচারণা ব...

অ্যাসিডে আক্রান্তদের পাশে শাহরুখ খান

বিনোদন
২০১৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া বক্তৃতায় শাহরুখ খান বলেন, ‘আমি আমৃত্যু অ্যাসিডে আক্রান্তদের পাশে থাকব। অ্যাসিডে আক্রান্তদের সাহায্য করব। শুধু তা-ই নয়, আমার মৃত্যুর পর মেয়ে সুহানা যাতে ওই দায়িত্ব পালন করে, সে ব্যবস্থাও করে যাব সেই কথা রেখেছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। মীর ফাউন্ডেশন নামে শাহরুখ খান একটি দাতব্য প্রতিষ্ঠান গড়েছেন। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করছে। অ্যাসিড হামলার শিকার এবং যেকোনো কারণে পুড়ে যাওয়া নারীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। আহত সেসব নারীর প্রয়োজনীয় সব চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা প্রদান, পুনর্বাসন ও উদ্দীপ্ত করার জন্য নানা পরামর্শ দেওয়া হয়। অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। শাহরুখ খান জানালেন, তাঁর বাবার নাম ...

ফেসবুকের ‘মন্তব্য’ র‍্যাঙ্কিং করা হবে

তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
এবার ফেসবুকের মন্তব্য নিয়ে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে ফেসবুকে করা সব মন্তব্য সমান গুরুত্ব পাবে না। ফেসবুকে করা মন্তব্যকে অর্থবহ করে তুলতে বিশেষ র‍্যাঙ্কিং সিস্টেম চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে কোনো পোস্টের নিচে করা মন্তব্য সম্পাদনা করার সুযোগের পাশাপাশি তা মুছে ফেলার সুবিধাও থাকছে। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তারা ফেসবুক কমেন্ট বা মন্তব্যের জন্য বিশেষ হালনাগাদ উন্মুক্ত করেছে, যাতে ভালো ও প্রাসঙ্গিক মন্তব্যগুলো বেশি করে প্রচার হয়। যেসব পোস্ট পাবলিক করা, সেসব পোস্টে এ বিষয় চালু হবে। যে ব্যক্তি বা পেজ থেকে করা পোস্টে মন্তব্যর জবাবে মন্তব্য করা হবে, অর্থাৎ ইন্টারঅ্যাকশন থাকবে, সেসব মন্তব্যকে গুরুত্ব দেওয়া হবে। গত শুক্রবার ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জাস্টিন শেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিভিন্ন সংকেত ধরে নিম্নমানের মন্তব্...

‘আইটেম এটা আবার কী ?

বিনোদন
সিনেমায় একটা ‘আইটেম’ গান চাই-ই চাই। বলিউডে এ যেন এক অঘোষিত রীতি। সিনেমার সঙ্গে সেই গানের খুব একটা সংগতি না থাকলেও চলে। উদ্দেশ্য, নায়িকা বা আইটেম গার্লকে লাস্যময়ী করে উপস্থাপন করে ওই গান দিয়ে সিনেমার কাটতি বাড়ানো। আইটেম গান নিয়ে তাই একটু অস্বস্তিও আছে। তবে উঠতি বলিউড তারকা কৃতি শ্যানন মনে করেন, এ নিয়ে অস্বস্তির কিছু নেই। এমনকি একে তিনি আইটেম বলতেও নারাজ। দর্শকদের বিনোদন জোগাতে ছবিতে গান থাকতেই পারে। সেসব গানের থাকতে পারে রকমফের। এগুলোকে আইটেম কেন বলতে হবে? কৃতির কাছে এই তকমা আপত্তিকর। তিনি বলেন, ‘আইটেম আবার কী! এই গানকে কেন আইটেম নাম্বার বলতে হবে বুঝি না। শব্দটা ব্যবহার করে একে একটু নেতিবাচক করে তোলা হয়। এগুলো তো একেবারেই নাচনির্ভর পরিবেশনা। দর্শকের আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে এগুলো রাখা হয়। দর্শকেরা এসব পছন্দও করেন। এসব গানের সঙ্গে যুক্ত যারা, তাদের নেতিবাচক চোখে দেখা হবে কেন? এই গ...

বুবলী কই, বুবলী কই’ অনেকে চিৎকার করছিলেন

বাংলাদেশ, বিনোদন
ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ নিয়ে নতুন করে আলোচনায় নায়িকা শবনম বুবলী। দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ছবির প্রেক্ষাগৃহ সংখ্যা। এদিকে ঈদের সময় সুযোগ পেয়েই নায়িকা উড়াল দিয়েছিলেন যুক্তরাজ্যে। গত শনিবার দুপুরে ঈদের ছবি, লন্ডন ভ্রমণ ও শুটিংয়ে ফেরা নিয়ে কথা বললেন এই ঢালিউড নায়িকা। ‘পাসওয়ার্ড’ দেখে কেমন লেগেছে? ঈদের পরদিন দুপুরে মধুমিতা ও শ্যামলী প্রেক্ষাগৃহে গিয়েছিলাম। ছোট ভাই ও কাজিনদের নিয়ে লুকিয়ে পাসওয়ার্ড দেখেছি। নায়ক-নায়িকা পর্দায় এলেই সে কী চিৎকার। এসব দেখে প্রচণ্ড ভালো লাগছিল। ছবিতে আমার এন্ট্রি একটু দেরিতে। পেছন থেকে অনেকে চিৎকার করছিলেন, বুবলী কই, বুবলী কই? ছবিতে অন্য রকম এক বুবলীকে দেখা গেছে, বিশেষ করে আইটেম গানে। আপনার কী মনে হয়? প্রথমবার আইটেম গানে পারফর্ম করলাম। তুরস্কে এই গানটি শুট করতে লেগেছিল ছয় ঘণ্টা। একদিকে শুটিং, অন্যদিকে চলছিল সম্পাদনা। ইউটিউবে প্রকাশের পর সবাই যেভাবে গানটি লু...

ইংল্যান্ড বিশ্বকাপে বৃষ্টি যোগ করেছে বাড়তি চিন্তা।

খেলা, বাংলাদেশ
টন্টনের মাঠটি এবারের বিশ্বকাপে আয়তনে সবচেয়ে ছোট মাঠ। আর ছোট মাঠে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের জন্য সুবিধে হওয়ার কথা। এই নিয়ে বাংলাদেশ দলে কিছুটা চিন্তা থাকলেও বিচলিত নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ড বিশ্বকাপে বৃষ্টি যোগ করেছে বাড়তি চিন্তা। জয়-পরাজয় একপাশে রেখে প্রতি ম্যাচের আগে ভাবতে হয়, খেলা হবে তো? আপাতত আজ বৃষ্টি নিয়ে তেমন শঙ্কা না থাকলেও বাংলাদেশের নতুন ভাবনার জায়গা জুড়ে টন্টনে সমারসেট কাউন্টি মাঠ। এবারের বিশ্বকাপের সবচেয়ে ছোট মাঠ এটি। ব্যাটসম্যানরা চাইলে আকাশে উড়িয়ে মারতে পারেন বল। এমন মাঠে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ মানে বোলারদের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা। সাধারণত যত বড় মাঠেই খেলা হোক না কেন, অনেক সময় দেখা যায় ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের অনেক মিস হিটও ব্যাটের কানায় লেগে সীমানার বাইরে চলে যায়। স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদে...
এশিয়ায় প্লাস্টিকের বিকল্প কলাপাতা

এশিয়ায় প্লাস্টিকের বিকল্প কলাপাতা

আন্তর্জাতিক
বাজারে প্লাস্টিকের ব্যাগের বদলে যদি কলাপাতায় মোড়ানো জিনিস পান, কেমন লাগবে? আমাদের গ্রামগঞ্জে কলাপাতার এমন ব্যবহার এখনো দেখা যায়। পলিথিন আর প্লাস্টিকের দাপটে কলাপাতার ব্যবহার এখন বিস্মৃত প্রায়। তবে এশিয়াজুড়ে বিভিন্ন সুপারমার্কেটে প্রাকৃতিক উপাদান কলাপাতার ব্যবহার বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে থাইল্যান্ড ও ভিয়েতনামের সুপারমার্কেটগুলোয় এখন কলাপাতার ব্যবহার ব্যাপকভাবে চোখে পড়ে। প্লাস্টিকের ব্যবহার কমাতেই এমন উদ্যোগ নিয়েছে সেখানকার অভিজাত বিপণিকেন্দ্রগুলো। পরিবেশবিষয়ক এক গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে প্লাস্টিকজনিত দূষণ। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে প্রতি সপ্তাহে একজন মানুষকে হজম করতে হচ্ছে ৫ গ্রাম পরিমাণ প্লাস্টিক! সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের খাবার ও বিভিন্ন পানীয়তে প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাচ্ছে। গবেষকেরা বলছেন, এটি বৈশ্বিক সমস...