Monday, May 11

Month: June 2019

নারিকেলের বরফি

নারিকেলের বরফি

লাইফস্টাইল
যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য নারিকেলের বরফি হতে পারে উপযুক্ত একটি খাবার। এটা তৈরি করাও সহজ। দেখে নিন কিভাবে নারিকেলের বরফি তৈরি করবেন- উপকরণ নারিকেল ২টি প্রথমে কুরিয়ে তারপর বেটে নিতে হবে। গুঁড়া দুধ ২০০ গ্রাম, এলাচ গুঁড়া ১ চা চামচ, চিনা বাদামের গুঁড়া ১কাপ, চিনি আধা কেজি, ঘি ১০০ গ্রাম। প্রণালি প্রথমে একটি পাত্রে ঘি গরম করে এলাচের গুঁড়া, নারিকেল বাটা, চিনি, বাদামের গুঁড়া এবং গুঁড়া দুধ দিয়ে একসাথে দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। নাড়তে নাড়তে মিশ্রণটা আঠালো হলে নামিয়ে নিন। আগেই একটি ট্রেতে ঘি মেখে রাখুন। এবার নারকেলের হালুয়া ঢেলে সমান করে ওপরে বাদামের কুচি ছিটিয়ে চারকোণা করে কেটে নিন। ঠাণ্ডা করে পরিবেশন করুন।...
অসুস্থ ফারুককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

অসুস্থ ফারুককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুককে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখখরুল ইসলাম আলমগীর। তিনি অ্যাপোলো হাসপাতালে যান বলে জানিয়েছেন জয়নুল আবদীন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা। তিনি জানান বাবা ভোর থেকে বারবার বমি করা শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ...
আটকিয়ে পুলিশের চাঁদা দাবি

আটকিয়ে পুলিশের চাঁদা দাবি

ক্রাইম, বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাশবাহী গাড়ি আটকিয়ে চাঁদা দাবি করেছে পুলিশ। টাকা না দেয়ায় চালককে মারধরও করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদের ৩ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ শ্রমিক ও এলাকাবাসী। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে অবরোধের ফলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে শ্রীমঙ্গল থানার ওসি ও শ্রমিক নেতৃবৃন্দরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। জানা যায়, উপজেলার মতিগঞ্জ এলাকার রুবেল নামে এক চালক গতকাল রাতে সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ন ১৫৭৩৮১) করে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে মতিগঞ্জের বটেরতল এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রী নেয়ার অপরাধে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নান্নু মন্ডল যানটি আটক করে। পরে ...
চালু হচ্ছে ঢাকা থেকে সিকিম পর্যন্ত সরাসরি বাস

চালু হচ্ছে ঢাকা থেকে সিকিম পর্যন্ত সরাসরি বাস

বাংলাদেশ
বরফ ঢাকা সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য আর হিমালয় পর্বতমালার সুউচ্চ শিখরগুলো উপভোগ করতে আগ্রহী ভ্রমণপ্রেমীদের জন্য আসছে সরাসরি বাস। ঢাকা থেকে সিকিম পর্যন্ত সরাসরি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকারি পরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি। আগামী জুলাইয়ে চালু হতে পারে এই রুটের সরাসরি পরিবহন। শ্যামলী পরিবহন এ বাস চালু করতে যাচ্ছে। জানা গেছে, বর্তমানে পাঁচটি রুটে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বিআরটিসির ব্যানারে শ্যামলী পরিবহনের বাস ভারত-বাংলাদেশে চলাচল করে। এর মধ্যে শ্যামলী পরিবহনের প্রথম বিলাসবহুল হুন্দাই বাস ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-শিলং-গৌহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা রুটে চলাচল করছে। পর্যটকদের বিপুল আগ্রহ দেখেই নতুন এই আন্তর্জাতিক রুটে বিআরটিসি বাস চালু করতে আগ্রহী।। এ বিষয়টি নিশ্চিত করে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া। তিনি আরও জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং বাস অপারেট...
পশ্চিমা বায়ুর আকাশ দখলের লড়াই

পশ্চিমা বায়ুর আকাশ দখলের লড়াই

বাংলাদেশ
গ্রীষ্ম বিদায় নিয়েছে। আজ শনিবার শুরু হয়েছে বর্ষার প্রথম মাস আষাঢ়। জ্যৈষ্ঠ মাসের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে গত কয়েক দিনের দাবদাহ কিছুটা কমে গেছে। সকাল থেকে সূর্যের তেজ নেই। দিনের পুরোটা সময় আকাশ মেঘে ঢাকা। প্রকৃতির এই দৃশ্য আজ দেখা গেছে রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, দক্ষিণ–পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকায়। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। খুলনা বিভাগের প্রায় সব জেলায় ছিল সূর্যের প্রখরতা। সাতক্ষীরা জেলায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের কারণে প্রকৃতির এই রূপ। মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। আর দেশের যেসব এলাকায় এর বিস্তার ঘটেনি, সেসব এলাকায় গরম পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর হয়ে ৯ জুন কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অ...
পেস-বাউন্সে এখন ডরায় না বাংলাদেশ

পেস-বাউন্সে এখন ডরায় না বাংলাদেশ

Uncategorized
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিডির বাউন্সারটি সৌম্য সরকারের ব্যাট থেকে ফরোয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারি স্পর্শ করল বিদ্যুৎগতিতে। ফ্রন্ট ফুট থেকে পুল করলেন সজোরে। ঠিক বলে চোখ রেখে। দারুণ মাথার অবস্থান, চোখ আর হাতের সমন্বয়ে কোনো খুঁত নেই। পরের বলে একই শট, একই ফলাফল। স্লিপে দাঁড়ানো ফাফ ডু প্লেসি নখ কামড়াচ্ছেন। ধারাভাষ্যকার ইয়ান বিশপ, যিনি নিজেও একজন ফাস্ট বোলার ছিলেন, চড়া আওয়াজ তুলে সৌম্যর প্রশংসা করলেন। ফাস্ট বোলিংয়ের জবাবটা এভাবেই দেন এখনকার বাংলাদেশি ব্যাটসম্যানরা। এ প্রজন্মের মতো এমন ভয়ডরহীন ব্যাটিং করার কথা চিন্তাও করেনি ২০ বছর আগের বাংলাদেশি ক্রিকেটাররা। ফাস্ট বোলিং সামাল দেওয়ার জন্য যা দরকার, তার কিছুই ছিল না বাংলাদেশ ক্রিকেটে। অনুশীলনের সরঞ্জাম, উন্নত মানের গিয়ার...দুটোর কোনোটিই না। ফাস্ট বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের পরিসংখ্যানেও একই প্রতিফলন স্পষ্ট প্রতীয়মান। ...
সমালোচকের প্রশংসা শুনে আতঙ্কিত!

সমালোচকের প্রশংসা শুনে আতঙ্কিত!

বিনোদন
আট দিন আগে সালমান খানের ছবি ‘ভারত’ মুক্তি পেয়েছে। ১০০ কোটি রুপি খরচ করে বানানো ২ ঘণ্টা ৩৫ মিনিটের এই ছবি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তুলেছে ২৫৬ কোটি রুপি। নিঃসন্দেহে ছবিটি হিট। সময়ের সঙ্গে এই অঙ্ক পাল্লা দিয়ে বাড়ছে। যদিও সমালোচকেরা খুব ভালো রিভিউ দেননি। সমালোচকদের কাছ থেকে ‘ভারত’ গড়ে পাঁচের মধ্যে পেয়েছে দুই। তবে সমালোচকেরা কী বললেন আর কয়টা স্টার দিলেন, তাতে নাকি কিছুই আসে–যায় না ভাইজানের। বরং সমালোচকেরা ভালো কথা বললেই ভড়কে যান তিনি। ডেকান ক্রনিকলের এক প্রতিবেদন থেকে তেমনটাই জানা গেছে। এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘আমার ছবি ভালো হলো না খারাপ হলো, তা আমি বক্স অফিস দেখেই জেনে যাই। দর্শক ছবিটি গ্রহণ করেছেন না করেননি, সেটা বলে দেবে বক্স অফিস। আর সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। কে কী বললেন, স্টার দিয়ে ভরিয়ে ফেললেন নাকি জঘন্য বললেন, তাতে কিছুই আসে–যায় না।’ এ সময় সালমান খান তাঁর রসবোধের প্রয়ো...
কপিল দেবের স্ত্রী হওয়ার জন্য কত পাচ্ছেন দীপিকা?

কপিল দেবের স্ত্রী হওয়ার জন্য কত পাচ্ছেন দীপিকা?

বিনোদন
ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন লিখেছেন, ‘ধন্যবাদ, কবির খান’। কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছে, ‘এইটি থ্রি’ ছবিতে অভিনয় করবেন বলিউডের এই জনপ্রিয় তারকা। এই বার্তার মধ্য দিয়ে এবার তিনি নিজেই তা নিশ্চিত করেছেন। আরও জানিয়েছেন, এই ছবিতে তাঁকে একটি বিশেষ চরিত্রে দেখতে পাবেন দর্শক। ১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় দলকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন পরিচালক কবির খান। সেবারই প্রথম ভারত বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন কবির খান। তাঁর সঙ্গে আরও প্রযোজনা করছেন দীপিকা পাড়ুকোন, সাজিদ নাদিয়াদওয়ালা, বিক্রমাদিত্য মতওয়ানে, মধু মন্টেনা ও বিষ্ণু ইন্দুরি। ছবিতে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। এবার জানা গেছে, ‘এইটি থ্রি’ ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ‘ছপাক’ ...
বাউবির এসএসসিতে ৪৮ শতাংশ পাস

বাউবির এসএসসিতে ৪৮ শতাংশ পাস

পড়ালেখা, বাংলাদেশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ২০১৯ সালের এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৭২ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দ্বিতীয় বর্ষে মোট ৩৩ হাজার ৫৯৮ জন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ১৬ হাজার ১৩২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৮ দশমিক ০১ শতাংশ।...
জিমে আকর্ষণীয় হতে গিয়ে বাবা হওয়ার ক্ষমতা হারাচ্ছে পুরুষরা

জিমে আকর্ষণীয় হতে গিয়ে বাবা হওয়ার ক্ষমতা হারাচ্ছে পুরুষরা

বাংলাদেশ, লাইফস্টাইল
নিজেকে যৌন আবেদনময় হিসেবে উপস্থাপন করতে গিয়ে কিছু পুরুষ বাবা হবার ক্ষমতা হারাচ্ছেন। একটি গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। সম্প্রতি গবেষকরা দেখেছেন, অত্যন্ত পুরুষালী হিসেবে পরিচিত পুরুষেরা অনেক সময়ই নিজেকে আরও 'যৌনাবেদনময় ও পুরুষ-দীপ্ত' হিসেবে তুলে ধরতে গিয়ে যেসব কৃত্রিম পদ্ধতির সাহায্য নেন, তা কেড়ে নিচ্ছে তার পুরুষত্ব। দুজন বিজ্ঞানী এই তথ্য জানিয়েছেন। তারা দেখেছেন, শরীরকে পেশীবহুল করতে গিয়ে পুরুষেরা যেসব স্টেরয়েড ব্যবহার করেন, তা তাদের শরীরে শুক্রাণু সংখ্যা কমিয়ে দিতে পারে। এছাড়া মাথার চুল কমে যাওয়া ঠেকাতে অর্থাৎ টাক হয়ে যাওয়া রোধ করতে গিয়ে যেসব চিকিৎসা নেন পুরুষরা তাও কমায় তাদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেমস মোসাম জানিয়েছেন, নিজেদের সন্তান উৎপাদন ক্ষমতা পরীক্ষা করাতে আসা পুরুষের সংখ্যা অনেক বেড়েছে। ...