সাড়া ফেলেছে ‘আমার বুকের ভিতর’
সাড়া ফেলেছে তরুণ কন্ঠশিল্পী হাবিবের নতুন গান ‘আমার বুকের ভিতর’। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক করেছেন জনি। গানটি বাজারে এসেছে ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে। ‘সিডি চয়েস মিউজিক’ টিমের পরিচালনায় গানটির মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন রিফাত, দোলন, রোহান । এমনটাই জানালেন হাবিব। বললেন, গানটি ভালো সাড়া ফেলছে। গানের কথা গুলোও বেশ সুন্দর। ভিডিওটির গল্পটিও চমৎকার। যারা এখনো দেখেন নাই তাদের দেখার অনুরোধ রইলো। আমি চেষ্টা করি ভালো কিছু করতে। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে সামনের কাজ গুলোও ভালো করার চেষ্টা করবো।
=======
আরও পড়ুন
প্রশ্নফাঁস
ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত প্রশ্নফাঁস মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত...









