Friday, August 7

Month: June 2019

মিয়ানমারের ২০০ বৌদ্ধ শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

মিয়ানমারের ২০০ বৌদ্ধ শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক
মিয়ানমারের অন্তত ২০০ বৌদ্ধ শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত। মিজোরাম সরকারের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব লালবাইয়াকজামা গতকাল বুধবার আইজলে সাংবাদিকদের জানান, ভারত সরকার বৌদ্ধধর্মাবলম্বী মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর-পূর্ব ভারতের মিজোরাম থেকে চলতি মাসেই তাদের ফেরত পাঠানোর কথা। ২০১৭ সালের নভেম্বর মাস থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের দুই শতাধিক বৌদ্ধ শরণার্থী মিজোরামে বসবাস করছে। রোহিঙ্গাদের মতো তারাও শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। চলতি মাসের প্রথম দিকেই এ বিষয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা পাঠায় বলে জানান লালবাইয়াকজামা। সেই নির্দেশের ফলে জুন মাসেই তাদের ফেরত পাঠানো হচ্ছে। মিজোরামের লৌংতলি জেলার মিয়ানমার সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হবে। এই জেলার সঙ্গে বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারের সীমান্তও রয়েছে মিজোরামের। লৌংতলির জেলা শা...
খুব বড় ভুল করেছে  ইরান : ট্রাম্প

খুব বড় ভুল করেছে ইরান : ট্রাম্প

আন্তর্জাতিক
মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করে ইরান খুব বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের রেভল্যুশনারি গার্ড গতকাল বৃহস্পতিবার জানায়, হরমুজ প্রণালির কাছে ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন তারা ভূপাতিত করেছে। পেন্টাগন ইরানের আকাশসীমায় প্রবেশের অভিযোগ নাকচ করে বলেছে, আন্তর্জাতিক সীমার মধ্যে অবৈধভাবে ইরান তাদের ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি ছিল আন্তর্জাতিক জলসীমার ওপরে, ইরানের আকাশসীমায় নয়। ড্রোনটি এমন এক সময় ভূপাতিত করা হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে। এই ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্রোন ভূপাতিত করে ইরান অনেক বড় ভুল করেছে বলে মন্তব্য করলেও ট্রাম্প মনে করেন, মনুষ্য ত্রুটির...
প্রকাশিত হল কন্ঠশিল্পী এফ এন নয়ন এর “মনে চায়”

প্রকাশিত হল কন্ঠশিল্পী এফ এন নয়ন এর “মনে চায়”

বাংলাদেশ, বিনোদন
  গত ১৯ জুন সন্ধ্যায় লেজার ভিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লেজার ভিশন এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো তরুণ উদীয়মান কন্ঠশিল্পী এফ এন নয়ন’র “মনে চায়” এর মিউজিক ভিডিওটি । অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিস জানাতে উপস্থিত ছিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী দিলরুবা খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কাতারস্থ প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ই এম আকাশ ও গানটির সংশ্লিষ্ট সকল কলা-কুশলিরা। উল্লেখ্য, গানটি কন্ঠশিল্পী নয়ন’র প্রথম মৌলিক একক গান। সঞ্জীবন চক্রবর্তীর কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এস ডি সাগর এবং গানটির ভিডিও নির্মাণ করেছেন আদিফ হাসান। মডেল হিসেবে গানটিতে অভিনয় করেছেন ফরহাদ শেখ, আফসানা আফরোজ ও কাকা মাকসুদ সহ আরও অনেকে। গানটি প্রসঙ্গে শিল্পী নয়ন বলেন আমি চেষ্টা করেছি আমার প্রথম মৌলিক গানটি ভালোভাবে শ্রোতা-...
সুন্দরবনের খাঁটি মধুর নামে চলছে ভেজাল !

সুন্দরবনের খাঁটি মধুর নামে চলছে ভেজাল !

বাংলাদেশ
সুন্দরবনের খাঁটি মধুর কদর দেশজোড়া। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে সুন্দরবন–সংলগ্ন বাগেরহাটের মোংলা উপজেলাসহ আশপাশের এলাকায় সুন্দরবনের খাঁটি মধুর নামে চলছে ভেজাল মধুর ব্যবসা। একশ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র অতি মুনাফার আশায় সুন্দরবন থেকে সংগৃহীত মধুতে ভেজাল দিয়ে বাজারে তা উচ্চ দামে বিক্রি করছে। ভেজাল মধু শনাক্ত করার সাধারণত কোনো উপায় না থাকায় পর্যটকসহ ক্রেতাসাধারণ তা কিনে প্রতারিত হচ্ছে। সুন্দরবনের পূর্ব বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছর এপ্রিল ও মে মাসে বন বিভাগের রাজস্ব প্রদান সাপেক্ষে মৌয়ালরা সুন্দরবন থেকে মধু সংগ্রহের অনুমতি পায়। এই মধু আহরণ মৌসুম শেষ হয়ে যাওয়ার পরপরই একশ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র মধুতে ভেজাল দিয়ে বাজার ও দেশের বিভিন্ন স্থানে সুন্দরবনের খাঁটি মধুর মোড়ক লাগিয়ে বিক্রি করা শুরু করে। অনুসন্ধানে জানা যায়, অসাধু ব্যবসায়ী চক্রটি সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হওয়...
উধাও হয়ে যাচ্ছে রেল লাইনের পাথর ॥ ঝুঁকির মধ্যে পড়ছে রেল চলাচল॥ রেল কর্তৃপক্ষের নজর নেই

উধাও হয়ে যাচ্ছে রেল লাইনের পাথর ॥ ঝুঁকির মধ্যে পড়ছে রেল চলাচল॥ রেল কর্তৃপক্ষের নজর নেই

বাংলাদেশ
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তরদিকে মেইন রেল লাইনের উভয় পাশে একদম লাইন ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠছে বসতি। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল লাইন ও চুরি যাচ্ছে রেলওয়ের পাথর। রেল লাইনের মাটি কেটে এসব বসতবাড়ি গড়ে তোলার ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে রেল চলাচল। অথচ রেল কর্তৃপক্ষের কোন নজর নেই। অভিযোগ রয়েছে, বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পদ বিভাগের ৩নং কাচারীর রেলওয়ে স্টেশন সংলগ্ন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজসে এ সমস্ত অবৈধ বসতি গড়ে উঠছে। রেলওয়ের জায়গায় বেআইনীভাবে বসবাসকারিরা রীতিমত প্রতিমাসেই নিয়মিত মাসোহারা প্রদান করছে বলেও জানা গেছে। সরেজমিনে ওইসব এলাকা পরিদর্শন করে দেখা যায়, উত্তরদিকে রেলওয়ের প্লাটফরমের প্রায় সাথেই পূর্ব পাশে লাইনের পাশ ঘেঁষেই অবৈধ দখলদাররা ১১টি বসতবাড়ি নির্মাণ করেছে। এ সমস্ত বসতবাড়িতে বসবাসকারি অনেকেই রীতিমত খড়ের পুঞ্জ দিয়ে একাধিক গরু এবং ছাগল প্রতিপালন করছে। এ ...
প্রকাশিত হল কন্ঠশিল্পী এফ এন নয়ন এর “মনে চায়”

প্রকাশিত হল কন্ঠশিল্পী এফ এন নয়ন এর “মনে চায়”

বাংলাদেশ, বিনোদন
গত ১৯ জুন সন্ধ্যায় লেজার ভিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লেজার ভিশন এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো তরুণ উদীয়মান কন্ঠশিল্পী এফ এন নয়ন’র “মনে চায়” এর মিউজিক ভিডিওটি । অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিস জানাতে উপস্থিত ছিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী দিলরুবা খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কাতারস্থ প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ই এম আকাশ ও গানটির সংশ্লিষ্ট সকল কলা-কুশলিরা। উল্লেখ্য, গানটি কন্ঠশিল্পী নয়ন’র প্রথম মৌলিক একক গান। সঞ্জীবন চক্রবর্তীর কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এস ডি সাগর এবং গানটির ভিডিও নির্মাণ করেছেন আদিফ হাসান। মডেল হিসেবে গানটিতে অভিনয় করেছেন ফরহাদ শেখ, আফসানা আফরোজ ও কাকা মাকসুদ সহ আরও অনেকে। গানটি প্রসঙ্গে শিল্পী নয়ন বলেন আমি চেষ্টা করেছি আমার প্রথম মৌলিক গানটি ভালোভাবে শ্রোতা-দর্শকদ...
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের শেয়ারহোল্ডারগণের উপস্থিতিতে আজ রাজধানীর ফারস্ হোটেল এন্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত বছরের ব্যালেন্স শীট, প্রফিট এন্ড লস একাউন্ট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১৫% স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান ও এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডঃ মোঃ রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউল...
নিজেই নিজের নগ্ন ছবি ছাড়লেন বিখ্যাত অভিনেত্রী!

নিজেই নিজের নগ্ন ছবি ছাড়লেন বিখ্যাত অভিনেত্রী!

বিনোদন, লাইফস্টাইল
বেলা থ্রোন। বিখ্যাত মার্কিন অভিনেত্রী। সম্প্রতি তার সম্পাদনায় একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। যেখানে বিভিন্ন কবির কবিতা স্থান পেয়েছে। খুব অল্পদিনের মধ্যেই তা অ্যামাজনে বেস্টসেলার হয়েছে। বইটির নাম, The Life of a Wannabe Mogul: Mental Disarray। বই প্রকাশের পর যখন তিনি সবার প্রশংসা পাচ্ছেন, সকলে সাধুবাদ জানাচ্ছে, তখনই তাকে হুমকি দেওয়া হল তার অ্যাকাউন্ট হ্যাক করে নগ্নছবি ছড়িয়ে দেওয়া হবে। সেইসঙ্গে উড়ে আসে কুরুচিকর আরও নানা মন্তব্য। এরপরই তিনি নিজের ইন্সটাগ্রামে নগ্ন ছবি দেন এবং সঙ্গে বলেন, এতদিন আমার থেকে অনেকেই অনেক রকম সুবিধা দিয়েছে। কিন্তু আমি আর কোনও রকম সুবিধা দিতে রাজি নই। সকলেই মানসিক অসুস্থ। আমি এদের চিনতে পেরেছি। এরপরও তিনি বারবার সকলকে অনুরোধ করেছেন তার বইটি পড়ারজন্য। বলেছেন বইয়ের দাম মাত্র ১৫ ডলার। প্লিজ সকলেই কিনে পড়ুন।...
গ্রিন টির যত উপকারিতা

গ্রিন টির যত উপকারিতা

বাংলাদেশ, লাইফস্টাইল
ক্লান্তি দূর করতে আমরা চা পান করি। কিন্তু যদি গ্রিন টি পান করা হয় তাহলে ক্লান্তি দূরের পাশাপাশি আরও অনেক উপকারও পাওয়া যায়। দেখে নিন গ্রিন টি পান করলে যেসব উপকার পাবেন- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। কিডনি রোগের জন্য উপকারী। রক্তে কোলেস্টোরেলের মাত্রা কমায়। এর লিকার দাঁতের ক্ষয়রোধ ও মাড়ি শক্ত করে। পোকামাকড় কামড়ালে যদি ওই স্থান চুলকায় ও ফুলে যায় তাহলে গ্রিন টির পাতা দিয়ে ঢেকে দিলে আরাম বোধ হয়। ডায়াবেটিসের জন্য উপকারী। কাটা জায়গায় গ্রিন টির লিকার লাগালে রক্ত পড়া বন্ধ হয়।...
শেষ মুহুর্তে ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

শেষ মুহুর্তে ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

খেলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। পিঠের ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাও খেলতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন রুবেল হোসেন। অন্যদিকে মোসাদ্দেক হোসেনকে নিয়েও রয়েছে শঙ্কা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। মাশরাফি, মুস্তাফিজকে ছাপিয়ে উইকেট শিকারের তালিকায় সবার উপরেই রয়েছেন সাইফ উদ্দিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচের আগে তার সার্ভিস নাও পেতে পারে বাংলাদেশ। দলীয় সূত্রে জানা যায় পিঠে চোট রয়েছে সাইফ উদ্দিনের। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে না থাকার সম্ভবনা রয়েছে তার। শেষ পর্যন্ত সাইফ উদ্দিন না খেলতে পারলে একাদশে সুযোগ মিলবে পেসার রুবেল হোসেনের। এখ পর্যন্ত পাঁচ ম্যাচের একটিতেও একাদশে সুযোগ হয়নি রুবেলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মিলতে পারে সুযোগ। সাইফ উদ্দিনের চোটটা পুরনো। আগে ...