Tuesday, May 12

Month: June 2019

অস্বাভাবিক ক্ষমতাসম্পন্ন শিশুর জন্ম দিলেন  কোয়েল মল্লিক!

অস্বাভাবিক ক্ষমতাসম্পন্ন শিশুর জন্ম দিলেন কোয়েল মল্লিক!

বিনোদন
কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনয়ে নিজের মুগ্ধতা ছড়িয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের মন। তবে এবার নায়িকা জন্ম দিলেন অস্বাভাবিক ক্ষমতাসম্পন্ন শিশু! শুনে কিছুটা অবাক হলেন পাঠক? ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। আসলে এমন কাহিনী দেখা যাবে শীর্ষেন্দু মুখার্জির উপন্যাস অবলম্বনে সায়েন্স ফিকশনের ছবি ‘বনি’তে। ছবিটি পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুক্রবারই সুরিন্দর ফিল্মসের ব্যানারে প্রকাশ্যে আনা হয়েছে ছবির পোস্টার। কোয়েল নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, রহস্যের আবরণে মোড়া এক বিস্ময়-শিশু, গন্তব্য অনিশ্চিত ভবিষ্যৎ। প্রসঙ্গত, ‘সোনার পাহাড়’ ছবিটির পর ফের একবার পরিচালনায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই তৈরি হচ্ছে তার এই ছবি। এই ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক। ছবির সঙ্গীত পরিচাল...
পাশের বাড়ির ভাবিকে  উঁকি দিতে গিয়ে গ্রিলে আটকে গেল মাথা !!

পাশের বাড়ির ভাবিকে উঁকি দিতে গিয়ে গ্রিলে আটকে গেল মাথা !!

ক্রাইম, বাংলাদেশ
দেয়ালেরও নাকি কান আছে। অনেকের আবার আঁড়িপেতে দেয়ালের মতো ‘কথা শোনার’ অভ্যাস আছে। কিন্তু এই আঁড়ি পাততে গিয়ে বিপদে পড়েছেন এক নারী। পাশের বাড়িতে কী কথা হচ্ছে শুনতে গিয়ে ওই বাড়ির গ্রিলের ভেতর মাথা ঢুকে গেছে তার। পাঁচ ঘণ্টা পর গ্রিল কেটে তাকে উদ্ধার করা হয়েছে। আমাদের পাড়া-মহল্লা, গ্রাম কিংবা শহরে নারীদের আড্ডার ব্যাপক চল রয়েছে। পাশের বাড়ি কিংবা পাড়ার কোন ঘরে কী কথা হচ্ছে, কোন বাড়ির ছেলে বা মেয়ে কার সঙ্গে মেলামেশা করছে তাদের কাছে সব খবর পাওয়া যায়। তাদের কাছে যত খবর থাকে অনেক সময় গোয়েন্দা দিয়েও অত খবর পাওয়া যায় না। গোপনে পাশের ঘরের খবর শুনতে গিয়ে যে নারীটি বিপদে পড়েছেন তার বাড়ি স্পেনে। পাশের বাড়ির কথা শুনতে গিয়ে গ্রিলের ভেতর মাথা আটকে যায় তার। সবার নজরে আসার পর অনেক চেষ্টা করেও মাথা বের করতে না পেরে অবশেষে পুলিশকে খবর দেয়া হয়। ঘটনা শোনার পর সেখানে উপস্থিত হয় পুলিশ। তারাও খানিকক্ষণ ...
মনের মানুষ পাইলাম নাঃ শাকিব ও বুবলী বলছেন,

মনের মানুষ পাইলাম নাঃ শাকিব ও বুবলী বলছেন,

বাংলাদেশ, বিনোদন
দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আর আলোচিত নায়িকা বুবলী দুজনেই বলছেন, ‘মনের মানুষ পাইলাম না’। তাঁরা দুজন মনের মানুষ পেয়েছেন কি পাননি, তার জন্য অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত। সেদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান ও বুবলী অভিনীত নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে ছিলেন ছবির নায়ক শাকিব খান, নায়িকা বুবলী, পরিচালক জাকির হোসেন রাজু এবং চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা। এরই মধ্যে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং শুরু হয়ে গেছে। যেহেতু দুই নায়ক-নায়িকার শিডিউল মেলানো সম্ভব হচ্ছিল না, তাই মহরত অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। গতকাল মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্যসচিব আব্দুল মালেক, ...
জাদু দেখাতে গিয়ে নদীতে নিখোঁজ

জাদু দেখাতে গিয়ে নদীতে নিখোঁজ

আন্তর্জাতিক, বাংলাদেশ
নতুন জাদু দেখাতে গিয়ে নদীর জলে নিখোঁজ হয়ে গেলেন ম্যানড্রেক নামের কলকাতার এক জাদুকর। ম্যানড্রেকের আসল নাম চঞ্চল লাহিড়ী। কলকাতার উপকণ্ঠের সোনারপুর-রাজপুর পৌরসভার চণ্ডীতলাতে তাঁর বাড়ি। দীর্ঘদিন ধরেই তিনি বিচিত্র ধরনের জাদু দেখিয়ে আসছিলেন। গতকাল রোববার ম্যানড্রেক নতুন একটি জাদু দেখাতে গিয়েছিলেন কলকাতার হাওড়ার গঙ্গাবক্ষে। কলকাতার হাওড়া ব্রিজের নিচে তাঁকে শিকল দিয়ে বেঁধে নামিয়ে দেওয়া হয়েছিল নদীতে। জাদুটি ছিল, তাঁকে শিকল দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হবে। এর কিছুক্ষণ পরেই তিনি নদীর তলদেশে শিকল খুলে বেরিয়ে আসবেন। তারপর তাঁকে তুলে আনা হবে। এই লক্ষ্য নিয়ে কলকাতার ঐতিহাসিক হাওড়া ব্রিজের কাছে মিলেনিয়াম পার্কের কাছ থেকে একটি লঞ্চে করে শিকল–বাঁধা অবস্থায় নিয়ে আসা হয় জাদুকর ম্যানড্রেককে। তারপর জাদুকরকে বহনকারী লঞ্চটিকে আনা হয় হাওড়া ব্রিজের নিচে। সেখানে একটি ক্রেন এনে জাদুকরকে লঞ্চ থেকে তুলে এনে ছ...
বিশ্বকাপের এই আসরে সেরা ডিসিপ্লিন বোলার – মাশরাফি

বিশ্বকাপের এই আসরে সেরা ডিসিপ্লিন বোলার – মাশরাফি

খেলা, বাংলাদেশ
চলতি বিশ্বকাপের পারফরম্যান্স বিচার করে তাকে নিয়ে সমালোচকদের মন্তব্যের শেষ নেই। তিনি শুধু অধিনায়ক কোটায় দলে আছেন- এমন কথা শোনা যায় হরহামেশাই। মাশরাফি বিন মর্তুজার দলে থাকা নিয়ে প্রশ্নও তুলে দিয়েছেন কেউ কেউ। দু-একটি ম্যাচ খারাপ করলেই তার দিকে ধেয়ে আসে সমালোচনার তীর। মাশরাফি অবশ্য এসবের কিছুইতে পাত্তা দেন না। জবাব দেন খেলার মাঠেই। এবারের বিশ্বকাপেও তাকে নিয়ে সমালোচনা অনেক। প্রথম দুই ম্যাচে খারাপ বোলিং করায় তীর্যক সব মন্তব্যও ধেয়ে এসেছে মাশরাফির দিকে। তবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলে পেস বোলারদের মধ্যে সবচেয়ে ডিসিপ্লিন বোলিং করেছেন মাশরাফিই। বিশ্বকাপের চার ম্যাচে একটিও ওয়াইড দেননি তিনি। তবে মাত্র একটি নো বল দিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ ওভার বল করে ৮.১৬ গড়ে ৪৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। দ্বিতীয় ম্যাচেও কোনো উইকেট পাননি...
সিয়ামকে নিয়ে  ভবিষ্যৎবাণীই করছেন পরী !

সিয়ামকে নিয়ে ভবিষ্যৎবাণীই করছেন পরী !

বাংলাদেশ, বিনোদন
আজ থেকে ফরিদপুরে শুরু হয়েছে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পরীমনি ও সিয়াম আহমেদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন এই দুই অভিনয়শিল্পী। ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং শুরুর আগে অভিনেতা সিয়াম সম্পর্কে পরী তার ফেসবুকে লিখেছেন, ‘২০১৫ তে একটা টিভি অনুষ্ঠানে আমাদের প্রথম আলাপ। আমি ছিলাম গেস্ট, সিয়াম হোস্ট। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিলো “মহুয়া সুন্দরী”। রিলিজের প্রমোশনটা বেশ জমিয়ে হয়েছিলো সেদিন। শো শেষে আমরা সেটের সবাই মিলে ছবি, সেলফি তুলতে তুলতেই সিয়ামকে বলছিলাম, “তুমি সিনেমার হিরো হয়ে যাও। হিরো হিরো ভাব-ভঙ্গি করো কিন্তু তুমি।” উপস্থিত সবার সঙ্গে উনিও একদম হো হো হেসে উড়িয়ে দিলো ব্যাপারটা। আহা সে যে এখন বাংলার হার্টথ্রব হিরো। তো কি দাঁড়ালো এবার! ফললো তো আমার কথা!’ পরী তার স্ট্যাটাসে আরও লিখেন, ‘হি হি, একটু জ্যো...
বিষ মেশানো আইসক্রিম খাইয়ে নিজের শিশুকে হত্যা !!

বিষ মেশানো আইসক্রিম খাইয়ে নিজের শিশুকে হত্যা !!

ক্রাইম, বাংলাদেশ
রাজধানীর মুগদায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে শিশুটি মারা যায়। পুলিশ বলছে তারা নিশ্চিত শিশুটির মা’ই তার সন্তানকে হত্যা করেছেন। তবে কেন তিনি হত্যা করলেন তা এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই শিশুর মায়ের বিরুদ্ধে মুগদা থানায় আজ সোমবার হত্যা মামলা হয়েছে। নিহত শিশুর নাম রোজা ফারদিন। তার মায়ের নাম রোকসানা আক্তার। মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ফজল মাহমুদ সোমবার প্রথম আলোর কাছে দাবি করেন, আইসক্রিমের সঙ্গে বিষ জাতীয় উপাদান মিশিয়ে নিজের শিশুটিকে হত্যা করেছেন ওই মা। ওই মা এখন হাসপাতালে চিকিৎসাধীন। শিশু ফারদিনকে হত্যা করার অভিযোগে আজ সোমবার শিশুটির চাচা মো. সোহেল বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সোহেল বলেন, ছয় বছর আগে তাঁর বড় ভাই মঞ্জুর হাসান রাসেলের সঙ্গে রোকসানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা মুগদা থান...
‘ভিভিড’ দেখে মুগ্ধ তিশা

‘ভিভিড’ দেখে মুগ্ধ তিশা

বাংলাদেশ, বিনোদন
অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে ‘সিডনি চলচ্চিত্র উৎসব ২০১৯’। এ বছর বিভিন্ন দেশে সেরা ২৫০টি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে এই উৎসবে। এর মধ্যে দুই দিন প্রদর্শিত হলো বাংলাদেশের ছবি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। ‘শনিবার বিকেল’ ছবিতে তিশা অভিনয় করেছেন। সিডনিতে ছবিটির দুটি প্রদর্শনী ছিল দর্শকপূর্ণ। ছবিটি দেখে দর্শক প্রশংসা করেছে। প্রদর্শনী পর কথা হলো তিশার সঙ্গে। প্রথম সিডনিতে এসেছেন। কেমন লাগছে? একেক দেশে একেক রকমের কালচার, দেখার মতো নতুন সব জায়গা, কথা বলার জন্য বিভিন্ন রকমের মানুষ। সেদিক থেকে সিডনি খুব ভালো লেগেছে। ‘শনিবার বিকেল’ ছবির জন্য অভিনন্দন পেয়েছি, আর যে জায়গাগুলো দেখতে গিয়েছি, সেগুলো অসাধারণ। বেশি মজা পেয়েছি রাস্তাগুলোয়। শুনেছি, এসব রাস্তা নাকি পাহাড় কেটে বানানো হয়েছে। তবে সমান করা হয়নি, ...
সাকিব লিটনের দুর্দান্ত ব্যাটিং এ বাংলাদেশের রেকর্ড জয়

সাকিব লিটনের দুর্দান্ত ব্যাটিং এ বাংলাদেশের রেকর্ড জয়

খেলা
শেষ হাসিটা হাসল বাংলাদেশ। কি দুর্দান্ত এক ম্যাচ উপহার দিলো সাকিব,তামিম, মাশরাফিরা। এই জয়ের কোনও বিশেষণ নেই। টাউনটনে আজ বাঁচা-মরার ম্যাচে শেষ পর্যন্ত বেঁচে গেল টাইগাররা। উইন্ডিজদের দেয়া ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের লেগেছে মাত্র ৪১.৩ ওভার। সমারসেটের টাউনটনে টস জিতে বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্ত বোলিংয়ের। ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে মাশরাফি-সাইফউদ্দিন। ইংনিসের চতুর্থ ওভারেই গেইলকে খালি হাতে ফিরিয়ে দেন সাইফউদ্দিন।এরপর শাই হোপ-এভিন লুইসের ১১৬ রানের জুটিতে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। লুইসকে ৭০ রানে ফিরিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর নিকোলাস পুরানের ২৫ রানে ফেরার পর হোপ আর শিমরন হেটমেয়ার মিলে জুটি গড়েন ৮৩ রানের।হেটমেয়ারকে ৫০ রানে ফেরান মোস্তাফিজ। একই ওভারে আন্দ্রে রাসেলকেও শূন্য রানে ফেরান কাটার মাস্টার। শত রানের ইনিংস খেলার পথে থাকা হোপকে আশাহত করেন মোস্তাফিজ। ৯৬ রান...
ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ সাকিবের

ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ সাকিবের

খেলা, বাংলাদেশ
সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা মজা করে বলে থাকেন ‘বাংলাদেশের জান’। সাকিব যেভাবে উজাড় করে দিচ্ছেন তাতে এমন একটা লাইন পাওয়াটাই স্বাভাবিক। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিজের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন ১৩ বছর ধরে। এই ১৩ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২০১ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আজ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে পূর্ণ করলেন ৬ হাজার রান। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নিয়েছেন সমান ম্যাচে ২৫৪ টি উইকেট। সাকিবের আগে দেশের হয়ে ৬হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমও আছেন ছয় হাজারের দৌড়ে। তার সংগ্রহ এখন পর্যন্ত ৫ হাজার ৬৯৯ রান। iframe width="1195" height="672" src="https://www.youtube.com/embed/xJUhou3bT_Y" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen> ...