Tuesday, May 12

Month: June 2019

ভারতে পাচার হওয়া ৬ কিশোরী বাংলাদেশে ফেরত

ভারতে পাচার হওয়া ৬ কিশোরী বাংলাদেশে ফেরত

বাংলাদেশ
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে পাচার হওয়া ৬ কিশোরীকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বিজিবি-বিএসএফের সহযোগিতায় ফিরিয়ে আনা হয়েছে। ফিরিয়ে আনা কিশোরীদের বাড়ি নড়াইল, খুলনা, পটুয়াখালী, খাগড়াছড়ি, বাগেরহাট ও যশোর জেলায়। রোববার দুপুরে ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্টে ৬ কিশোরীকে বাংলাদেশের একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়৷ এসময় পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এরশাদুল হক এবং বিএসএফ ৫১ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট কে উমেশসহ বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়া উপজেলার ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বাংলাবান্ধা ইমিগ্রেশনে প্রয়োজনীয় কাজ শেষে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তে...
বউয়ের কথা শুনে সুখী

বউয়ের কথা শুনে সুখী

বিনোদন
মীরা রাজপুতের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০১৫ সালে। ইতোমধ্যে দুই সন্তানের বাবা হয়েছেন তিনি। তবে এতদূর আসার পেছনে মিরার অবদান আছেন বলে স্বীকার করেছেন অভিনেতা। মিরার সঙ্গে ঝগড়া করে তিনি নাকি ১৫দিন পর্যন্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। সম্প্রতি সে কথা বলেছেন অভিনেতা নিজেই। বলছি বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুরের কথা। সম্প্রতি তিনি নেহা ধুপিয়ার টক শো-তে গিয়ে পরিবারের অনেক গোপন বিষয় শেয়ার করেছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া নিয়ে বলেন, মীরার সঙ্গে ঝগড়া হলে আমি ভীষণ বিরক্ত হই। রাগের রেশ কাটতে বেশ খানিকটা সময় লেগে যায়। কখনও কখনও তো ১৫দিন লাগে। তবে মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া ভালো। একে অপরের মতের অমিলের সঙ্গে বোঝাপড়ারও প্রয়োজন রয়েছে। সমস্যা তো হবেই। সেই থেকে বেরোতে জানতে হবে। এছাড়া সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা ‘কবির সিং’ নিয়েও কথা বলেন তিনি।...
সিগারেটের দাম বেশি রাখায় জরিমানা

সিগারেটের দাম বেশি রাখায় জরিমানা

বাংলাদেশ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নেভি সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান চালিয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ, বাজেট ঘোষণার পর নিজে থেকেই দাম বাড়িয়ে বেশি দামে সিগারেট বিক্রি করছিলেন তিনি। গতকাল শনিবার দুপুরে সিগারেটের ওই গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নেভি ও শেখ সিগারেট জব্দ করে তা ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নেভি সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান চালিয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ডিলারের বিরুদ্ধে অভিযো...
হানিফ পরিবহনের ধাক্কায় দুই আরোহী নিহত

হানিফ পরিবহনের ধাক্কায় দুই আরোহী নিহত

বাংলাদেশ
নওগাঁর মান্দা উপজেলায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের নীলকুঠি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মৃত ইয়াদ আলীর ছেলে কামাল হোসেন (৪০) ও মো. কায়েম উদ্দিনের ছেলে মো. সুমন (১২)। নিহত কামাল হোসেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সুমন একই বিদ্যালয়ের শিক্ষার্থী। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নিহত দুজন মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথে হানিফ পরিবহনের একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হানিফ পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। iframe wid...
ভারতে লিচু খেয়ে ৫৩ শিশুর মৃত্যু

ভারতে লিচু খেয়ে ৫৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক
ভারতের উত্তরাঞ্চলে গত দশ দিনে লিচু খেয়ে প্রাণঘাতী মস্তিষ্কের রোগ আক্রান্ত হয়ে কমপক্ষে ৫৩টি শিশুর মৃত্যু হয়েছে। লিচুতে থাকা বিষাক্ত পদার্থের কারণে তাদের মৃত্যু হয়েছে। দেশটির লিচুর জন্য বিখ্যাত বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার দুটি হাসপাতাল থেকে তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির একাধিক স্বাস্থ্য কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সিং জানান, মারা যাওয়া শিশুদের মধ্যে অ্যাকিউট এনসেফালিটিজ সিনড্রোম (এইএস) দেখা যায়। তিনি জানান, বেশির ভাগ শিশুর রক্ত হঠাৎ করেই গ্লুকোজ শূন্য হয়ে যায়। তাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশনায় অভিভাবকদেরকে তাদের সন্তানের খেয়াল রাখতে বলা হয়েছে। এছাড়া একাধিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে কমপক্ষে ৪০টি শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদ...
ভাষার ভঙ্গি শিখছেন সানি !!

ভাষার ভঙ্গি শিখছেন সানি !!

বিনোদন
বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। ইংরেজি ও হিন্দি ভাষাতে বেশ পটু তিনি। এছাড়া পাঞ্জাবি ভাষাতেও কথা বলতে পারেন সানি। এবার উত্তর প্রদেশের কিছু অংশে ব্যবহৃত নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন নতুন করে। কারণ হিসেবে জানা গেলো, সানির নতুন ছবি ‘কোকোকোলা’ হরর-কমেডি ঘরানার। আর উত্তরপ্রদেশের ব্যাকগ্রাউন্ডে আগাবে ছবির গল্প। ফলে উত্তরপ্রদেশের স্থানীয় ভাষার ভঙ্গিমা আলাদা করে শিখতে হচ্ছে এই অভিনেত্রীকে। আসছে জুলাই মাসে ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে সানি বলেন, সব সময় খুবই খোলা মনে কাজ করি আমি। ভাষা হোক বা অন্য কিছু— নতুন করে শিখতে আমার কোনও অসুবিধে নেই। অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করতে পারি। উচ্চারণ ঠিক করতেও আমি আলাদা করে পরিশ্রম করছি। বলিউডের পাশাপাশি বেশ কিছু দক্ষিণী ছবিতেও কাজ করছেন সানি। দক্ষিণী ছবিতে কাজ করতে গিয়ে নতুন এক সংস্কৃতিও শিখেছেন ব...
শূন্য হাতে ফিরলেন গেইল !!

শূন্য হাতে ফিরলেন গেইল !!

খেলা, বাংলাদেশ
বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সোমবার টনটনে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে বল হাতে প্রথম ওভারে একটি রানও দেননি মাশরাফি। দ্বিতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন এসে দেন মাত্র ২ রান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মাশরাফির বলে চার মারেন উইন্ডিজ ওপেনার এভিন লুইস। পরের বল ব্যাট থেকে স্ট্যাম্পের পাশ থেকে চলে যায়। চতুর্থ ওভারের শেষ বলে ক্রিস গেইলকে বিদায় করেন সাইফউদ্দিন। উইনিভার্সেল বস খ্যাত এই তারকা ব্যাটসম্যান ১২ বল খেলে কোনো রান না করে মাঠ ছাড়েন। গেইলের ক্যাচটি ধরেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম। iframe width="1195" height="672" src="https://www.youtube.com/embed/xJUhou3bT_Y" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen> ...
মশা তাড়াতে যেভাবে ব্যবহার করবেন

মশা তাড়াতে যেভাবে ব্যবহার করবেন

বাংলাদেশ, লাইফস্টাইল
আসছে বর্ষা। এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যাবে। তখন সতর্ক না থাকলে ডেঙ্গুর মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য নিজের ঘর থেকে মশা তাড়ানোর ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে কর্পূর হতে পারে সহায়ক একটি উপাদান। দেখে নিন কর্পূরের সাহায্যে মশা তাড়ানোসহ অন্যান্য কাজ যেভাবে করবেন- মশা দূর করতে কর্পূরের ট্যাবলেট ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। এটি শুধু মশাই তাড়াবে না, কাজ করবে রুম ফ্রেশনারেরও। পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পেতে ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে পানির সঙ্গে কর্পূর মিশিয়ে ঘরের আনাচে কানাচে ছড়িয়ে দিন। পিঁপড়া দূর হবে। ছারপোকা তাড়াতে ছারপোকা তাড়াতে কর্পূর অত্যন্ত কার্যকরী। ছারপোকার সমস্যা থেকে মুক্তি পেতে বিছানার চাদর ধুয়ে তোষক ও ম্যাট্রেস রোদে দিন। এরপর একটি বড় কর্পূরের টুকরো কাপড়ে মুড়ে বিছানা ও ম্যাট্রেসের মাঝামাঝি রেখে দিন। এতে বিছানা ছারপোকার উপদ্রব মুক্...
২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা হবে ৯৭০ কোটি

২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা হবে ৯৭০ কোটি

বাংলাদেশ
বিশ্বের বর্তমান ৭৭০ কোটি জনসংখ্যার সাথে আগামী ৩০ বছরের মধ্যে আরও ২০০ কোটি যোগ হয়ে ২০৫০ সালের মধ্যে মোট জনসংখ্যা ৯৭০ কোটিতে উন্নীত হবে। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের জনসংখ্যা বিভাগ থেকে প্রকাশিত ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট ২০১৯: হাইলাইটস’ শীর্ষক প্রতিবেদনে বৈশ্বিক জনমিতির বিস্তৃত নিদর্শন এবং সম্ভাবনা তুলে ধরা হয়। গবেষণায় উপসংহার টানা হয় যে চলতি শতকের শেষ দিকে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হতে পারে। যা হবে প্রায় ১১ শ কোটি। প্রতিবেদনে আরও বলা হয়, প্রত্যাশিত আয়ুষ্কাল বৃদ্ধি, প্রজননের হার হ্রাস ও জনসংখ্যা কমতে থাকা দেশের সংখ্যা বাড়তে থাকার কারণে বিশ্ব জনসংখ্যার গড় বয়স বৃদ্ধি পাচ্ছে। নতুন অনুমান অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যার যে বৃদ্ধি হবে তার অর্ধেকের বেশি হবে নয় দেশে। দেশগু...
বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম

বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম

বাংলাদেশ
ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ইনসেনটিপ (প্রণোদনা) প্রত্যাহার করায় এর প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। সেইসঙ্গে বন্দরে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ছয় থেকে সাত টাকা। পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারক সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, গেল বুধবার ভারত সরকার ইনসেনটিপ (প্রণোদনা) প্রত্যাহার করায় পেঁয়াজ আমদানি করতে এখন এক রুপি বেশি দিয়ে আমদানি করতে হচ্ছে। সেইসঙ্গে নতুন অর্থ বাজেটে পেঁয়াজের ওপর বাংলাদেশ সরকার শুল্ক (এটি ট্যাক্স) নির্ধারণ করায় পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজ আমদানিতে বাংলাদেশের সরকার পাঁচ পার্সেন্ট ট্যাক্স নির্ধারণ করায় হিলি শুল্ক স্টেশনে বেড়েছে সরকারের রাজস্ব। চলতি সপ্তাহের গেল দুই দিনে এক হাজার ৬৫৬ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ ৯৪ হাজার ২৩১ টাকা। হিলি কাস্টমসের রাজ...