সাতক্ষীরায় গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন
অনলাইন ডেক্স।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের বলারহুলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাহমুদা খাতুন শিলু (৪০) নামের এক গৃহবধূকে বেধড়ক মারপিটের পরে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে প্রতিপক্ষরা। তাছাড়া মাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাহেরা খাতুন রেখা (১৭) নামের কলেজ পড়ুয়া মেয়েও তাদের নির্যাতনের শিকার হয়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১৭ নভেম্বর) সকাল নয়টার দিকে। নির্যাতনের শিকার গৃহবধূ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের বলারহুলা গ্রামের দিনমজুর আব্দুর রউফের স্ত্রী।
আহত মাহমুদা খাতুন শিলু জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই এলাকার হামিদ সরদারের ছেলে বারেক সরদার(৪৫) এর সাথে। গত শুক্রবার সকালে সে তাদের জমিতে ঘেরা দিতে গেলে বারেক সরদার তাকে বাঁধা প্রদান করে।
এসময় দুজনের মধ্যে বাকবিতন্ডতার এক পর্যায়ে বারেক সরদার তার ভাই মহাসিন এবং ...








