Thursday, August 6

Month: February 2020

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ও

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ও

Uncategorized, বাংলাদেশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ও মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে করা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাতন্ত্র্য অনুযায়ী আগের মতোই স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।সভা শেষে ব্রিফিং পর্বে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার কথা ছিল। আমাদের একাডেমিক কাউন্সিল তা নাকচ করে দিয়েছে৷ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস না হওয়ার একটা গৌরব রয়েছে৷ সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের একটি আশঙ্কা থ...
উন্নয়ন পরিকল্পনা একে অপরের পরিপূরক হতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়ন পরিকল্পনা একে অপরের পরিপূরক হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ
এই সংযোগের ফলে পুরাতন ঢাকা ও ধানমণ্ডির বাসিন্দারা উপকৃত হবেন এবং এটি দিয়ে প্রতিদিন প্রায় ২০ শতাংশ যানবাহন প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে, একদা মতিঝিলে একটি বড় ঝিল (জলাশয়)ছিল, তবে পাকিস্তানী শাসক আইয়ুব খান তা ধ্বংস করেন। তিনি এ সময় উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্টদের জলাশয় বিশেষ করে পুকুর রক্ষা করে পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন। ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে আমরা নগরীর সমস্ত সুযোগ-সুবিধা গ্রামে দিচ্ছি। কাজেই গ্রামের মানুষের রাজধানী মুখী প্রবণতা কমে আসছে। সরকারি কর্মকর্তাদের শহরে বসবাসের মানসিকতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা এখন শহরে থাকতে চান। তাদের বদলি করা হলে তাদের পরিবারকে শহরে রেখে নিজেরাই কেবল কর্মস্থলে যান। এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে জেলার স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানে...
শবে মেরাজ কবে জানা যাবে আগামীকাল

শবে মেরাজ কবে জানা যাবে আগামীকাল

ইসলাম
১৪৪১ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসলামিক ফাইন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন? তিনি বলেন, সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।হজরত মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ...
ট্রাম্পের সফরের মাঝেই রণক্ষেত্র দিল্লি

ট্রাম্পের সফরের মাঝেই রণক্ষেত্র দিল্লি

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মাঝেই ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ- দু’দলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। এতে দিল্লি পুলিশের প্রধান কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া ঊর্ধ্বতন এক কর্মকর্তাও আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সোমবার রাতে ভারতের রাজধানী দিল্লি পৌঁছনোর কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার কয়েক ঘণ্টা আগে উত্তর পূর্ব দিল্লি কার্যত রণক্ষেত্রে পরিণত হল। নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষের এবং বিপক্ষের আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। পাথরে পাথরে ছয়লাপ রাস্তাঘাট।সংঘর্ষ শুরু হয়েছিল রবিবারেই। ভজনপুরা এবং মৌজপুর অঞ্চলে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সিএএ বিরোধী আন্দোলনকারীরা। রবিবার তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিএএ-পন্থীরা। দু'পক্ষই একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। তারই ...
২১শে গ্রন্থমেলায়  সাইফুল ইসলাম এর ‘কপোতাক্ষীর সাথে আধেক প্রেম’ বই

২১শে গ্রন্থমেলায় সাইফুল ইসলাম এর ‘কপোতাক্ষীর সাথে আধেক প্রেম’ বই

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল, শিল্প-সাহিত্য
বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০২০। এ বছরই প্রকাশিত হয়েছে লেখক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এর লেখা প্রথম বই। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদু্্যত মন্ত্রনালয় এর এডিশনাল সেক্রেটারি & এক্সিকিউটিভ ডিরেক্টর, ফিনান্স & একাউন্ট, ডেসকো তে কর্মরত আছেন । বইটি বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ৯৩-৯৪-৯৫ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটি সম্পর্কে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম স্বদেশ কন্ঠকে বলেন- এই বইটি সব স্তরের পাঠকের কাছে ভালো লাগবে কারন এই বইটি মানব প্রেম নিয়ে লিখা। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতেও আমি আরো বই পাঠকদের উপহার দিতে পারি। ...
বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখল বাংলাদেশ

বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখল বাংলাদেশ

Uncategorized, বাংলাদেশ
১৭২ বছর পর আবার আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ৯টা ৪ মিনিটে ঢাকা থেকে বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখল বাংলাদেশ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। বছরের শেষ সূর্যগ্রহণ সকাল ৯টা ৪ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৬ মিনিটে পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে চলে। বিশ্ববাসীরা এমন এক সূর্যগ্রহণ শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা গেলেও ভারতের দক্ষিণাংশ ছাড়াও শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইউএই, ওমান থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাওয়ার কথা রয়েছে।  মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলা এ মহাজাগতিক দৃশ্যকে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করেছিলেন। যা স্বাস্থ্যের ভালো নয়।  জ্যোতির্বিজ্ঞানী এফ আর সরকার বলেছেন, ২০২০ সালের ২১ জুন আবার এ ধরনের ...
শাকিবের মুখে সুখবর

শাকিবের মুখে সুখবর

এক্সক্লুসিভ
সুখবর দিলেন ঢালিউড কিং শাকিব খান। বললেন, আর দেরি নয়, শুভ কাজটা তাড়াতাড়িই সেরে ফেলতে চাই। প্রশ্ন ছিল, বিয়ে কবে করছেন? মুচকি হাসলেন শাকিব। যা করার, আগামী দিনে সুন্দরভাবে গুছিয়ে করবেন বলেও জানালেন তিনি। শাকিব এমন এক সময় এ কথা বললেন, যখন বুবলী-শাকিবকে নিয়ে সর্বত্র বইছে নানা গুঞ্জন। নানা আলোচনা। নানা সমালোচনা। গতকাল মানবজমিন-এর সঙ্গে সাক্ষাৎকারে মিডিয়ার প্রতি ক্ষোভও ছিল তার। তিনি একতরফা সংবাদ পরিবেশন না করারও অনুরোধ জানান। বলেন, আমি কারো সঙ্গে যোগাযোগ করতে চাই না। অনেক সময় মনে হয় যোগাযোগ করে কি হবে? বলি একটা, আর লিখে আরেকটা। আমার সঙ্গে যাকে জড়িয়ে কথা হচ্ছে সেই বুবলী নিজেই তো বলেছে যে, এমন কোনো ঘটনা ঘটেনি। আর বুবলী তো অশিক্ষিত কোনো মেয়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার পাশাপাশি একটি ভালো বেসরকারি টিভি চ্যানেলে নিউজ পড়তো। শাকিব বলেন, আমাকে নিয়ে অপপ্রচার করছে একটা চক্...
অতিরিক্ত টিভি দেখায় হৃদরোগের ঝুঁকি বাড়ে

অতিরিক্ত টিভি দেখায় হৃদরোগের ঝুঁকি বাড়ে

লাইফস্টাইল
শহর আর গ্রাম যাই বলুন না কেনো মানুষের জীবনযাপনে প্রতিদিনের অন্যতম সঙ্গী হচ্ছে টেলিভিশন। সব বয়সী মানুষের অন্যতম অনুষঙ্গ এ যন্ত্র। অনেকে ঘণ্টার পর ঘণ্টা বসে টেলিভিশন দেখছেন। নিজের অধিকাংশ সময় ব্যয় করছেন টিভি পর্দার দিকে তাকিয়ে? তাহলে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। আপনার এ অভ্যাসের কারণে অবধারিতভাবে ধেয়ে আসছে মৃত্যু। আপনার সুন্দর এই জীবনকে নিজের অজান্তে মৃত্যুকূপের দিকে ঠেলে দিচ্ছেন।অতিরিক্ত টেলিভিশন দেখা নিয়ে অস্ট্রেলিয়ার খ্যাতনামা স্বাস্থ্য-গবেষণা প্রতিষ্ঠান বেকার আইডিআই হার্ট এন্ড ডায়াবেটিস ইন্সটিটিউট একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তারা টিভি দেখার স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানার জন্যে পরিণত বয়সের আট হাজার আটশ মানুষকে বেছে নেন-যারা নিয়মিত দীর্ঘ সময় ধরে টেলিভিশন দেখেন। গবেষণার ফলাফলে দেখা যায়, এদের মধ্যে ৮৭ জন হৃদরোগে ও ১২৫ জন ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান।গবেষণায় বল...
প্রথম ওভারেই নাঈমের জোড়া আঘাত

প্রথম ওভারেই নাঈমের জোড়া আঘাত

খেলা
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে ৬ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই দুটি উইকেট নিয়ে বাজিমাত করলেন নাঈম হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওভারের দ্বিতীয় বলেই ওপেনার প্রিন্স মাস ভাউরেকে ফিরিয়ে দেন অফ-স্পিনার নাঈম। পরের বলেই ফিরে যান নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা ডোনাল্ড টিরিপানো।বিস্তারিত আসছে...  ...
সালমানের সঙ্গে আমার ভাই-বোনের সম্পর্ক ছিল: শাবনূর

সালমানের সঙ্গে আমার ভাই-বোনের সম্পর্ক ছিল: শাবনূর

বিনোদন
এক সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করা হয়নি। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন বলে জানিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রাজধানীর ধানমন্ডিন্থ প্রধান কার্যালয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।সালমান শাহের আত্মহত্যার পাঁচটি কারণের অন্যতম ছিল চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা। স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ চলছিল এই শাবনূরকে ঘিরে।  সালমান-শাবনূরের প্রেম ছিল বহুল চর্চিত বিষয়। বছর খানেক আগে শাবনূরকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, প্রেম নয়, সালমানের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল। সালমানের নিজের ছোট বোন ছিল না, তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন। এটাও ঠিক, সালমান শাহ আর আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু এসবের কোনোটিই সত্য নয়। ছোট বোন হি...