Thursday, August 6

Month: February 2020

চাঞ্চল্যকর মিলন হত্যার রহস্য উদঘাটন

চাঞ্চল্যকর মিলন হত্যার রহস্য উদঘাটন

বাংলাদেশ
নেত্রকোনার কলমাকান্দায় মিলন মিয়া নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।এ হত্যাকাণ্ডের ঘটনায় গেলো রোববার গ্রেপ্তার হওয়া দুই আসামি এ হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে নেত্রকোনার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।সোমবার সকালে ওসি বলেন, ২১ ফেব্রুয়ারি রাতে উপজেলার কালাইকান্দি স্কুলের মোড়ে হত্যার শিকার হয় ব্যবসায়ী মিলন। সেখান থেকে শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিলনের বড় ভাই মো...
সন্ত্রাসবাদ রুখতে যুক্তরাষ্ট্র-ভারত প্রতিশ্রুতিবদ্ধ: ট্রাম্প

সন্ত্রাসবাদ রুখতে যুক্তরাষ্ট্র-ভারত প্রতিশ্রুতিবদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসীদের রুখতে এবং তাদের মতাদর্শের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র ও ভারত। এ কারণে পাকিস্তানের সীমান্তে যেসব সন্ত্রাসী সংগঠন ও জঙ্গি তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে আমি ক্ষমতায় আসার পর থেকে আমার প্রশাসন পাকিস্তানের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছে। গুজরাটে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়ে এসব কথা বলেন ট্রাম্প। প্রথমবারের মতো দুইদিনের রাষ্ট্রীয় সফরে ভারত আসা ট্রাম্প ‘নমস্তে’ বলে নিজের ভাষণ শুরু করেন। এসময় তিনি চা বিক্রেতা থেকে দেশের নেতা হয়ে ওঠায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংগ্রামী জীবনের ব্যাপক প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ভারতের এমন অভ্যর্থনা সারা জীবন মনে থাকবে। হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই দেশ। চা বিক্রেতা থেকে তিনি প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। ...
পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী বিচার হবে: কাদের

পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী বিচার হবে: কাদের

রাজনীতি
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী তার বিচার হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।পাপিয়ার গ্রেফতারের বিষয়ে কাদের বলেন, ‘অপরাধ অনুযায়ী অপরাধী শাস্তি পাবে। সরকার দলের হোক কিংবা বাইরের হোক- কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেইনি। সব অপরাধীকেই বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধী হিসেবে এবং অপরাধ অনুযায়ী বিচার হবে।’তার (পাপিয়া) পেছনে যারা আছেন, তাদের খুঁজে বের করা হবে কি না? জবাবে তিনি বলেন, ‘অপরাধের বিচার করতে গেলে তো পেছনের লোক খোঁজা হয়-ই, হবে না কেন? তারা সামনে আসবে না, এটা মনে করার তো ...
শিশুদেরও বসন্ত

শিশুদেরও বসন্ত

লাইফস্টাইল
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। কুয়াশার ঘোমটা সরিয়ে, গাছে গাছে ফুলে ফুলে রঙ ধরিয়ে এসেছে বসন্ত। বসন্ত এখন আর শুধু বড়দের উৎসব নয়। এ যেন শিশুদেরও বসন্ত। বাসন্তী রঙের শাড়ি, হাতভর্তি কাচের চুড়ি আর মাথায় ফুলের মুকুট পরে মা-বাবার হাত ধরে চারুকলা, বইমেলায় এখন ঘুরে বেড়াতে দেখা যায় ছোট্ট শিশুদেরও। বসন্তের রঙ তো শিশুদেরও বর্ণিল করে তোলে। তাই বসন্তে বড়দের মতো সাজতে চায় শিশুরাও। আর তাই তো প্রিয় এই ঋতুটিকে বরণ করে নিতে শিশুদের জন্যও চাই বাসন্তী পোশাক। শিশুদের পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, সালোয়ার-কামিজ, ঘাগড়া, ফ্রক, স্কার্ট, শাড়িতে ঋতুভিত্তিক নকশা করা হয়েছে। ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন প্রিন্ট, এমব্র্রয়ডারির মাধ্যমে বসন্তের প্রকৃতি ফুটিয়ে তোলা হয়েছে শিশুদের পোশাকে। মোটিফ হিসেবে বেছে নেয়া হয়েছে ফুল, লতাপাতা, গাছ, প্রজাপতি, জীবজন্তুসহ...
বিসিএলই সাফল্যের মূলমন্ত্র নাঈমের

বিসিএলই সাফল্যের মূলমন্ত্র নাঈমের

খেলা
টানা ৩২ ওভারের স্পেল। মাত্র ১৯ বছর বয়সী উদীয়মান এই অফ-স্পিনার একাই ঘুরিয়ে দিলেন ম্যাচের মোড়। দিনের বেশিরভাগ সময়েই টাইগার বোলারদের শাসন করে জিম্বাবুয়ে।চারজন বোলার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দুই পেসার আবু জায়েদ ও এবাদত হোসেন আর দুই স্পিনার তাইজুল ইসলাম আর নাঈম হাসান। এছাড়া বাড়তি কোনো অপশনও নেই মুমিনুলের হাতে।চারজন মিলেই শেষ করেছেন ৯০ ওভার। যেখানে নাঈম একাই করেছেন ৩৬ ওভার! প্রথমে চার ওভারের স্পেল শেষে টানা করেন ৩২ ওভার।এই ৩২ ওভারেই তুলে নেন মূল্যবান চার উইকেট। ৬৪ রান করা ওপেনার প্রিন্স মাসভ্যুরে, ১০ রানে ব্রেন্ডন টেইলর, ১৮ রানে সিকান্দার রাজার পর ১০৭ রান করা ক্রেইগ আরভিনকে।স্বাগতিক বোলারদের উপর দিনভর শাসন করা জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিনকে ফিরিয়ে দিনটা বাংলাদেশের করেন দেন তরুণ নাঈম।দিন শেষে জানালেন সাফল্যের মন্ত্রটা বিসিএল। চলতি মৌসুমে মাত্র দুই ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। চ...
একুশের সন্ধ্যায় আরটিভিতে প্রচারিত হবে ‘ভিন্ন জনস্রোত

একুশের সন্ধ্যায় আরটিভিতে প্রচারিত হবে ‘ভিন্ন জনস্রোত

বিনোদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘ভিন্ন জনস্রোত’।শুক্রবার সন্ধ্যা ৭.১০ মিনিটে নাটকটি প্রচারিত হবে। নাটকটি নির্মিত হয়েছে জামাল হোসেনের ‘একুশ’ ও সাদেকুজ্জামানের ‘পরিবার’ গল্প অবলম্বনে। নাটকটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। 
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

রাজনীতি
সিনিয়র-জুনিয়রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে রিয়ন, সাব্বির ও হিমেল নামের ছাত্রলীগ কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে।আহতদের মধ্যে হিমেলের অবস্থা গুরুতর। তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জেবিয়ারকে বন্ধু ভেবে ডাক দেয় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রলীগকর্মী কামাল। এতে ক্ষিপ্ত হয়ে কামালকে গালাগাল করে জেভিয়ার। এ ঘটনায় কামাল দুঃখ প্রকাশ করলে তাকে কক্ষে গিয়ে দেখা করতে বলে জেভিয়ার। পরে কামাল তার বন্ধুদের নিয়ে জিয়াউর রহমান হলের ১২৭ নং কক্ষে জেব...
ইরান থেকে ৭শ নাগরিককে দ্রুত ফিরিয়ে নিচ্ছে কুয়েত

ইরান থেকে ৭শ নাগরিককে দ্রুত ফিরিয়ে নিচ্ছে কুয়েত

আন্তর্জাতিক
চীনের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে ইরানেও। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের ছয় নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।আরও ২৮ জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা শংকটাপন্ন। দেশটির কুয়াম থেকে বাবোল, আরাক, ইসফাহান ও রাশত অঞ্চলে ভাইরাসটির বিস্তার ঘটেছে। এমনকি রাজধানী তেহরানেও কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ।এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা ৭শর বেশি নাগরিককে ফিরিয়ে নিতে চার্টার ফ্লাইট পরিচালনা শুরু করেছে কুয়েত। ইতোমধ্যে শনিবার প্রথম পাঁচটি ফ্লাইটে ১৩০ জন যাত্রী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শনিবার কুয়েত এয়ারওয়েজ ও কুয়েত বার্তা সংস্থা (কুনা) এ তথ্য জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ ইসলামি বলেছেন, ২৮ আক্রান্তের অধিকাং...
র‌্যাবের জালে আটকা অনৈতিক ব্যবসায় কোটিপতি পাপিয়া

র‌্যাবের জালে আটকা অনৈতিক ব্যবসায় কোটিপতি পাপিয়া

রাজনীতি
সুন্দরী নারীদের নিয়ে দীর্ঘ দিন ধরে অনৈতিক ব্যবসা করে আসছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া। ইতোমধ্যে অবৈধভাবে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রাজধানীর অভিজাত একটি হোটেলে তিন মাসে তার খরচ ১ কোটি ৩০ লাখ টাকা।শনিবার (২২ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আটক অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।এ সময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে....

দুই বাংলার ছবিতে চিত্রনায়িকা সাদিয়া

বিনোদন
বিনোদন প্রতিবেদক এবার ওপার বাংলা ছবিতে অর্থাৎ কলকাতার বাংলা সিনেমাকে যেন টার্গেট করেই আদাজল খেয়ে নেমেছেন ঢালিউডের নায়িকা সাদিয়া রহমান। ছবির নামটিও যেন তার স্বপ্ন পূরণের কথাই মনে করিয়ে দিচ্ছে। বনিউড ফিল্মস প্রযোজিত পরিচালক অজিত দাসের পরিচালনায় ছবিটির নামকরণ করা হয়েছে "টার্গেট ইন্ডিয়া " এই ছবিতে চিত্রনায়িকা সাদিয়ার বিপরীতে থাকছে কলকাতার চলচ্চিত্র তারকা জয়োন্তা চৌধুরী। চিত্রনায়িকা সাদিয়া এই প্রতিবেদকের সাথে আলাপকালে জানালেন, "সম্প্রতি কোলকাতার পুরুলিয়া এই ছবির প্রথম লটের স্যুটিং সম্পন্ন হয়েছে। পুরুলিয়ার বেশ কয়েকটি মনোরম পরিবেশে ছবিটির শুটিংয়ের দৃশ্য ধারণ করা হয়। বিশেষ করে অযোধ্যা পাহাড়, মার্বেল লেকের দৃশ্য নন্দন মনোরম পরিবেশ এখন আমার স্মৃতির পাতায় বন্দি হয়ে রয়েছে। আমি এই ছবিটি নিয়ে খুবই আশাবাদী। এই ছবিতে আমি " রেশমা" চরিত্রে অভিনয় করছি। যে চরিত্রটি এই ছবির প...