Thursday, August 6

Month: February 2020

বাসন্তী রঙে ফাগুনের সাজ

বাসন্তী রঙে ফাগুনের সাজ

লাইফস্টাইল
পয়লা ফাল্গুন বা বসন্তবরণ উদযাপন কোনও নতুন পার্বণ নয়। ঋতু বৈচিত্র্যের হাত ধরে এই পার্বণটি আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। কোকিলের ডাকে হলুদ জমিনে লাল পাড়ের শাড়ি আর পলাশ ফুলে বাঁধা খোপা বসন্তের আগমণ জানিয়ে দেয়।বসন্তকে যেমন প্রকৃতি বরণ করে নেয় নানা রূপে তেমনি আমরাও বরণ করি পোশাক এবং সাজের মাধ্যমে। আর এই বসন্তবরণে বিশেষ মাত্রাও যোগ করে আমাদের পোশাক।বসন্তবরণে ছেলে মেয়ে প্রায় সবার পোশাকে রঙটাকে বেশি গুরুত্ব দেয়া হয়। আজকাল পাঞ্জাবির পাশাপাশি টি-শার্ট, ফতুয়া পরতে দেখা যায় এবং সেক্ষেত্রেও রঙটা প্রাধান্য পায়।ছেলেদের তুলনায় মেয়েদের পোশাকের ধরন বেশি। তাই এই দিনগুলোতে মেয়েদেরকে নিজেদের পোশাক নির্বাচন নিয়ে বেশ ভাবতে হয়। বাঙালিয়ানার সঙ্গে শাড়ি ব্যাপারটি জড়িয়ে আছে ভীষণ ভাবে। বসন্তবরণেও তার ব্যতিক্রম হয় না।তবে যদি ঠিকই করে থাকেন যে শাড়িই পরবেন তাহলে অবশ্যই সুতি শাড়ি পরার চিন্তা ক...
আন্ডারওয়ার্ল্ডের নেতৃত্ব দিতে ঢাকায় এসে গ্রেপ্তার শাকিল

আন্ডারওয়ার্ল্ডের নেতৃত্ব দিতে ঢাকায় এসে গ্রেপ্তার শাকিল

এক্সক্লুসিভ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম শনিবার দুপুরে এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তারের সময় শাকিলের দেহ তল্লাশি করে কোমর থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শাকিল দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী জিসানের পক্ষে সন্ত্রাস ও চাঁদাবাজ সংক্রান্ত অপরাধ সংঘটিত করে আসছে। ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি শুরু করে। পরবর্তীকালে ঢাকা মহানগরের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হয়। ২০০৯ সাল থেকে যৌথভাবে টেন্ডারের কাজে জড়িত হয়ে পড়ে। রেলওয়...
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে কারাগারে ভারতীয় তরুণী

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে কারাগারে ভারতীয় তরুণী

Uncategorized, আন্তর্জাতিক
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে যোগ দিয়ে দেশবিরোধী স্লোগান দিয়ে বসলেন ভারতের বেঙ্গালুরুর এক তরুণী। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির উপস্থিতিতেই তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে বলে বসেন ‘পাকিস্তান জিন্দাবাদ’। একটি ভিডিওতে দেখা যায়, অমূল্য নামে পরিচিত ওই তরুণী অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশে ‘পাকিস্তান জিন্দাবাদ (পাকিস্তান দীর্ঘজীবী হোক)’ এই স্লোগান দেয়ার আহ্বান জানান। ‘সংবিধানকে রক্ষা করুন’ এই ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। অমূল্যর মুখে ওই স্লোগান শুনে ছুটে আসেন আসাদউদ্দিন ওয়াইসি এবং আরও দুই ব্যক্তি। তারা অমূল্যর মুখের সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে নেয়ার চেষ্টা করেন, ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজকরাও। পরে অমূল্যর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ওয়াইসি বলেন, আমরা কোনোভাবেই আমাদের শত্রু দেশ পাকিস্তানকে সমর্থন করি না। এরপরই বিতর্কিত স্লোগান দেয়ার অপরাধে অমূল্যক...
বইমেলায় আসিফ আকবরকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস

বইমেলায় আসিফ আকবরকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন
এবারের একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে 'পোটকরা টু ম্যানহাটান' নামের একটি বই। বইটি কিনতে অন্যধারা ৫৯৯-৬০২ নং স্টলের সামনে ভিড় কমছেই না। বইটি কিনতে রীতিমতো লাইনে দাঁড়িয়ে আছেন বইপ্রেমীরা। আর  একের পর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন বইটির লেখক। বইটি লিখেছেন সময়ের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। বই এবং শিল্পীকে ঘিরেই ভক্তদের যতো উচ্ছ্বাস। ভক্তরা এগিয়ে দিচ্ছেন একের পর এক বই। অটোগ্রাফ দিচ্ছেন শিল্পী। কেউবা রাখছেন সেলফি তোলার আবদার। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত  অন্যধারা স্টলের সামনে এমন দৃশ্য চোখে পড়লো। বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর সংস্কৃতিক অঙ্গনে নিজেকে চিনিয়েছেন বহুরূপে। শ্রোতাদের নিয়মিত গান উপহার দিচ্ছেন, অভিনয়েও নাম লিখেছেন। গেল বছরের শেষ দিকে 'গহীনের গান'র মাধ্যমে চলচ্চিত্রেও অভিষেক হয় তার। এবার বইমেলায় লেখক হিসেবে আত্ম...
ধর্ষণ মামলার আসামি ববি’র ইস্যু ক্লার্ক বরখাস্ত

ধর্ষণ মামলার আসামি ববি’র ইস্যু ক্লার্ক বরখাস্ত

বাংলাদেশ
সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির ইস্যু ক্লার্ক মো. বনী আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ইস্যু ক্লার্ক ও বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো...

মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর জন্মদিন আজ

Uncategorized, এক্সক্লুসিভ
শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ। ১৯৫৫ সালের ২২শে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। প্রায় তিন দশক-এরও বেশি সময় একজন সংগঠক ও সৃষ্টিশীল মানুষ হিসেবে সাফল্যের সঙ্গে তিনি মিডিয়া অঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তার লেখা বেশকিছু নাটকও টেলিভিশনে প্রচারিত হয়েছে। প্রায় সারা জীবনই তিনি চলচ্চিত্র ও টেলিভিশনের সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে লেখালেখিতে সম্পৃক্ত রেখেছেন। ফরিদুর রেজা সাগর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে একুশে পদক পেয়েছেন ২০১৬ সালে। শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। এ প্রযোজকের প্রযোজিত চলচ্চিত্রগুলো শ্রে...
করোনা: দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ ছাড়িয়েছে

করোনা: দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ ছাড়িয়েছে

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস কঠিন আকার ধারণ করছে। আজ শনিবার সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৩৩। এ পর্যন্ত আজ শনিবারই সেখানে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। এতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের বেশির ভাগই দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের সঙ্গে যুক্ত। ফলে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্তের দিক দিয়ে নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার। চিওংডোতে একটি হাসপাতাল এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। একই রকম ঘটনা ঘটেছে ডায়েগু শহরে একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৯২ জনই চিওংডো ডায়েনাম হাসপাতালের রোগি অথবা স্টাফ। ওদিকে আজ শনিবার সেখানে আরও একজন মারা গেছেন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত...
প্রকাশিত হলো পাগল সানির নতুন গানের ভিডিও

প্রকাশিত হলো পাগল সানির নতুন গানের ভিডিও

বাংলাদেশ, বিনোদন
প্রকাশিত হলো কণ্ঠশিল্পী এবং সাংবাদিক সানি আজাদের নতুন বছরের প্রথম গান ‘আমার যেদিন মরণ হবে’। গতবছর অনেকগুলো গান প্রকাশ হয় এই কন্ঠশিল্পীর। এর মধ্যে ‘দুই জীবন’ এবং ‘আধাঁর’ শিরোনামের গান দুটি বেশ আলোচনায় ছিল। নতুন এই গানটির সুর ও কথা লিখেছেন কণ্ঠশিল্পী মাসুম ও মিউজিক করেছেন আহমেদ সজিব। স¤প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয় মুন্সীগঞ্জের বিভিন্ন লোকেশনে। আর এর মাধ্যমে অনেকদিন পর নিজের গানে নিজেই মডেলিং করলেন সানি। এতে তার সহ-মডেল হিসেবে কাজ করেছেন স্নেহা, নিলয় ও জাহিদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে ‘সিডি চয়েস মিউজিক’ টিম। গানটি নিয়ে সানি বলেন, এটি আমার নতুন বছরের প্রথম গান। গানের কথাগুলো খুবই সুন্দর। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে। গানটিতে আমি পাগল চরিত্রে পারফর্ম করেছি। অচিরইে গানটি ‘সিডি চয়েস মিউজিক’ থেকে প্রকাশ পেয়েছে। ধন্যবাদ সিডি চয়েসের কর্ণধার এমদাদ সুমন ভাইকে। ...
কি নামে ডেকে বলবো তোমাকে গান কভার করলেন তাসনিম মিম

কি নামে ডেকে বলবো তোমাকে গান কভার করলেন তাসনিম মিম

বাংলাদেশ, বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান:কি নামে ডেকে বলবো তোমাকে জনপ্রিয় এই গানটির অর্জিনাল শিল্পী হলেন শ্যামল মিত্র, গানটির কথা ও সংগীত আয়োজন করেছেন সুধীন দাশগুপ্ত। গানটি নতুন করে গেয়েছেন তরুন সম্ভাবনাময়ী কন্ঠশিল্পী তাসনিম মিম অথৈ। আর গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন মাহমুদুল হাসান রোমান্স। সম্ভাবনামীয় কন্ঠশিল্পী তাসনিম মিম অথৈ স্বদেশ কন্ঠকে বলেন- কি নামে ডেকে বলবো তোমাকে গানটি আমার খুবই পছন্দের গান। আর এই গানটি আমার কভার করতে পেরে খুব আনন্দ লাগছে। গানটির ভিডিও নির্মান করা হয়েছে আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে। এই গানের সাথে জড়িত পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে যাতে অনেক ভালো ভালো গান উপহার দিতে পারি। কি নামে ডেকে বলবো তোমাকে গানটি কভার করার পাশাপাশি ডিভডিও চিত্রায়ন করা হয়েছে। গানটিতে কন্ঠশিল্পী তাসনিম মিমও অভিনয় করেছেন। গানে মডেল হিসে...
মালয়েশিয়ায়  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

মালয়েশিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
রফিকুল ইসলাম, মালয়েশিয়া:- মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আজ দিনের প্রথম প্রহর থেকে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মারক দিন একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম।অতঃপর ভাষা শহীদদের স্মরণে নিরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। হাইক্মিশন চত্ত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী সংগঠন পুষ্পাঞ্জলি অর্পন করে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ এর বাণী পাঠ করেন বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার কমোডর মুসতাক আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা,...