Thursday, August 6

Month: February 2020

মা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক

মা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক

বিনোদন
কলকাতার এক সময়ের নম্বর ওয়ান নায়িকা কোয়েল মল্লিককে খুব বেছে বেছে কাজ করতে দেখা যায়। পছন্দ মতো গল্প ও চরিত্র পেলেই অভিনয় করে থাকেন এই নায়িকা। ২০১৩ সালে সিনেমার প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল।ব্যক্তিজীবন নিয়ে খুব একটা কথা বলেন না এই নায়িকা। এবার নিজের মা হওয়ার খবরটি সরাসরি জানালেন কোয়েল। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি দিয়ে কোয়েল মল্লিক সবাইকে জানিয়ে দিলেন যে তিনি মা হতে চলেছেন৷শনিবার সকালেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে মা হওয়ার এই সুখবর প্রকাশ্যে আনলেন সাত পাকে বাঁধা খ্যাত নায়িকা। স্বামী নিসপাল সিং রানের সঙ্গে একটি পোস্টকার্ড সাইজের ছবি দিয়েছেন। আর সেই ছবিতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান দিলেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে।৩৭ বছর বয়সী কোয়েল জানালেন, “আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের স...
আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা শাহ মখদুম মেডিকেল কলেজ

আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা শাহ মখদুম মেডিকেল কলেজ

বাংলাদেশ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্রদের আজ রাত ৮টা ও ছাত্রীদের আগামীকাল সকাল দশটার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসির অনুমোদনের দাবিতে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ক্লাস বর্জন করে ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজ শনিবার সকাল থেকেও তারা ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত সাত বছর ধরে অনুমোদনহীন এই প্রতিষ্ঠানটি অব্যাহতভাবে শিক্ষার্থী ভর্তি করে আসছে। ফলে চারজন শিক্ষার্থী এমবিবিএস পাস করেও ইন্টার্নশীপ করতে পারছেন না। কলেজটি ২০০ জন শিক্ষার্থী থাকলেও পূর্ণাঙ্গ হাসপাতাল, ল্যাব ও লাইব্রেরি সুবিধা নেই। ...
আফগানিস্তানের তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত

আফগানিস্তানের তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত

আন্তর্জাতিক
আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্দি প্রদেশে তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে।তুষারধসের ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছে। এছাড়া তুষারধসে প্রায় ৫০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আহমেদ তামিম আজিমি বলেছেন, দুই পরিবারের ২১ জন নিহত  হয়েছে। তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।এর আগে আফগানিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছিল দাইকুন্দিসহ বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাত, ভারী তুষারপাত ও তাৎক্ষণিক বন্যা হতে পারে।এদিকে তুষারধসের পর বেশ কয়েকটি প্রধান মহাসড়ক ও সড়ক বন্ধ হয়ে যায়। গত দুই মাসে আফগানিস্তানে ভারী তুষারপাত ও বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এসব ঘটনায় জানুয়ারি ও ফেব্রুয়ারি ৭২ জনের ...
পুলিশি ঘেরাওয়ের মধ্যেই বিএনপির বিক্ষোভ

পুলিশি ঘেরাওয়ের মধ্যেই বিএনপির বিক্ষোভ

Uncategorized, রাজনীতি
পুলিশ ঘিরে রেখেছে বিএনপির নয়াপল্টনের কার্যালয়। তারই মধ্যেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে বিএনপি। এতে জড়ো হয়েছেন বিএনপি হাজার খানেক নেতা-কর্মী। বিএনপির নেতা–কর্মীদের অবস্থানের কারণে সড়কের দুই পাশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সেখান থেকে সমাবেশের শুরুতেই কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির কর্মসূচি উপলক্ষে আজ শনিবার সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ...

প্রথমবারের মতো রাজন সাহার সুরে পীযূষ দাস

বিনোদন
বিনোদন প্রতিবেদক ভালোবাসা দিবস উপলক্ষে স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে কলকাতার এসময়ের অন্যতম সেরা প্রতিভাবান গায়ক পীযূষ দাসের গান ও সেটির ভিডিও। বাংলাদেশের সংগীত পরিচালক রাজন সাহার সুর ও সংগীতে প্রথমবারের মতো বাংলাদেশের কোন সুরকারের সুরে পীযূষের গাওয়া এটাই প্রথম কোন গান। "তারায় তারায় খুঁজি" শিরোনামের এই গানটির কথা লিখেছেন পীযূষ সাহা নিজেই। গানের মিউজিক এরেঞ্জমেন্ট ও মিক্স-মাস্টারিং করেছেন দীপেশ চক্রবর্তী। সৌরদ্বীপ্ত চৌধুরীর পরিচালনায় গানের ভিডিওটির স্ক্রীপ্ট করেছেন বিশ্বরূপ। আর এতে মডেল হিসেবে পীযূষ দাসের সঙ্গে অভিনয় করেছেন দীঘান্তিকা চৌধুরী। গানটির ভিডিও ধারন করা হয়েছে পশ্চিম বঙ্গের শান্তি নিকেতন সহ বেশ কিছু জায়গায়। এ প্রসঙ্গে স্টুডিও জয়ার কর্ণধার সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, "ভালবাসা দিবসে বাংলা গানে গানে দিনটিকে রাঙিয়ে দিতে ইতিমধ্যে আমর...

ভালোবাসায় ভরপুর বাংলাভিশন

বিনোদন
বিনোদন প্রতিবেদক আজ ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বাংলাভিশনে থাকছে বিশেষ আয়োজন। এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘বিশেষ দিবস ও বিভিন্ন উৎসবে ভিন্ন আয়োজন নিয়ে আমরা সবসময় হাজির হই। আমরা দর্শকদের ভিন্নধর্মী ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে চাই। তাই এবারের ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বাংলাভিশনের আয়োজনে থাকছে ১৪টি একক নাটক, ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প থেকে তিনটি নাটক। ১৪ ফেব্রুয়ারির আয়োজন: নাটক ‘ভ্যালেন্টাইন ডে ২০২০’ প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি, দুপুর ২টা ১০মিনিটে। মাবরুর রশিদ বান্না’র পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তাহসান, মারিয়া নূর প্রমুখ। নাটক ‘আই হেইট ইউ’ প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি, বিকেল ৩টায়। আসিফ ইকবাল জুয়েল-এর রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন নাদিয়া নদী, শামীম সরকার প্রমুখ। নাটক ‘প্রথম ভালোবাসা’ প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি, বিকেল ৪টায়। ত...
সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
সিঙ্গাপুর আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এনিয়ে চারজন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হলেন।প্রতিবেদনে বলা হয়, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ৩০ ও ৩৭ বছর। তারা সিঙ্গাপুরে সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। সিঙ্গাপুরে এর আগে আক্রান্ত হওয়া দুই বাংলাদেশিও একই প্রতিষ্ঠানের কর্মী।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দুই বাংলাদেশিসহ সিঙ্গাপুরে নতুন করে মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। তবে সিঙ্গাপুরে দুই বাংলাদেশিসহ নতুন করে যে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের কেউই সম্প্রতি চীন ভ্রমণ করেননি।এর আগে গতকাল বুধবার দুই বাংলাদেশির করোনাভাইরাসে আ...

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সঙ্গে BIAC

আইন ও আদালত
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (BIAC) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ. (রুমী) আলীর নেতৃত্বে একটি টিম আগারগাঁওয়ের ইউজিসি ভবনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড: কাজী শহিদুল্লাহ এর সাথে স্বাক্ষাত করেন। নুরনাহার বেগম শিউলি, উপ-সচিব (আইনী) (জেলা ও দায়রা জজ) এবং বিয়াক এর কাউন্সেল রুবাইয়া এহসান কারিশমা উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতে আলী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এফডিআই (FDI) এর এর ভূমিকাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করেন। ২০২০ সালের বিশ্বব্যাংকের ডুইং বিজনেস ইন্ডেক্স প্রতিবেদনের তথ্য অনুযায়ী চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ১৯০ টি অর্থনীতিতে বাংলাদেশ অবস্থান ১৮৯ তম উল্লেখ করে তিনি বলেন যে, দীর্ঘসময়, ব্যয় এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ার জটিলতায় আমরা বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছি। ফ...

কবিতা থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন
বিনোদন প্রতিবেদক ম্যাজিক বাংলা টিভির প্রযোজনায় সম্প্রতি নির্মিত হতে যাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো নির্মিত হবে কবি সাজু আহমেদের ‘স্মৃতি কেন কাঁদায়’ এবং ‘মহেশপাড়ার সেই ছেলেটি’ দুই কাব্যগ্রন্থের ১০টি কবিতা অবলম্বনে। কবিতাগুলো থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য তৈরি করছেন এই সময়ের জনপ্রিয় নাট্যকার ও গীতিকবি রেজাউর রহমান রিজভী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করবেন আহমেদ সাব্বির রোমিওসহ বেশ কয়েকজন নির্মাতা। চলচ্চিত্রগুলোর নির্বাহী প্রযোজক ম্যাজিক বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট উদ্যোক্তা ও প্রযোজক মোঃ আমিনুর রহমান শান্ত। চলচ্চিত্রগুলোতে দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীরাও কাজ করবেন।কবি সাজু আহমেদের ‘মহেশপাড়ার সেই ছেলেটি’ কাব্যগ্রন্থ থেকে ‘হৃদয়ের উঠোনে এসো’, ‘মহেশপাড়ার সেই ছেলেটি’, ‘ধেয়ে আসছে মৃত্যু’, ‘কেউ কথা রাখলো না’ ...

বইমেলায় থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা

শিল্প-সাহিত্য
নিজস্ব প্রতিবেদক অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ হয়েছে পাভেল রহমান সম্পাদিত থিয়েটার বিষয়ক পত্রিকা ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টলে (স্টল নম্বর: ১৫৬) সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এ সংখ্যাটির প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান ও নামলিপি নকশা করেছেন শাহীনুর রহমান। নতুন এ সংখ্যাটির শুরুতেই রয়েছে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের একটি সাক্ষাৎকার। এছাড়া মামুনুর রশীদের ‘রাঢ়াঙ’ নাটক নিয়ে লিখেছেন থিয়েটারওয়ালা পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার। সংখ্যাটিতে রয়েছে তিনটি প্রবন্ধ। লিখেছেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কামাল উদ্দিন কবীর, কবি-নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা ও অপু মেহেদী। এছাড়া ২০১৯ সালে মঞ্চে আসা তিনটি নাটক নিয়ে আলোচনা লিখেছেন অলোক বসু, আসাদুল ইসলাম ও হুমায়ূন আজম রেওয়াজ। বাংলাদেশের একক অভিনীত নাটকের ...