ডিসি কমিকসের ‘বার্ডস অব প্রে’
বিনোদন প্রতিবেদক
ডিসি কমিকসের ভক্তদের নড়েচড়ে বসার সময় হয়ে গেছে। পর্দায় আসছে সুপারহিরো ছবি ‘বার্ডস অব প্রে’। আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। ডিসি কমিকসের ‘বার্ডস অব প্রে’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ক্যাথি ইয়ান। এশিয়ার প্রথম নারী পরিচালক হিসেবে ডিসি’র সিনেমা পরিচালনা করলেন তিনি।
২০১৬ সালে ডিসি ফিল্মসের ‘সুইসাইড স্কোয়াড’ ছবিটি অতটা সফল না হলেও, ছবির হার্লি কুইন চরিত্রটি পেয়েছিল দারুণ জনপ্রিয়তা। জোকারের পর এবার ডিসি শুধু ‘হার্লি কুইন’কে নিয়ে নির্মাণ করেছে নতুন চলচ্চিত্র। সুইসাইড স্কোয়াডের মতো এবারও হার্লি কুইনের ভূমিকায় অভিনয় করছেন মার্গোট রোবি। ‘সুইসাইড স্কোয়াড’ ছবিতে এমন বড় কোন চরিত্রে ছিলেন না, কিন্তু যতটুকু সময় পর্দায় দেখা গেছে তাতেই দর্শকের নজর কেড়েছেন। ডিসি কমিকসের অন্যতম ক্ষ্যাপাটে চরিত্র হার্লি কুইন, একই সাথে আবেদনময়ী, বিপদজনক, হি...





