নাট্যকার আজম খানের ব্যস্ততা
বিনোদন প্রতিবেদক
মুক্তিযুদ্ধের বিশেষ নাটক “কঙ্কাল” নিয়ে আসছেন আজম খান। নাটকটির শুটিং শেষ। আগামী ২৬ মার্চ মাছরাঙ্গা টিভিতে এটি প্রচারিত হবে। এ প্রসঙ্গে আজম খান বলেন, মুক্তিযুদ্ধের ওপর অনেক নাটকই নির্মিত হচ্ছে। তবে সে সব নাটকের ভীড়ে আমার এই নাটকটির কাহিনী ও বিন্যাস দর্শকদের মনে কিছুটা হলেও দাগ কাটবে বলে আমার বিশ্বাস। দর্শকদের প্রতি অনুরোধ রইলো নাটকটি দেখার জন্য।আজম কান জানান, এটি ছাড়াও তার লেখা আরো কয়েকটা নাটক ও টেলিফিল্ম প্রচারের অপেক্ষায় রয়েছে।
নাট্যকার আজম খান একজন দক্ষ সংগঠকও বটে। গত ১৫ ফেব্রুয়ারি তিনি টেলিভিশন নাট্যকার সংঘের যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। এর আগে ৭ম জাতীয় কংগ্রেস আওয়ামী যুবলীগের উৎযাপন কমিটির সাংস্ক...









