Friday, August 7

Month: March 2020

এবার ক্রেতা সংকটে হিলির পেঁয়াজ ব্যবসায়ীরা

এবার ক্রেতা সংকটে হিলির পেঁয়াজ ব্যবসায়ীরা

বাংলাদেশ
দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম। যখন দেশি পেঁয়াজের সরবরাহ বেশি ঠিক তখন ভারতীয় পেঁয়াজের আমদানি হওয়ায় পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা।পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারে এক লাফে ৫০ থেকে ৩০ টাকা কেজিতে নেমে এসেছে পেঁয়াজের দাম। তবে দাম কমায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা।পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারগুলোতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত দুই দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন বাজারে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজিতে।পেঁয়াজ কিনতে আসা সালমান মাহমুদ জানান, পেঁয়াজের দাম কমতে শুরু করায় আজ পাঁচ কেজি পেঁয়াজ কিনলাম। দাম কমার কারণে আমরা ক্রেতারা অনেক খুশি।হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি...
করোনা আতঙ্কে মালয়েশিয়ায় ‘লকডাউন’ ঘোষণা

করোনা আতঙ্কে মালয়েশিয়ায় ‘লকডাউন’ ঘোষণা

আন্তর্জাতিক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। আজ সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, বুধবার (১৮ মার্চ) থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ ‘লকডাউন’ অবস্থা বজায় থাকবে। এ সময় বন্ধ থাকবে সকল প্রকার সুপার শপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট ও শপিং কমপ্লেক্স। এমনকি মসজিদগুলোতেও সব ধরনের ধর্মীয় কার্যক্রম বন্ধ থাকবে।মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আদহাম সাংবাদিকদের বলেন, সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদান করা ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সবমিলিয়ে দেশটিতে এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬...

নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বাংলাদেশ
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার সোনাহারা গ্রামের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শিশুটির নাম সুমনা। সে উপজেলার সোনাহারা গ্রামের সজীব মিয়ার মেয়ে।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুমনা নামের শিশুটি গেল ১৪ ফেব্রুয়ারি শনিবার হারিয়ে যায়। তার বাবা&...
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী আরটিভি অনলাইনকে জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে আটকে থাকা পাসপোর্ট যাত্রীর পারাপার স্বাভাবিক রয়েছে। ...
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়, বাংলাদেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে, পরে তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এ সময় উপস্থিত ছিলেন।     প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক,...
তিন বিশ্ব নেতার মাঝে স্বাস্থ্য সচেতনতায় পুতিন এগিয়ে পিছিয়ে ট্রাম্প

তিন বিশ্ব নেতার মাঝে স্বাস্থ্য সচেতনতায় পুতিন এগিয়ে পিছিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক
তিন বিশ্ব নেতার মাঝে স্বাস্থ্য সচেতনতায় পুতিন এগিয়ে পিছিয়ে ট্রাম্প বিশ্বের প্রভাবশালী তিন রাষ্ট্রপ্রধানের মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাদ্য তালিকা বেশি স্বাস্থ্য সম্মত বলে মনে করে ইউরোপিয় স্থূলতা বিষয়ক চিকিৎসা সংস্থা বা আইএমইও'র পুষ্টিবিদরা।পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের খাদ্য তালিকা নিয়ে সম্প্রতি চালানো জরিপে এরকম তথ্য দিয়েছে আইএমইও।প্রকাশিত খাদ্য তালিকা, জীবন আচরণ এবং ব্যায়াম বিষয়ক তথ্য-উপাত্তের ভিত্তিতে এ সমীক্ষা চালায় আইএমইও।৬৭ বছর বয়সী পুতিন ইর্ষণীয় দৈহিক গঠনের অধিকারী। তিনি নিয়মিত কঠোর শরীরচর্চা করেন এবং সুষ্ঠু খাদ্য তালিকা বজায় রাখেন।সুযোগ পেলেই পুতিন সাঁতারের মধ্য দিয়ে ব্যস্ত দিনের কর্মসূচি শুরু করেন। এরপর ব্যায়ামাগারে ভারি শরীরচর্চা করেন। দম বাড়ে এবং পেশীর শক্তি যোগায় এমন ব্যায়াম করেন তিনি। এ ছাড়া, প্রকাশিত...
রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০

রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০

বাংলাদেশ
রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাগুরমারী এলাকায়  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসের  ২০ যাত্রী আহত হন। সোমবার বিকেলে তেতুলিয়া উপজেলার মাগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ (২৬)  পঞ্চগড় সদর উপজেলার মালিপাড়া গ্রামের কছিরউদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী জনতা এন্টারপ্রাইজ  নামের বাসটি মাগুরমারী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।...
করোনাভাইরাস থেকে বাঁচতে ৫টি কাজের পরামর্শ

করোনাভাইরাস থেকে বাঁচতে ৫টি কাজের পরামর্শ

তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্য
করোনাভাইরাস থেকে বাঁচতে ৫টি কাজের পরামর্শ চীনের গণ্ডি পেরিয়ে করোনাভাইরাস শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এই ভাইরাসটিকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এই অবস্থা আমেরিকান প্রযুক্তি জায়ান্ট গুগল করোনা প্রতিরোধে পাঁচটি পরামর্শ দিয়েছেন। এ দিন Google এক ট্যুইট বার্তায় বিশ্ববাসীকে সচেতন করেছে।পাঁচটি সহজ বিষয় মেনে চলার কথা বলেছে গুগল। সেগুলো হলো...  হাত: বারবার ধুয়ে ফেলুন। কনুই: হাঁচি বা কাশির সময় কনুই ভাঁজ করে মুখের সামনে হাত দিয়ে ঢেকে রাখুন। মুখ: মুখে হাত দেবেন না। পায়ের পাতা: অন্যের থেকে অন্তত ৩ ফিট দূরত্বে থাকুন। অনুভূতি: অসুস্থ হলে বাড়ির বাইরে বেরোবেন না। করোনাভাইরাস প্রতিরোধে এই পাঁচটি পরামর্শ মেনে চললে বিশেষ উপকার পাওয়া যাবে বলে মনে করছে গুগল। কাজেই একটু সতর্ক থাকুন।প্রসঙ্গত, করোনাভাইরাসে সারা বিশ্বে এ পর্যন...
করোনাভাইরাস: এক অদৃশ্য খুনির পৃথিবী ভ্রমণ

করোনাভাইরাস: এক অদৃশ্য খুনির পৃথিবী ভ্রমণ

স্বাস্থ্য
Corona Virus, Dhaka, Bangladesh সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছে নতুন এক রোগের জীবাণু নভেল করোনাভাইরাস। এই ভাইরাসের প্রভাব পৃথিবীতে এমনভাবেই ছড়িয়ে পড়েছে যে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবী জুড়ে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি করেছে।করোনাভাইরাস শব্দটি ল্যাটিন করোনা শব্দ থেকে নেওয়া হয়েছে। যার অর্থ মুকুট, কারণ বৈদ্যুতিক অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মতোই। ১৯৬০ এর দশকে মুরগির সংক্রামক ভাইরাস হিসেবে প্রথম করোনাভাইরাস নিজের অস্তিত্বের জানান দেয়। পরবর্তীতে যখন মানুষের দেহে এ ভাইরাস সংক্রমিত হয় তখন তা কেবল সাধারণ সর্দি-কাশিতেই এটি পাওয়া যায়।সেসময় মানুষের দেহে দুই ধরনের করোনাভাইরাসই পাওয়া যেতো। মানুষের মধ্যে পাওয়া সেই ভাইরাস দুটি হিউম্যান করোনাভাইরাস ২২৯-ই এবং হিউম্যান করোনাভাইরাস ওসি৪৩ (OC43) নামে নামকরণ করা হয়।এরপর ২০০৩, ২০০...
শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়

শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়

জাতীয়, বাংলাদেশ, বিনোদন, রাজনীতি
শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকি যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেওয়াই হচ্ছে সেফটির জন্য। বাইরে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একা একা যেন বাইরে না যায়, অভিভাবকদের সঙ্গে যেতে পারে।তিনি বলেন, আরেকটা জিনিস অনুরোধ করি- মসজিদ, মাদরাসা ও পেপারে...