শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর খোলা চিঠি
আর মাত্র একদিন পরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। উদ্বোধনী অনুষ্ঠানটি হবে আগামীকাল মঙ্গলবার। বড় পরিসরে অনুষ্ঠানটি করার কথা থাকলেও করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এখন ছোট পরিসরে অনুষ্ঠানটি উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুকে নিয়ে জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন তার কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর চিঠিটি শুরু করেছেন এভাবে: ‘ছোট্ট সোনামণি, আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। তোমার বাবা-মাকে আমার সালাম ও ভাই-বোনদের স্নেহ পৌঁছে দিও। পাড়া-প্রতিবেশীদের প্রতি শুভেচ্ছা রইলো।’‘আজ ১৭ মার্চ। ১৯২০ সালের এদিনে বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ। তিনি আমার পিতা, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ নামের এই দেশটি তিনি উপহার দিয়েছেন। দিয়েছেন বাঙালিকে একটি জাতি হিসেবে আ...









