Friday, August 7

Month: March 2020

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার: সেতুমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার: সেতুমন্ত্রী

জাতীয়, পড়ালেখা, বাংলাদেশ, রাজনীতি
স্কুল-কলেজ বন্ধের বিষয়টি আমাদের উচ্চ পর্যায়ে আলোচনায় আছে। বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা তা সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উদাযাপনকে ঘিরে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক, উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের ভেতরেও উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আমাদের জনগণের মধ্যে এ নিয়ে দুঃশ্চিন্তা আছে। এখন পর্যন্ত বিশ্বের ১৪৯টি দেশ আক্রান্ত হয়েছে। নতুন নতুন দেশ আক্রান্ত হচ্ছে।তিনি বলেন, সরকার থেকে প্রবাসীদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। শনিবার থেকে কঠোরভাবে বিষয়টি নির...
সার্কভুক্ত দেশগুলোকে স্বাস্থ্য জ্ঞান ভাগাভাগির প্রস্তাব দিলেন শেখ হাসিনা

সার্কভুক্ত দেশগুলোকে স্বাস্থ্য জ্ঞান ভাগাভাগির প্রস্তাব দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ নিতে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সার্কভুক্ত দেশগুলোকে স্বাস্থ্য জ্ঞান ও সরঞ্জাম ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন তিনি।আজ রোববার (১৫ মার্চ) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সার্কভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের এক ভিডিও কনফারেন্সে তিনি এ প্রস্তাবনা দেন।শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের নিজেদের যে স্বাস্থ্য জ্ঞান ও সরঞ্জাম রয়েছে, এই ভাইরাস মোকাবিলায় তা ভাগাভাগি করতে হবে।শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সঙ্গে তার স্বাস্থ্য জ্ঞান এবং এ সংক্রান্ত সরঞ্জাম ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আমরা যেমন ভিডিও কনফারেন্স করছি, সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্যসচিবরাও ...

ইইউবিতে গোলটেবিল বৈঠক

জাতীয়
নিজস্ব প্রতিবেদক নারী দিবস উপলক্ষে গত ১১ মার্চ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে "৭১ থেকে মুজিব বর্ষ-২০২০: নারীর ক্ষমতায়নে বাংলাদেশ" শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান, রেজিস্ট্রার আ.ফ.ম গোলাম হোসেন, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের ডাইরেক্টর ড. ফারজানা আলম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েট প্রফেসর মো. ওবাইদুর রহমান, ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এফবিসিসিই এর ডাইরেক্টর শারিতা মিল্লাত, রাজনীতি বিশ্লেষক, উদ্যোক্তা, লেখক ও সমাজকর্মী মাহজাবিন আহমেদ মিমি, অভিনেত্রী ফারজানা ছবি, কবি ও সাংবাদিক আলমগীর রেজা চৌধুরী, লেখক ও সাংবাদিক রেজাউর রহমান রিজভী, লেখক ও শিক্ষক শাপলা সপর্যিতা, কবি ও গবেষক রঞ্জনা বিশ্বাস, আদমজী ক্যান্টনমেন...
জাতীয় প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে সর্ম্পন্ন হলো সাংবাদিক রেজাউল করিম রেজার জন্মদিন

জাতীয় প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে সর্ম্পন্ন হলো সাংবাদিক রেজাউল করিম রেজার জন্মদিন

জাতীয়
অনলাইন ডেস্ক|| ১৩ মার্চ শুক্রবার সন্ধায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আনন্দঘন পরিবেশে সর্ম্পন্ন হলো জাতীয় প্রেসক্লাবের সদস্য সিনিয়ার সাংবাদিক রেজাউল করিম রেজার শুভ জন্মদিন। জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)র সভাপতি কুদ্দুস আফ্রাদ। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আরুক মুন্সি, সিনিয়র সাংবাদিক স্বপত চৌধুরী, দৈনিক বাংলাদেশের আলো’র সম্পাদক মফিজুল ইসলাম বাবু, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ (জেএসওপি)র সাধারণ সম্পাদক লায়ন মো. সাইফুল ইসলাম রণি, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন এরশাদ,&nbs...
করোনার কারণে বাতিল হতে পারে কান চলচ্চিত্র উৎসব!

করোনার কারণে বাতিল হতে পারে কান চলচ্চিত্র উৎসব!

বিনোদন
করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এর জের ধরে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের সময়সূচী বাতিল হতে পারে। এখন পর্যন্ত চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ভারতীয় একটি গণমাধ্যমে জানানো হয়, কর্তৃপক্ষের কথাবার্তায় ফিল্ম ফেস্টিভ্যাল পেছানোর ইঙ্গিত মিলেছে। ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ডের সভাপতি পিয়েরে ল্যাসকিওর জানান, গোটা বিশ্বে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে ফ্রান্সে সেভাবে এই মারণ সংক্রমণ ছড়ালে অবলম্বে কান ফিল্ম ফেস্টিভ্যাল বাতিল করা হবে। আশা করছি, মার্চের শেষের দিক থেকে করোনার মহামারি প্রভাব কমতে থাকবে, এবং এপ্রিলে গিয়ে তার প্রভাব অনেকটাই কমবে বলে মনে করছি। আর যদি তখনও না কমে, তাহলে পরিবর্তন করা হবে কান ফিল্ম ফেস্টিভ্যালের সময়সূচী। প্রসঙ্গত, ২০২০ সালের কান ফিল্ম ফেস্টিভ্যাল বাতিল হলে বিপুল পরিমাণ লোকসানের মুখ দ...
বাজারের টয়লেটে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক দুই

বাজারের টয়লেটে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক দুই

বাংলাদেশ
দিনাজপুরের হিলি বাজারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের রবিদাসের  ছেলে  বাবুল রবিদাস (৫২) ও একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রেম কুমার রবিদাসের ছেলে   পল্লব কুমার (১৯)।বৃহস্পতিবার বিকেলে হিলি বাজার থেকে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গেলো সোমবার সন্ধ্যায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে পল্লব কুমার রবিদাস  ও বাবুল কুমার রবিদাস ফুসলিয়ে বাজারের টয়লেটে নিয়ে যায়।পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিমপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে ওই দুজনকে আটক করে পুলিশ। শিশুট...
করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে বরাদ্দ ৫০ কোটি টাকা

করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে বরাদ্দ ৫০ কোটি টাকা

অর্থনীতি
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ ও চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।আজ বুধবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।বরাদ্দ অর্থের মধ্যে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের জন্য ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার, প্রকাশনার জন্য ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার এবং কেমিক্যাল রি-এজেন্টের জন্য আড়াই কোটি টাকা দেয়া হয়েছে।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) রোববার নিশ্চিত করে যে দেশে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে। তবে সংস্থাটি বুধবার জানায়, রোগীদের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন।এদিকে, দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু মানুষকে ‘হোম কোয়ারেন্টাইন’ করে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।চীন থেকে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৯৯ জনে দাঁড়ি...
করোনা রুখতে মদপান বা শরীরে অ্যালকোহল নেয়ার গুজব

করোনা রুখতে মদপান বা শরীরে অ্যালকোহল নেয়ার গুজব

স্বাস্থ্য
করোনাভাইরাস নিয়ে মানুষকে সতর্ক করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়াচ্ছে। এই সুযোগে বিভিন্ন দুষ্টুচক্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া তথ্য ও গুজব ছড়াচ্ছে। প্রচার করছে, মদ্যপান করোনা থেকে বাঁচার অন্যতম উপায়। শরীরে অ্যালকোহলের উপস্থিতি এই ভাইরাসকে মেরে ফেলে বলে প্রচার চালাচ্ছে তারা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ এই সব প্রচারকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছে।গুজব বা ভুয়া তথ্য রটনাকারীদের মত, ‘সারা গায়ে নাকি অ্যালকোহল বা ক্লোরিন মাখলে করোনা ভাইরাস ধারে কাছে ঘেঁষতে পারে না। এছাড়া আরও একটি বার্তায় বলা হয়েছে, ইথাইল অ্যালকোহল পান বা মদ্যপানের মাধ্যমে শরীরে অ্যালকোহলের মাত্রা বাড়িয়ে রুখে দেওয়া যাবে অসুখ।‘সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ এই প্রচার থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টামণ্ডলীতে যুক্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ পুলক নারাইন। ...
করোনার প্রভাবে পেছানো হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

করোনার প্রভাবে পেছানো হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

খেলা
করোনা ভাইরাস আতংকে গোটা বিশ্ব। বাদ যায়নি বাংলাদেশও। এই ভাইরাসের কারণে বিপদে পড়েছে দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। ক্রীড়া ক্ষেত্রও আছে সেই তালিকায়। যার ফলে বহুল আলোচিত এশিয়া ও বিশ্ব একাদশের দুই ম্যাচের সিরিজ স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২০১৩-১৪ মৌসুমের পর এবার প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল ঢাকার বাইরে। তবে বিসিবির এমন পরিকল্পনার বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। পরিকল্পনা বদলে প্রিমিয়ার লিগ ঢাকায় আয়োজন করার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। বিসিবি মারফৎ পাওয়া খবরে জানা গেছে এমনটাই।তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তারা।‘সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। যদি জায়গা থাকে তাহলে আসতেও পারে। আমরা ওখানে গিয়েছি তো ভেন্যু নেই। দেখতে হবে বিকল্প ব্যবস্থা করার কোনো সুযোগ আছে কি-না।‘করোনা ভাইরাসে সংক্রামণের একটি বড়...
দশ বছর আগের সিনেমায় করোনাভাইরাসের পূর্বাভাস?

দশ বছর আগের সিনেমায় করোনাভাইরাসের পূর্বাভাস?

ফ্যাশন, বিনোদন, লাইফস্টাইল
চীন থেকে একটি ভয়াবহ এবং রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ছে, এরকম গল্প নিয়ে ২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি মোটামুটি সফলতা পেয়েছিল, কিন্তু ২০২০ সালে এসে সেটি 'হিট' হয়ে ওঠে। চলচ্চিত্রটির গল্প আর বাস্তবতার সঙ্গে অবিশ্বাস্য মিল দেখা গেছে।২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র কনটেজিয়নকে কোনভাবেই ব্লকবাস্টার বা ব্যবসাসফল চলচ্চিত্র বলা যাবে না।যদিও বেশ কয়েক জন তারকাকে নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছিল, যাদের মধ্যে রয়েছেন ম্যাট ডেমন, গিনেথ প্যালট্রো, জুডি ল, কেট উইনস্লেট এবং মাইকেল ডগলাস, তারপরেও সেটি ওই বছরের ব্যবসায়ের দিক থেকে ৬১তম হয়েছিল।কিন্তু নয় বছর পর সবাইকে অবাক করে দিয়ে ফিরে এসেছে 'কনটেজিয়ন'। যুক্তরাষ্ট্রের অ্যাপল আইটিউন স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ছবির তালিকায় জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি। সেই সঙ্গে গুগল সার্চের তালিকায় শীর্ষে চলচ্চিত্রটির নাম খোঁজার প্রবণতাও বাড়ছে।কনটেজ...