Friday, August 7

Month: April 2020

তিন বছর নিষিদ্ধ উমর আকমল

তিন বছর নিষিদ্ধ উমর আকমল

খেলা
উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তার অপরাধ, জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন করেছেন। আচরণবিধির ২.৪.৪ আর্টিকেল অমান্য করায় গত ২০শে ফেব্রুয়ারি তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় পিসিবির ডিসিপ্লিনারি ইউনিট। পাকিস্তানের এই প্রজন্মের অন্যতম প্রতিভাধর ব্যাটসম্যান ভাবা হতো উমরকে। কিন্তু ব্যাট হাতে যতটা না দ্যুতি ছড়িয়েছে, তার চেয়ে বেশি জন্ম দিয়েছেন বিতর্কের। আসছে মে তে ৩০ বছরে পা রাখবেন উমর। পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। শৃঙ্খলাভঙ্গ আর অফফর্মের কারণে ৩ বছর জাতীয় দলের বাইরে থাকার পর গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি মাঠে ফেরেন উমর। ওই সিরিজে দুই ম্যাচ খেলে দুটিতেই শূন্য মেরে বাদ পড়েন। এরপর যখন পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ...
করোনা: কমিউনিটি সংক্রমণ শূন্য ঘোষণা নিউজিল্যান্ডের

করোনা: কমিউনিটি সংক্রমণ শূন্য ঘোষণা নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
করোনা ভাইরাসের (কভিড-১৯) কমিউনিটি পর্যায়ে সংক্রমণ থামাতে পারার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। ভাইরাসটি সম্পূর্ণরুপে নির্মূল করতে পেরেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এ খবর দিয়েছে বিবিসি। আরডার্ন রোববার বলেন, আপাতত ভাইরাসটি সম্পূর্ণরুপে নির্মূল করা হয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, তার মানে এই নয় যে, নতুন আক্রান্তের সংখ্যা পুরোপুরি থেমে গেছে। এদিকে, দেশজুড়ে আরোপিত কঠোর লকডাউন শিথিল করতে চলেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার থেকে দেশটির স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা কার্যক্রম ও আংশিকভাবে অনাবশ্যক ব্যবসা চালুর অনুমোদন দেয়া হয়েছে। আরডার্ন বলেন, আমরা অর্থনীতি চালু করছি, কিন্তু মানুষের সামাজিক জীবন খুলে দিচ্ছি না। তার মানে, বেশিরভাগ মানুষকে এখনো ঘরেই অবস্থান করতে হবে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন মাত্র ১৯ জন। দেশটির স্বাস্থ্...

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭ ও আক্রান্ত ৪৯৭ জন

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৯৭ ও মৃত্যু ৭ জন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৯১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।   আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪  হাজার ১৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১২টি । ডা. নাসিমা বলেন, যে  ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে বয়স ৬০ বছরের ঊর্ধ্বে পাঁচজন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন একজন এবং ১০ বছরের একজন শিশু। এদের মধ্যে ৫ জন ...
করোনাভাইরাস রোধে রোজায় যে কাজ জরুরি

করোনাভাইরাস রোধে রোজায় যে কাজ জরুরি

বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই এবার শুরু হলো পবিত্র মাহে রমজান। যে কারণে এ বছরের রমজান একেবারেই ব্যতিক্রম। করোনা রোধে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যে জীবনাচরণে ব্যাপক পরিবর্তন এসেছে। রোজায়ও তা অব্যাহত থাকবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগ যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা ইত্যাদিতে ভুগছেন; করোনা তাদের ক্ষেত্রে মাঝারি থেকে তীব্র সংক্রমণ করে থাকে। এ জন্য রোজায় খাদ্যাভ্যাসে বাড়তি সাবধানতা অবলম্বন করা জরুরি। রমজান মাসে সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে শারীরিক সক্ষমতা বজায় রাখতে হবে। এবার গ্রীষ্মকালে রোজা হওয়ায় প্রায় ১৪ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হচ্ছে। তাই সাহরি ও ইফতারে সুষম খাবার নির্বাচন গুরুত্বপূর্ণ। তাই খাদ্যতালিকা নির্বাচনে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। যেমন- ১. করোনা প্রতিরোধের জন্য ইফতার ও সাহরির খাদ্যতালিকায় ...
রাজধানীতে ২ টন পচা খেজুর জব্দ, ১২ লাখ টাকা জরিমানা

রাজধানীতে ২ টন পচা খেজুর জব্দ, ১২ লাখ টাকা জরিমানা

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, লাইফস্টাইল
রাজধানীর বাদামতলীতে অভিযান চালিয়ে ২ টন (২০০০ কেজি) পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর প্যাকেটজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বাদামতলীর ফলের আড়তে এ অভিযান চালানো হয়। বিকেলে অভিযান শেষে এসব খেজুর জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, ‘অভিযানে গিয়ে আমরা বিপুল পরিমাণে পচা খেজুর দেখতে পাই। এছাড়া অসাধু ব্যবসায়ীরা কয়েক বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করছিল। এই অপরাধে রাজধানীর বাদামতলীর দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পচা ও মেয়াদোত্তীর্ণ দুই টন খেজুর জব্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মুসলমানদের পব...
করোনাভাইরাস সচেতন মূলক কর্মকান্ডে নিয়োজিত মিয়ামি

করোনাভাইরাস সচেতন মূলক কর্মকান্ডে নিয়োজিত মিয়ামি

বাংলাদেশ, বিনোদন
শোবিজ ডেস্ক :বর্তমানে ‘ঘরবন্দি’ আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথম রানার আপ ফাতিহা খুলদ মিয়ামি। তিনি করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোঁয়ার পরামর্শ দেন। এছাড়াও সবাইকে মুখে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন তিনি।এ প্রসঙ্গে ফাতিহা খুলদ মিয়ামি বলেন, ‘বর্তমানে আমি উত্তরার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছি। এছাড়াও আমি করোনাভাইরাস সচেতন মূলক কর্মকান্ডের সাথে যুক্ত আছি। আমি সবাইকে বলবো, হাত ধোঁয়ার জন্য কিন্তু প্রয়োজন চেয়ে অতিরিক্ত পানি ব্যবহার না করতে। ফলমূল-শাকসবজি ডিটারজেন্ট পাউডার ধুবেন না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শাক-সবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ, মাংস ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন। প্রয়োজন ছাড়া পিপিইর অপচয় না করি। লোক দেখা নয়, কাজ করবো মন থেকে মানুষের জন্য।’তিনি আরও বলেন, সবাই নিজ...
মানুষের কল্যাণে ইউজিবি সংস্থার সাথে যুক্ত হলেন বুলবুল টুম্পা

মানুষের কল্যাণে ইউজিবি সংস্থার সাথে যুক্ত হলেন বুলবুল টুম্পা

বাংলাদেশ, বিনোদন
শোবিজ ডেস্ক:অস্ট্রেলিয়ান সংস্থা ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশের ব্র‍্যান্ড এম্বাসেডর হলেন ফ্যাশন জগতের মা বুলবুল টুম্পা। গত কিছু দিন যাবত শুনা যাচ্ছিল টুম্পা কোন সংস্থার সাথে যোগ দিবেন। কিন্তু পরিপূর্ণভাবে কিছু না হওয়ায় তিনি জানাতে পারছিলেন না। তিনি অফিসিয়ালি জানিয়েছেন কিছু কাছের মানুষদের।এ বিষয়ে টুম্পা জানান, আসলে মানুষের কল্যাণ করতে আমি এই সংস্থার সাথে যোগ হয়েছি। কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ যখন আমার সাথে যোগাযোগ করেন তখন থেকেই তাদের সকল কিছু জেনেই আমি এই নন প্রফিটেবল অরগানাইজেশনের সাথে জড়িয়েছি। আমি সবাই কে অনুরোধ করবো এই দুর্যোগে আসুন সকলে এক সাথে অসহায় গরিবদের পাশে দাঁড়াই।সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জানান, আমরা টুম্পাকে পেয়ে অনেক আনন্দি। আশা করছি ভালো কিছু হবে। পরিকল্পনা আছে টুম্পার সাথে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও ভালো কিছু অর্জন করতে পারবো। দেখা যাক বাকিটা আল্লাহর উপর।...
পবিত্র রমজানে সুস্থ থাকতে কী খাবেন?

পবিত্র রমজানে সুস্থ থাকতে কী খাবেন?

লাইফস্টাইল, স্বাস্থ্য
মুসলমানদের জন্য আত্ম পরিশুদ্ধির এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাসেও পড়েছে করোনার করাল ছায়া। তবু ভয়, ত্রাসকে দূরে সরিয়ে রেখেই আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য রোজা পালন করতে হবে। সারা পৃথিবীতে মুসলমানরা ইসলামের বিধান অনুযায়ী একই নিয়মে রোজা পালন করেন। বিভিন্ন দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও বিভিন্ন রকম খাওয়া-দাওয়ার অভ্যাস রয়েছে। তাই স্থান-কাল-পাত্রভেদে বিভিন্ন রকম খাওয়া-দাওয়ারও তারতম্য রয়েছে। রোজা পালনের জন্য প্রয়োজন সঠিক ডায়েট নির্বাচন, শারীরিক সুস্থতা, মানসিক শক্তি এবং অদম্য ইচ্ছা ও আনুগত্য। রোজার সঠিক ডায়েট পালনের আদর্শ ডায়েট চার্ট অনুসরণ নিয়ম-নীতি ও পরামর্শ দিয়েছেন ফরাজী হাসপাতালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ রুবাইয়া পারভীন রীতি সাহরির খাবার ভাত- ১.৫ কাপ (১ কাপ=১৫০ গ্রাম) মিক্সড সবজি- ১ কাপ মাছ ভুনা- ১ পিছ অথবা মাংস ভুনা- ২ পিছ সা...

সংবাদ সঞ্চালকদের কণ্ঠে সংবাদ নয়, আহ্বান

এক্সক্লুসিভ, নারী ও শিশু
অনলাইন ডেস্ক|| তাদের মুখ থেকেই শোনা হয় দেশের প্রতিদিনকার খবর। সবার ছুটি হলেও ছুটি নেই তাদের। সংবাদকর্মীদের সংগ্রহ করে আনা সংবাদগুলো তাদের সুন্দর উপস্থাপনার মাধ্যমেই নিয়মিত জানতে পারছি আমরা। করোনা দুর্যোগেও তারা জীবনবাজি রেখেই নিয়মিত ছুটে যাচ্ছেন অফিসে। ব্যক্তিগত নিরাপত্তা বজায় রেখেই দায়িত্ব পালন করছেন। এবার সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সচেতনতা তৈরিতে এক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বেশকিছু সংবাদ সঞ্চালক। নাদিরা আশরাফের উদ্যোগে টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ১৫ জন সংবাদ সঞ্চালক এক হয়ে তৈরি করলেন একটি ভিডিওচিত্র। যেখানে তারা দর্শকদের অনুরোধ করেছেন ঘরে থাকার জন্য। বলেছেন, ‘আপনার ঘরের জানালা, হাসপাতালের অক্সিজেন ভেন্টিলেটরের চেয়েও উত্তম।’ এ প্রসঙ্গে বাংলাভিশনের জেষ্ঠ সংবাদ পাঠিকা সংগীতা খান বলেন, “সংবাদ পাঠ করতে গিয়েই দেখতে পাচ্ছি, দুর্যোগ প্রতিরোধে মানুষ...
করোনার এ ক্রান্তিলগ্নে মানুষকে আনন্দ দিতে সংগীতশিল্পী গৌরবের `কলিজাতে দাগ লেগেছে’

করোনার এ ক্রান্তিলগ্নে মানুষকে আনন্দ দিতে সংগীতশিল্পী গৌরবের `কলিজাতে দাগ লেগেছে’

বিনোদন
করোনার এ ক্রান্তিলগ্নে মানুষ কে একটু আনন্দ দিতে সংগীত শিল্পী গৌরবের এল কলিজাতে দাগ লেগেছে’ গানটি সিডি চয়েস মিউজিক এর ব্যানারে গানটি প্রকাশিত হয়। গৌরব একজন জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিল্পী। তিনি যদিও সেমি ক্লাসিক গান করেন, তবুও যাত্রা শুরু করে ছিলেন ফোক, আধুনিক, দিয়ে। তিনি সেরাকন্ঠ২০০৮ এর একজন শিল্পী। তাছাড়া তিনি তার গানের জগতটা দারুণ ভাবে ধরে রেখেছেন। গানটির সম্পর্কে আরও জানা যায় গানটির রচয়িতা হলেন এমদাদ সুমন যিনি কোম্পানি এর কর্ণধার এবং সুর মাসুম এবং মিউজিক জনি। ভিডিও টির কাজ চলাকালিন সময়ে বাংলাদেশে এ মহামারী আসে । তাই কাজটি বন্ধ হয়ে যায়,তবুও গানটি আশা করছি সব ঠিকঠাক থাকলে আগামী কোন ভাল দিনে সুটিং কাজ শুরু হবে এমনটি জানা গেছে। ঘরে থাকার কোন বিকল্প নেই। আপ্নাদের এ সময়ে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। “মানুষ মরলে চলে যায়,সংস্কৃতি মরলে প্রথা হয়” এমনটি বললেন। সবাই ঘরে থাকুন, আগামি ক...