সৈকতের কন্ঠে ‘দেবদাস’
প্রকাশিত হলো তরুণ কন্ঠশিল্পী সৈকত এর নতুন গান দেবদাস। পরিচালনা করেছেন এ প্রজন্মের তরুণ পরিচালক বিপ্লব হোসেন। গানটির সঙ্গীত করেছেন অনিরুদ্ধ শুভ । শুটিং হয়েছে পূবাইলের সুন্দর মনোরম লোকেশনে। এতে মডেল হয়েছেন সীমা সিনহা, হাসিব, অপূর্ব, মিফতা ও আকাশ। গানটি প্রকাশিত হয়েছে এইচবি ফিল্মসের ইউটিউব চ্যানেলে।
দেবদাস প্রসঙ্গে কন্ঠশিল্পী সৈকত জানান, গানটি কথা অসাধারণ। গানে শ্রোতারা নতুনত্ব খুঁজে পাবেন। এ ধরনের গান মানুষের পছন্দ। গানটি নিয়ে আমি আশাবাদী।’ গানটি শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পাবে। বাকিটা দর্শকদের কাছে ছেড়ে দিলাম। গানের সাথে যারা শ্রম দিয়েছেন, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
উল্লেখ্য, নতুন বছরের জন্য নির্মিত হয়েছে এইচবি ফিল্মসের ভিন্নধারার ১২ মিউজিক ভিডিও। এর আগে এই পরিচালকের “নেশা এখন নতুন জীবন” প্রায় কোটি ভিউ পার করেছে । তারই ধারাবাহিকতায় তিনি আবারও নির্মাণ করলেন এই মিউজিক ভিডিওগুলি। গান গ...









