দলে বহিরাগতদের হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল
সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় দলে বহিরাগতদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ সময় বিএনপি থেকে আসা বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে হুঁশিয়ার করেন তিনি
রোববার (১৩ জুন) সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যের এক পর্যায়ে দলে বহিরাগতদের নিয়ে কথা বলেন তিনি। বেলকুচি উপজেলা চেয়ারম্যানকে হুঁশিয়ার করে বলেন আমি যদি সাংগঠনিক সম্পাদক থাকি কোন কমিটিতে ঢুকতে পারবেন না।
এস কামাল বলেন, আমি আজ কিছু কথা বলতে চাই। স্মরণ সভায় যদিও এগুলো বলা ঠিক না। ২০০১ সাল থেকে ২০০৮ সাল নেত্রী গ্রেফতার হওয়া পর্যন্ত যারা লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে নেতৃত্বে নিয়ে আসেন। যারা বিএনপি, খালেদা, তারেক আর জামায়াতের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনার...









