বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সম্মাননা হস্তান্তর
প্রতিবছরের মতো ধারাবাহীকভাবে বিশ্বব্যাপী বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন এওয়ার্ড ২০২১ আয়োজন করেছে বাংরাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম। সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর তেজগাও স্কাই ভিউ রেস্টুরেন্টে শুধুমাত্র এওয়ার্ড বিজয়ী ও বিশেষ অথিতির উপস্থিতিতে এই এওয়ার্ড বিতরনী আয়োজন সম্পন্ন হয়। পুরো আয়োজনটি অনলাইন লাইভের মাধ্যমে সম্প্রচার করা হয়।
উল্লেখ্য গত জুন মাসে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের ২৯টি দেশ থেকে ১০০৮ টি আবেদন গ্রহন করা হয়। এর মধ্যে ১৪২ জনকে প্রাথমিক নমিনেশন প্রদানের মাধ্যমে মোট ১৫ জনকে ৭টি ক্যাটাগরীতে বিজয়ী ঘোষনা করা হয়।
বিডিএসআইএফের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি মো. আলী আকবর আশা জানান, আমাদের আয়োজনের মূল বিষয় থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রযুক্তি ব্যাবহার করে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডকে বিশ্ব্যব্যাপী তুলে ধরা ও বিশেষ সম্মাননা ...









