Friday, August 7

Month: July 2021

এ এক অন্য মাহি

এ এক অন্য মাহি

বিনোদন
সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা অঙ্গনের তারকারাও এখন ওটিটি মাধ্যমে কাজ করছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহিও সেই কাতারে শামিল হয়েছেন। শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’- নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন মাহি। এতে এক মডেলের চরিত্রে অভিনয় করেন তিনি। শুটিং শুরু থেকে আলোচনায় থাকা বহুল প্রতীক্ষিত এই সিরিজটি মুক্তি পেলো অবশেষে। মাহিকে একবারেই ভিন্নরূপে দেখা গেছে এখানে। শুধু রূপের ভিন্নতা নয়, অভিনয়েও বেশ সাবলীল ছিলেন চরিত্র অনুযায়ী। এ সিরিজে শুরু থেকে শেষ অবধি মাহির দিকে নজর রাখতে বাধ্য হবেন দর্শকরা। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের তিন নেতা স্বয়ং মাহিও সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত। এ নায়িকা বলেন, আমি এক্সাইটেড। কারণ আমার মতন সবাই ‘মরীচিকা’র জন্য অপেক্ষা করছিল। কাজটি করতে গিয়ে অনেক কিছু শিখেছি। দর্শকদের কাছে চাওয়া থাকবে খারাপ-ভালো যাই হোক জানাবেন। ভুল-ত্রুটি ধরিয়ে দিবেন। সামনের কাজগ...
ইউআইটিএস বিশ্ববিদ্যালয় -এর আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন ড. আব্দুল মান্নান ভূঁইয়া

ইউআইটিএস বিশ্ববিদ্যালয় -এর আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন ড. আব্দুল মান্নান ভূঁইয়া

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বিনোদন
সাইমুর রহমান: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া কে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের স্বনামধন্য শিল্প পরিবার পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার বারিধারাস্থ "ইউআইটিএস" প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে গত ১১ই জুলাই,২০২১ ইং তারিখে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য যে, ড. মান্নান ভূঁইয়া ১৯৯৩ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অবস্থিত কিশলয় স্কুল থেকে এসএসসি ও ১৯৯৫ ইং সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধীনে ১৯৯৯ ও ২০০০ ইং সালে এলএলবি (সম্মান)ও এলএলএম পরীক্ষায় ১ম শ্রেণীতে প্রথম স্থান অর্জনসহ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। তাছাড়া, তিনি ২০০২ ও ২০০৪ ইং সালে যথাক্রমে ঢাকা বার সমিতি ও সুপ্...
আইসিইউ’র জন্য কুমিল্লা থেকে আসা এক মায়ের কান্না

আইসিইউ’র জন্য কুমিল্লা থেকে আসা এক মায়ের কান্না

এক্সক্লুসিভ, বাংলাদেশ
আমার ছেলেকে কি বাঁচাতে পারবো না? আমার ছেলে বাঁচবে তো? আমার বাবাকে এখন কই নিয়ে যাবো? আমার ছেলেকে বাঁচান।’ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এভাবেই আকুতি জানাচ্ছিলেন রিনা বেগম নামের এক মা। তার ২৪ বছর বয়সী ছেলে মেহেদী হাসান হৃদয় পাশেই একটি এম্বুলেন্সে শ্বাসকষ্ট নিয়ে কাতরাচ্ছিলেন। কুমিল্লা থেকে আসা এই রোগীর আইসিইউ প্রয়োজন। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও এখানে কোনো আইসিইউ শয্যা খালি নেই। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যেখানে আইসিইউ সুবিধা আছে সেখানে নিয়ে যেতে। এই অবস্থায় অসহায় রিনা বেগম ছেলেকে নিয়ে কোথায় যাবেন এনিয়ে পেরেশান। আকুতি জানাচ্ছিলেন তাকে সহযোগিতা করার। ছেলের জন্য একটা আইসিইউ শয্যার ব্যবস্থা করে দেন। করোনার ভয় না করে কিছুক্ষণ পরপর ছেলের মাথায় বুলাচ্ছিলেন স্নেহের হাত। রিনা বেগম বলেন, ছেলে মেহেদী হাসানের শনিবার হঠাৎ জ্বর ও সর্দি দেখা যায়। কুম...
‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি’

‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি’

বিনোদন
অনেকদিন দেখা নেই ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফের। নিরবে দিন কাটান সবার আড়ালে। বর্তমানে এ অভিনেতা যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে তার দেখা মিলে ফেসবুকে। নিয়মিতই নিজেকে আপডেট রাখেন এ অভিনেতা। আজ আহমেদ শরীফ তার ফেসবুকে দু’টি ছবি পোস্ট করেছেন। এ ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তায়ালাকে স্মরণ করি। একমাত্র তিনিই সর্ব শক্তিমান। প্রসঙ্গত, আশি ও নব্বই দশকে খল চরিত্র দিয়ে আলোচনায় আসেন আহমেদ শরীফ। বহু সিনেমায় তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। বিশেষ করে প্রয়াত নায়ক জসিমের সাথে তার জুটি ছিলো তুমুল জনপ্রিয়।...
‘আগুন গতিতে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট’

‘আগুন গতিতে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট’

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে ‘আগুন গতি’তে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস। একই সঙ্গে তিনি বলেছেন, যেসব দেশে করোনা টিকার সঙ্কট আছে, সেখানে বিধিনিষেধ শিথিল করা হবে বিপজ্জনক। সোমবার তিনি ডেল্টা ভ্যারিয়েন্টের ধ্বংসাত্মক প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করেছেন। বলেছেন, করোনা ভাইরাসের এই স্ট্রেইনটি ‘স্কোরচিং পেস’ বা আগুন গতিতে মানুষকে আক্রান্ত করছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। জেনেভা থেকে তিনি ভার্চুয়াল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত সপ্তাহে টানা চতুর্থ সপ্তাহের মতো বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার গতি বৃদ্ধি পাচ্ছে। টানা ১০ সপ্তাহ ধরে মৃত্যু কমে আসার পর আবার বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট ২০২০ সালের অক্টোবরে প্রথম শনাক্ত হয় ভারতে। তারপর তা সারাবিশ্বে অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে। তিনি বলেছেন, এখন পর্যন্ত ১০৪ দেশে এই ভ্যারিয়েন্ট ...
‘ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের প্রত্যেকে পাবেন আড়াই হাজার টাকা’-শেখ হাসিনা

‘ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের প্রত্যেকে পাবেন আড়াই হাজার টাকা’-শেখ হাসিনা

অর্থনীতি, এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
সরকার আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২শ’ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের প্রত্যেকে পাবেন নগদ আড়াই হাজার টাকা। প্যাকেজগুলো হলো- ১. দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌপরিবহন শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ। ২. শহর এলাকার নিম্নআয়ের জনসাধারণের সহায়তার লক্ষ্যে ২৫ জুলাই থেকে ৭ই আগস্ট পর্যন্ত ১৪ দিন ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ ১৫০ কোটি টাকা। ৩. ৩৩৩-নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ ১০০ কোটি টাকা। ৪. গ্র...
নিজের কোম্পানির রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন

নিজের কোম্পানির রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন

আন্তর্জাতিক
নিজের কোম্পানির তৈরি রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন। ভার্জিন গ্যালাকটিকের তৈরি ইউনিটি রকেটে করে তিনি রোববারই মহাকাশে যাচ্ছেন। তাতে অন্যান্য ক্রুদের সাথে তিনি সহযাত্রী হিসেবে যোগদান করবেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মরুভূমি থেকে শুরু হবে এর ফ্লাইটের। এটি ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার উঁচুতে উঠবে। পুরো ফ্লাইটে সময় লাগবে দেড় ঘন্টা। এ খবর দিয়েছে বিবিসি। এ ফ্লাইটের মধ্য দিয়ে মহাকাশ ভ্রমণে নতুন অধ্যায়ের শুরু হবে বলে দাবি করেছেন রিচার্ড ব্রানসন। তারসঙ্গে যেতে হলে টিকিট প্রতি দিতে হবে আড়াই লাখ ডলার করে। তার মতোই আরেকজন বিলিওনিয়ার অ্যামাজনের মালিক জেফ বেজোসও শীগগিরই তার কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে মহাশূন্যে বাণিজ্যিক ভ্রমণ চালু করার প্রচেষ্টা চালিয়ে আসছিলেন রিচার্ড। কথা ছিল ২০০৭ সালেই এই ভ্রমণ চালু হবে। কিন্তু রকেটে প্রাণঘাতী এক বিস্...
এবারের ঈদেও গান শোনাবেন ড.মাহফুজুর রহমান

এবারের ঈদেও গান শোনাবেন ড.মাহফুজুর রহমান

বিনোদন
বাংলাদেশের মিডিয়া জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বিশ্ব বাঙালীর কাছে তুলে ধরছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে। চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছাসকে তিনি এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তাঁর রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এবারের ঈদেও তার গাওয়া গান নিয়ে ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অ্যালবামে রয়...
বিদায়ী টেস্টে বড় জয় উপহার পেলেন মাহমুদ উল্লাহ

বিদায়ী টেস্টে বড় জয় উপহার পেলেন মাহমুদ উল্লাহ

এক্সক্লুসিভ, খেলা
অনেকটা হুট করেই সিদ্ধান্তটা নিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। হারারে টেস্টে ক্যারিয়ারসেরা ১৫০ রানের ইনিংস খেলার পরই ড্রেসিংরুমে মাহমুদ উল্লাহ জানিয়ে দেন, এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। টেস্টে নিজেকে নিয়ে ‘অবহেলা’র জবাব হিসেবে তিনি অবসর নিয়েছেন বলে ধারণা ক্রিকেটবোদ্ধাদের। ৫০তম টেস্টে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেয়া মাহমুদ উল্লাহকে বড় জয় উপহার দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে স্বাগতিকদের ২২০ রানে হারিয়েছে মুমিনুল হকের দল। বাংলাদেশের দেয়া ৪৭৭ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ২৫৬ রানে থামে জিম্বাবুয়ে। বাংলাদেশ জয়ের পথ পরিস্কার করে রাখে চতুর্থ দিনেই। শেষ দিনে দ্রুতই জয় তুলে নিতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেটে ১৪০ রান নিয়ে রোববার পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে প্রথম সেশনে হারায় আরও ৪ উইকেট। বাংলাদেশের জয় দীর্ঘায়িত করেছেন ডোনাল্ড টিরিপিানো ও ব্লেসিং মুজ...
করোনায় ২৩০ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, শনাক্তও সর্বোচ্চ ১১৮৭৪

করোনায় ২৩০ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, শনাক্তও সর্বোচ্চ ১১৮৭৪

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তে দুটোতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড ভেঙে একদিনে করোনায় আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুতে এ যাবতকালে এটাই সর্বোচ্চ। এর আগে গত ৯ই জুলাই দেশে ২১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪১৯ জনে। পুরানো রেকর্ড ভেঙ্গে নতুন করে ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে সর্বোচ্চ শনাক্ত ছিল ৮ই জুলাই ১১ হাজার ৬৫১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬২ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৬১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ এবং ৪০ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৯ লাখ ...