আর্জেন্টাইন মহানায়কের স্বপ্ন পূরণ, ২৮ বছর পর শিরোপা মেসিদের
৩৪ বছর বয়স, হয়তো ২০২২ বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেবেন। ব্যক্তিগত ক্যারিয়ারে সব ধরনের অর্জন থাকলেও জাতীয় দলের হয়ে শিরোপার স্বাদ পাচ্ছিলেন আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি। বারবার কাছে গিয়েও হচ্ছিলো না অধরা শিরোপার স্বপ্ন পূরণ। অবশেষে স্বপ্ন সত্যি হলো মেসির। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ২৮ বছর পর শিরোপার স্বাদ পেলো আলবিসেলেস্তেরা।
দারুণ ছন্দে থেকেও বছরখানেক আগে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হচ্ছিলো ডি মারিয়ার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে কয়েকমাস আগেই ফেরেন দলে। কোপা আমেরিকায়ও নিয়মিত একাদশে স্থান হচ্ছিলো না পিএসজি তারকার। কলম্বিয়ার বিপক্ষে বাজে ভুলে গোলও করতে ব্যর্থ হন ডি মারিয়া।
গোপন তথ্য ফাঁস করলেন কারিনা
তবে ফাইনালে কোচ লিওনেল স্কালোনি ভরসা রাখেন অভিজ্ঞ মারিয়ার উপর। শুরুর একাদশে জায়গা পেয়ে আর্জেন্টাইন কোচের ভরসার মর্যাদা ...








