Friday, August 7

Month: July 2021

কাল সকাল থেকেই খুলছে মার্কেট, বিক্রি নিয়ে চিন্তিত দোকান মালিকরা

কাল সকাল থেকেই খুলছে মার্কেট, বিক্রি নিয়ে চিন্তিত দোকান মালিকরা

বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
সীমিত ও কঠোর লকডাউনের ১৭ দিন পর বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানপাট খুলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পাঁচদিন দোকানদাররা বেচাকেনা করতে পারবেন। পাঁচদিন কতইবা বেচাকেনা হবে। দোকান খুললেই দোকানের মালিক হাজির হবেন তাদের ভাড়ার জন্য। কতটুকু ভাড়া দিতে পারবেন এই নিয়ে তারা চিন্তিত। বুধবার (১৪ জুলাই) রাজধানীর রামপুরা সুপারমার্কেট, বঙ্গবাজার ও সিটি মার্কেটে ব্যবসায়ীরা এ চিন্তার কথা জানান। রামপুরা সুপার মার্কেটের আনিকা কসমেটিকসের মালিক ইমন জানান, গত ১৭ দিন লকডাউনের পরে সরকারি নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে আমরা দোকান খুলতে যাচ্ছি। কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করলেও বিভিন্ন কারণে চিন্তায় আছি। আমার দোকানের ভাড়া ১০ হাজার টাকা। আমি এই পাঁচদিন বিক্রি করে কতইবা লাভ করবো। তবে মার্কেটের সমিতির মাধ্যমে কথা হয়েছে, আমরা দোকান মালিকদের কাছে ভাড়া মওকুফের আবেদন করবো। রাজধা...
লকডাউনে শুধু রাজধানীতে দুই সপ্তাহে গ্রেফতার ৯ হাজার

লকডাউনে শুধু রাজধানীতে দুই সপ্তাহে গ্রেফতার ৯ হাজার

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
লকডাউনে শুধু রাজধানীতে দুই সপ্তাহে গ্রেফতার ৯ হাজার গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধি-নিষেধে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিনা প্রয়োজনে মানুষের বাইরে বের হওয়া ঠেকাতে তৎপর ছিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দুই সপ্তাহে বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৯ হাজার দুইজন গ্রেফতার হয়েছেন। এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে জরিমানা করা হয় ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা। আর বিধি-নিষেধ অমান্য করায় ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার ১৩৯টি মামলা দায়ের করে। ট্রাফিক বিভাগের মামলায় জরিমানার পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭০টাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ ঘোষণা দেয় সরকার। আরেক দফা সময় বাড়ানোর পর এ কঠোর বিধি-নিষেধের শেষদিন ১৪ জুলাই। এ সময়ে ডিএমপির সব থানা পুলিশ ও ...
২০০ পরিবারকে নবজ্যোতি ফাউন্ডেশনের খাবার বিতরণ

২০০ পরিবারকে নবজ্যোতি ফাউন্ডেশনের খাবার বিতরণ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
২০০ পরিবারকে খাবার দিয়েছে নবজ্যোতি ফাউন্ডেশন করোনাকালে অসহায় দুইশ’ দরিদ্র পরিবারকে খাবার সহায়তা দিয়েছে নবজ্যোতি ফাউন্ডেশন। সম্প্রতি ফাউন্ডেশনের মালিবাগ চৌধুরীপাড়া অফিসের সামনে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের ২৩ নম্বর কাউন্সিলর শাখাওয়াত হোসেন। নবজ্যোতি ফাউন্ডেশন প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, তিন কেজি পেঁয়াজ এবং এক কেজি করে তেল, ডাল ও লবণ বিতরণ করে। এ সময় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইঞ্জিনিয়ার হালিমুর রহমান বলেন, মানবতার সহায়তায় এ ফাউন্ডেশন শুরু থেকে কাজ করে যাচ্ছে। করোনা শুরুর পর থেকে আমরা বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা দিয়ে আসছি। এ কার্যক্রম চলমান থাকবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম জানান, গতবছর ফাউন্ডেশনটি চালুর পর থেকে রাজধানী ঢাকাসহ কুমিল্লার নরসিংদীতে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ...
এরিকের ঘোষণা জাপার চেয়ারম্যান রওশন এরশাদ- মহাসচিব কাজী মামুন

এরিকের ঘোষণা জাপার চেয়ারম্যান রওশন এরশাদ- মহাসচিব কাজী মামুন

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির আজীবন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন এরশাদ পুত্র এরিক। আজ বুধবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এই ঘোষনা দেন এরশাদ পুত্র। এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট। নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা এরশাদ ও এরশাদের আরেক পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদকে। এসময় এরিক এরশাদ তার বক্তব্যে আরো বলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। অসুস্থতাজনিত কারনে রওশন এরশাদ সভায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন সাদ এরশাদ। নিজের বক্তৃতায় বাবা ও মায়ের জন্য দ...
চলমান বিধি-নিষেধে বন্ধই থাকছে পর্যটনকেন্দ্র-সামাজিক সব অনুষ্ঠান

চলমান বিধি-নিষেধে বন্ধই থাকছে পর্যটনকেন্দ্র-সামাজিক সব অনুষ্ঠান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
করোনা ভাইরাস সংক্রমণরোধে চলমান বিধি-নিষেধ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা থাকলেও এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ একপত্রের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। চিটিতে বলা হয়, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (যেমন: বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান) পরিহার করতে হবে।...
সীতাকুণ্ডে ২২৩ কোটি টাকার বিশাল জাহাজ ভাঙা শুরু

সীতাকুণ্ডে ২২৩ কোটি টাকার বিশাল জাহাজ ভাঙা শুরু

এক্সক্লুসিভ, বাংলাদেশ
চট্টগ্রাম সীতাকুণ্ডে-৪ আসনের এমপি দিদারুল আলমের চাচা চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলম সৌদি আরব থেকে গত ৫দিন আগে ২২৩ কোটি টাকার জাহাজ আমদানি করেছেন। ২৫ বছরের ব্যবহৃত তেল পরিবহনকারী একটি পুরোনো জাহাজ ভাঙার জন্য সীতাকুণ্ডের মোস্তফা হাকিম শিপ ব্রেকিং ইয়ার্ডে আনা হয়েছে। জাহাজটির ওজন ৪৮ হাজার ৭৮ টন, আয়তন ১৯ হাজার বর্গমিটার। জাহাজটি কাটা শুরু করেছেন। জানা যায়, জাহাজটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফাইনাল খেলার মাঠের দ্বিগুণ বড়। জাহাজটি পুরোনো হলেও কিনতে ২২৩ কোটি টাকা ব্যয় করেছেন বলে মোস্তফা হাকিম শিপ ব্রেকিং ইয়ার্ডে সূত্রে জানা গেছে। এতো দামে এতো বড় পুরোনো কোনো জাহাজ আমদানির রেকর্ড নেই গত ত্রিশ বছর ধরে। জাহাজটি দৈর্ঘ্য ৯৫ তলা উঁচু ভবনের সমান অর্থাৎ ৩৪০ মিটার। দেশের সুনামধন্য মোস্তফা হাকিম গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমের পারিবারিক প্রতিষ্ঠান এইচ এম শিপব্রেকি...
ইতালি-আর্জেন্টিনার ‘ম্যারাডোনা সুপার কাপ’ দ্বৈরথ

ইতালি-আর্জেন্টিনার ‘ম্যারাডোনা সুপার কাপ’ দ্বৈরথ

খেলা
মহাদেশীয় দুই চ্যাম্পিয়নের মধ্যে ‘সুপার কাপ’ দ্বৈরথ দেখা যায়নি আগে। এবার তেমন কিছু আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার সকালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং রাতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা কুড়ায় ইতালি। আর ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন ইতালি-আর্জেন্টিনার ‘সুপার কাপ’ দ্বৈরথ আয়োজনের চিন্তা চলছে। প্রয়াত আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার সম্মানে হতে পারে এর নামকরণ। খেলাধুলা বিষয়ক আর্জেন্টাইন দৈনিক দিয়েরো ওলে জানিয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপিয়ান সংস্থা উয়েফার মধ্যে এ নিয়ে আলোচনার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কর্মক্ষেত্র নেপলস এই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে পারে। প্রস্তাব এসেছে ম্যাচটার নাম ‘ম্যারাডোনা সুপার কাপ’ রাখারও। ফুটবলের ব্যস্ত সূ...
দুই মাস পর সন্তান জন্মের খবর দিলেন দিয়া মির্জা

দুই মাস পর সন্তান জন্মের খবর দিলেন দিয়া মির্জা

বিনোদন
পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। স্বামী বৈভব রেখির সঙ্গে এটি দিয়ার প্রথম সন্তান। এই দম্পতি ছেলের নাম রেখেছেন অভ্যান আজাদ রেখি। নির্ধারিত সময়ের আগেই অভ্যান পৃথিবীতে এসেছে। গত ১৪ই মে তার জন্ম হয়। তাকে এখন নিওনাটাল আইসিইউ-তে রাখা হয়েছে। আজ ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে এসব তথ্য জানিয়েছেন দিয়া। গত ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু ২০১৯ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া। তার অভিনীত স...

বিধিনিষেধ শিথিলতায় সংক্রমণ বাড়বে: স্বাস্থ্য অধিদপ্তর

এক্সক্লুসিভ
স্বাস্থ্যবিধি পালনে উদাসীন হলে দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে যদি আর নতুন রোগীকে জায়গা দেয়া না যায় তাহলে আমরা সবাই বিপদে পড়ে যাব। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর মনে করে এই বিধি-নিষেধ শিথিল করা সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ কথা বলেন। তিনি বলেন, গত বছর থেকে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট ও ভ্যারিয়েন্ট অব কনসার্ন নিয়ে বাংলাদেশ সংগ্রাম করে যাচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি, বর্তমান সময়ের করুণতম পরিস্থিতির উপক্রমে আমরা চলে এসেছি। যেখানে সংক্রমণের মাত্রা ও মৃত্যু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। এর একটি মূল জায়গা হলো টেস্ট। আমরা টেস্টের সংখ্য...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এক্সক্লুসিভ, খেলা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড। বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিসে ৯ উইকেটে ৩৩১ রান করে সফরকারীরা। জেমস ভিন্সের সেঞ্চুরিতে ৩ উইকেট ও ১২ বল হাতে রেখেই সে রান পেরিয়ে যায় ইংল্যান্ড। এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগে ইংল্যান্ড পেলো মূল্যবান ৩০ পয়েন্ট। সিরিজের প্রথম দুই ওয়ানডের একটিতেও ২০০’র কোটা পার হতে পারেনি পাকিস্তান। বাবর আজমের উজ্জ্বল ব্যাটিংয়ে এবার ঘুরে দাঁড়ায় তারা। পাকিস্তান অধিনায়কের ব্যাক্তিগত ১৫৮ রানের সুবাদে ৩৩১ রান করেছিল সফরকারীরা। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে এটিই বাবরের সর্বোচ্চ সংগ্রহ। তবে পাহাড় সমান রান পেলেও বোলিং ব্যর্থতার জন্য ধবলধোলাইয়ের স্বাদ পেতে হয় পাকিস্তানকে। এদিন টস জিতে এজবাস্টনে পাকিস্তানকে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে প্রথমে ফাখার জামানের উইকেট হারালেও ইমাম উল হক ও বাবর আজমের ব্য...