টিকটক ‘ক্রাশ’ আলিশা লেহম্যান একজন লেসবিয়ান
এখন চলছে ফুটবল মৌসুম। বিশ্বকাপ ফুটবলের পরেই সেরা কোপা আমেরিকা। অন্যদিকে উয়েফা। আর মাত্র বছরখানেক পরেই বিশ্বকাপ ফুটবল। ফলে ফুটবলময় হয়ে উঠেছে বিশ্ব, বিশেষ করে ফুটবলপ্রেমী বাংলাদেশিরা। উয়েফা নিয়ে যেমন তোড়জোর, তেমনি কোপা আমেরিকা নিয়ে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা। তাতে ফাইনালে খেলবে চির প্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের সমর্থকদের মধ্যে এরই মধ্যে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ।
ফেসবুক থেকে শুরু করে টিকটক। কোথায় নেই সেই লড়াই! নানা রকম বাক্যবাণ করে সমর্থকরা একপক্ষ অন্যপক্ষকে আক্রমণ করছেন। লিওনেল মেসি আর নেইমার জুনিয়রের মধ্যে যে লড়াই, তার চেয়ে তীব্র লড়াই বাংলাদেশি দর্শক আর সমর্থকদের মধ্যে। এই ফাঁকে মানুষ নতুন নতুন অনেক খেলোয়াড় সম্পর্কে জানতে পারছেন। তাদের নাম, তাদের নৈপুণ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এক্ষেত্রে প্রমিলা ফুটবলাররাও কম যাচ্ছেন না। টিকটকে বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল একজন...








