Friday, August 7

Month: July 2021

আসছে ঈদে বিধি-নিষেধ থাকবে না ছুটি বাড়বে!

আসছে ঈদে বিধি-নিষেধ থাকবে না ছুটি বাড়বে!

বাংলাদেশ
ঢাকা: করোনা সংক্রমণের ভয়াল রূপ দেখছে দেশ। গত কয়েকদিন থেকে প্রায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এ অবস্থায় কঠোর লকডাউন বা সরকারি ভাষায় বিধি-নিষেধ আরো সাতদিন বাড়ানো হলো। তবে এই সাতদিন শেষে বিধি-নিষেধ আরো বাড়ানো হবে কিনা- তা নিয়ে জানার আগ্রহ সবার। আবার ঈদের তিনদিনের ছুটি বাড়বে কিনা, লকডাউন না থাকলে ঈদের ছুটি বাড়বে কিনা, ছুটি থাকলে কর্মস্থল ত্যাগ করা যাবে কিনা- ইত্যাদি বিষয় নিয়ে সরকারি-বেসরকারি কর্মজীবীর পাশাপাশি ব্যবসায়ী এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা উঠেছে। ঈদের সময়ে লকডাউন থাকছে কিনা- প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বদেশ কন্ঠ কে বলেন, সবকিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর। সোমবার (৫ জুলাই) প্রজ্ঞাপন জারি করে চলমান লকডাউন আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০...
রাজধানীতে শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা

রাজধানীতে শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ
রাজধানীর তোপখানা রোডে শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ আঁখির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা। সোমবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর তাদের দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, গৃহকর্মী সুইটির বাবা মো. শহিদ মিয়া সোমবার দুপুরে তানভীর-নাহিদ দম্পতির বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা ১২ বছর বয়সী সুইটিকে রাজধানীর তোপখানা রোডের একটি বাসায় গৃহকর্মীর কাজে দেন। এখানে সে ৯ মাস ধরে কাজ করছে। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী উভয়ই মারধর করে। একপর্যায়ে শনিবার মেয়েটিকে নির্যাতনে আঘাতের চিহ্নসহ কিছু ছ...
জন্মদিনে পরিবহন শ্রমিকদের পাশে দক্ষিণ যুবলীগ নেতা গাজী বাবু

জন্মদিনে পরিবহন শ্রমিকদের পাশে দক্ষিণ যুবলীগ নেতা গাজী বাবু

রাজনীতি
স্টাফ করেসপন্ডেন্ট: লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে নিজের জন্মদিন উৎযাপন করলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। সোমবার (৫ জুলাই) জন্মদিন উপলক্ষে রাজধানীর দয়াগঞ্জস্থ লেগুনা পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। খাদ্য সামগ্রী মধ্যে চাউল, ঢাল, আলু, বেগুন, পটোল, ধুন্দুল, কাকরোল, ঢেঁড়স, করোলা, কাঁচকলা, কাঁচামরিচ, শাকের মধ্যে রয়েছে, লালশাক, পুইশাক, কলমিশাক ইত্যাদি। খাদ্য সামগ্রী বিতরণকালে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্ব মানবিক যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে আছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা যুবলীগের নেতাকর্মীরা এই করোনাকালীন সময়ে অসহা...
এবার বরিশালে একদিনে সর্বোচ্চ ৩৪৩ জন শনাক্ত

এবার বরিশালে একদিনে সর্বোচ্চ ৩৪৩ জন শনাক্ত

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৩৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৬০। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮হাজার ৬৩৭ জন। এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ২ জনের এবং ঝালকাঠি জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হা...
খুলনার তিন হাসপাতালে ১৫ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে ১৫ জনের মৃত্যু

বাংলাদেশ, স্বাস্থ্য
প্রাণঘাতী করোনায় আক্রান্ত ও উপসর্গে নিয়ে খুলনার পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ১৫ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দৌলতপুরের বেগম (৫০), খানজাহান আলী রোডের শেখ ওহিদুজ্জামান (৬৮), দোলখোলা এলাকার আনোয়ারা (৬২), খুলনা সদরের সরদার হায়বাদ আলী (৫৫), বাগেরহাটের ফুনিয়াবাই এলাকার জাহাঙ্গীর (৫২) ও বাগেরহাটের ডাকবাংলো এলাকার ইলিয়াস ফকির (৬০) ও হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসা...
যুক্তরাষ্ট্রের চাপে চীন-পাকিস্তান সম্পর্ক পরিবর্তন হবে না, কোয়াড সমস্যা সৃষ্টি করবে, জিনপিং মহান নেতা

যুক্তরাষ্ট্রের চাপে চীন-পাকিস্তান সম্পর্ক পরিবর্তন হবে না, কোয়াড সমস্যা সৃষ্টি করবে, জিনপিং মহান নেতা

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের সঙ্গে চীনের একটি বিশেষ সম্পর্ক আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাকিস্তানে একজন মহান নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাই যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তান-চীন সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। একই সঙ্গে তিনি কোয়াড নিয়ে তার বিরূপ ধারণার কথা তুলে ধরেন। বলেন, এটা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। দেখা দেবে নানা সমস্যা। উল্লেখ্য, এই জোটে বাংলাদেশকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। চীনা মিডিয়ার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান কোনো পক্ষ নেবে না। তাই পাকিস্তান ও চীনের মধ্যকার বন্ধন কারো চাপে প্রভাবিত হবে না। ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে পাকিস্তান একটি পক্ষ বেছে নেবে। কিন্তু তা যথার্থ নয়। পাকিস্তান ও চীনের মধ্যে সম্পর্ক খুবই গভীর। শুধু দুই দেশ...
এবারের ঈদের আকর্ষন ৯০০ কেজির ‘জমিদার’

এবারের ঈদের আকর্ষন ৯০০ কেজির ‘জমিদার’

এক্সক্লুসিভ, বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আমেরিকান ব্রাহামা জাতের ষাঁড় লালন পালন করে বড় করেছেন এক কৃষক। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ‘জমিদার’ নামে ওই বিশাল আকৃতির গরুটি দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। গরুটির মালিক জেলার হোসেনপুর উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদের পূর্ব তীর ঘেষা পশ্চিম জামাইল গ্রামের কৃষক আমিনুল ভাণ্ডারি। গরুটির ওজন সাড়ে ২২ মণ (৯০০ কেজি)। গরুটির বয়স ৪ বছর। গরুটিকে মোটা তাজা করতে বিশেষ কোনো পদ্ধতি ব্যবহার করা হয়নি। স্বাভাবিকভাবে খড়, ভূষি, গম, খৈল, কলা ও প্রাকৃতিক ঘাস খাবারই খেয়ে থাকে। এছাড়া প্রতিদিন লালি ও খৈল দিয়ে ছানা তৈরি করে খাবার প্রস্তুত করে খেতে দেওয়া হয় গরুটিকে। বাসি বা উদ্বৃত্ত খাবার গরুটি খায় না। সর্বদা আরাম আয়েশ থাকতে পছন্দ করে। সেজন্য গরুটির নাম ‘জমিদার’ রাখা হয়েছে। গরুর মালিক আমিনুল ভাণ্ডারি জানান, নিজস্ব দেশীয় গাভী থেকে আমেরিকান ব্রাহামা ক্র...
ভেঙে গেল আমির খানের ১৫ বছরের সংসার

ভেঙে গেল আমির খানের ১৫ বছরের সংসার

এক্সক্লুসিভ, বিনোদন
দীর্ঘ ১৫ বছরের সংসার ভেঙে গেল আমির খানের। শনিবার সকালে অনলাইনে একটি বিবৃতি জারি করে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমির খান ও কিরণ রাও। তারা লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে। কিরণ রাও ছিলেন আমির খানের দ্বিতীয় স্ত্রী। ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেননি এই তারকা দম্পতি। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে এ নিয়ে বোঝাপড়া চলছিল। দাম্পত্য থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছিলেন তারা। আমির-কিরণ জানিয়েছেন, তারা আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি কর্তব্য পালন করবেন দুজনেই। তাদের এই বিচ্ছেদের প্রভাব পেশাগত কাজ...
এবার পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‌্যাব

এবার পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‌্যাব

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধি-নিষেধ মানাতে পাড়া-মহল্লায়ও কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (০৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর রাসেল স্কয়ারে লকডাউনে র‌্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কঠোর বিধি-নিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। বিধি-নিষেধ মানাতে র‌্যাব এখন পর্যন্ত সারাদেশব্যাপী ৪ শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে, আর জরিমানা করেছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা ন...
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছালো মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছালো মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার আরও ১২ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে। আজ সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালানটি পৌঁছায়। টিকার চালান গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে আসে প্রথম ধাপের মর্ডানার সাড়ে ১২ লাখ ডোজ টিকা। এ নিয়ে দুদফায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এলো। এদিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এসে ঢাকায় পৌঁছে। সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আজই আসার কথা রয়েছে।...