Friday, August 7

Month: October 2021

এক্সেল ফিল্মস’র সোনার চর সিনেমায় ভিন্ন রূপে জায়েদ খান

এক্সেল ফিল্মস’র সোনার চর সিনেমায় ভিন্ন রূপে জায়েদ খান

বাংলাদেশ, বিনোদন
বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর ঃ নির্মাতা জাহিদ হোসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা ওমর সানী, জায়েদ খান, নবগতা নায়িকা স্নিগ্ধা ও শহীদুজ্জামান সেলিম এবং আবুল হোসেন মজুমদার। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার। মঙ্গলবার থেকে এফডিসিতে চলছিল ‘সোনার চর’ ছবির ১টি গানের শুটিং। সেখানে অবিকল গ্রাম বানিয়ে চলছে শুটিং। বানানো হয়েছে বেদেপল্লী। এই সিনেমার একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। নায়িকার পাশিপাশি গানের দৃশ্যে অংশ নেন এই ছবির নায়ক অভিনেতা জায়েদ খান। শুটিংয়ের ফাঁকে প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। তবে এই সিনেমা সাপকে ঘিরে নয়। বরং একটি গানের দৃশ্যে প্রাসঙ্গিক কারণে সাপের প্রয়োজন ছিলো। তাই এতো বড় বড় সাপ আনা হয়েছে। তিনি আরো বলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খা...
এই গরমে ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখবেন যেভাবে

এই গরমে ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখবেন যেভাবে

বাংলাদেশ, লাইফস্টাইল
লাইফ স্টাইল ডেস্ক,স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুরঃ গরমে সৌন্দর্য ধরে রাখা বেশ কঠিন একটা কাজ। রোদের অতিরিক্ত উত্তাপ আপনার ত্বকে কালো ছোপ ছোপ দাগ তৈরি করতে পারে, ত্বকের চামড়া ঝুলে যেতে পারে, ত্বকের রঙ নষ্ট হতে পারে এবং প্রখর রোদের কারণে চামড়া শক্ত হয়ে উঠতে পারে। এ প্রতিবেদনে বেশ কিছু পরামর্শ দেয়া হলো, যার মাধ্যমে আপনি গরমের অতিরিক্ত উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে নিজের সৌন্দর্য ধরে রাখতে পারবেন এবং প্রাণবন্ত ও উজ্জ্বল ত্বকের অধিকারী হতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, ত্বক এবং চুলের যত্নে করণীয় সম্পর্কে। ত্বকের যত্ন * ত্বকের আর্দ্রতা ধরে রাখা : ত্বকের আর্দ্রতা ধরে রাখা ত্বকের সুস্থতার জন্য অতীব প্রয়োজনীয় একটি বিষয়। আপনি মনে করতে পারেন, শীতকাল চলে গেছে এখন আবার এসবের কি দরকার। ভুলে যাবেন না, শীত শেষ মানেই যে আপনার ত্বকের আর আর্দ্রতার দরকার নেই এমন কিন্তু নয়। এক্ষেত্রে দ্বিতীয়বার ভাবার কোন...

প্রযোজক ইকবাল করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত !

এক্সক্লুসিভ, বিনোদন, লাইফস্টাইল
একইসঙ্গে করোনা ও ডেঙ্গ আ্ক্রান্ত হয়েছেন ‘বীর’, ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ এর মতো সফল ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন।কদিন আগেই তার ছেলে সুনান করোনা ও ডেঙ্গু আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি ছিলো। তবে সুনানের অবস্থা ভালো হওয়ায় সে হাসপাতালে ছেড়েছে। মোহাম্মদ ইকবাল বলেন, আজ সকালেই গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছি। করোনা ও ডেঙ্গু দুটোই পজিটিভ এসেছে আমার। সবাই দোয়া করবেন আমার জন্য। সম্প্রতি তার ছেলে সুনানও করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে ইকবাল প্রযোজক থেকে এরইমধ্যে পরিচালক হিসেবেও আত্নপ্রকাশ করেছেন। তিনটি ছবির ঘোষণা দিয়ে সম্প্রতি তিনি ‘রিভেঞ্জ’ ছবির এক লটের শুটিং শেষ করেছেন। এ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন শবনম বুবলী ও রোশান। এ ছবির কাজ শুরু হওয়ার কথা ছিলো অক্টোবরের প্রথম সপ্তাহেই। তবে ইকবালের অসুস্থতার কারণে আটকে গেলো ...
অবসরে গেলেও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

অবসরে গেলেও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পে অনিয়মে জড়িত কোনো কর্মকর্তা যদি অবসরে গিয়ে থাকেন, তাদেরও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন—কুষ্টিয়া মেডিক্যাল কলেজ প্রকল্প বাস্তবায়নে যারা যারা অনিয়ম করেছেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে জড়িত কেউ যদি অবসরেও চলে যায় তারপরও ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এম এ মান্নান বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ শেষ করতে চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা এই প্রকল্পের বিলম্বের ক্ষেত্রে জড়িত তাদের শাস্ত...
কর্মস্থল এক হাসপাতালে, রোগী দেখেন অন্য হাসপাতালে!

কর্মস্থল এক হাসপাতালে, রোগী দেখেন অন্য হাসপাতালে!

বিনোদন, স্বাস্থ্য
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. প্রসেন জিৎ দাস। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিজ কর্মস্থল ফাঁকি দিয়ে জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রোগী দেখেন। তার চিকিৎসাপত্র অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্তৃপক্ষ সরকারি ওষুধও বিতরণ করছে বলে অভিযোগ আছে। এসব অনিয়মের ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নেত্রকোনার সিভিল সার্জন ডা. সেলিম মিয়া। সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. প্রসেন জিৎ দাস বর্হি বিভাগে রোগী দেখছেন। তার চিকিৎসাপত্র দিয়ে রোগীদের সরকারি ওষুধ দেওয়া হচ্ছে। এ সময় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ও ডা. প্রসেন জিৎ দাসের স্ত্রী ডা. মালিকা ভরদ্ধাজ কেয়াকে হাসপাতালে পাওয়া যায়নি। মদন উপজেলা স্বা...
অবৈধ মোবাইল বুঝবেন কীভাবে…

অবৈধ মোবাইল বুঝবেন কীভাবে…

তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
শুক্রবার (০১ অক্টোবর) থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হবে। এই অবস্থায় অবৈধ হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর বলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেগুলো হলো- ১. কোনো গ্রাহক যদি অবৈধ সেট কিনেই ফেলেন এবং তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে করণীয় কী? উত্তর: মোবাইল কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যেম যাচাই করে নিতে হবে। ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত অবৈধ হ্যান্ডসেট ব্যবহারযোগ্য হবে না। ২. যদি কারো হ্যান্ডসেট হারিয়ে যায়, তাহলে করণীয় বা এই প্রযুক্তি এতে কী কাজে লাগবে? উত্তর: চুরি অথবা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটগুলোর জন্য NEIR সিস্টেমের মাধ্যমে Lost/Stolen এর রিপোর্ট করার এবং তৎপ্রেক্ষিত Blocklist/ Black...
১৭ বছরে বিদেশ গেছি, সব কামাই বাবা-মাকে দিছি, আর বাড়ি ফিরে ৫ দিন ভাত পাইনি

১৭ বছরে বিদেশ গেছি, সব কামাই বাবা-মাকে দিছি, আর বাড়ি ফিরে ৫ দিন ভাত পাইনি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
যৌবনে সব কা’মাই তাদের (বাবা-মা) কে দিয়ে’ছিলাম। ১৭ বছড় বয়সে সৌদি গিয়াছি’লাম, মোচ উঠে নাই কালি দিয়ে মোচ বানিয়ে তারপর পাসপো’র্টের ছবি তুলি পাশের ঘরে পাচ’দিন না খেয়ে শুয়ে বসে কাটিয়েছিলাম। ছোট ভাই মা এক’সাথে ভাত খায়, আমি পাচ দিনের অনাহারি ছিলাম, মা এক’বার জিজ্ঞেস করে নাই কিছু খাই’ছস নাকি, আত্বীয় স্বজন যখন ব্যাপার টা জা’নলো এবং মাকে জানালো, মা তখন উত্তর দিলো, না খেয়ে আছে তা আ’মাকে বলেনি কেন। আমাকে বলে নাই কেনো না খেয়ে আছি,, সেই মা আজ আ’র নেই তার জন্য এখন ও দোয়া করি সব সময় ই, রাব্বির হাম হুমা কা’মা রাব্বাইয়ানি সাগিরা। এধরনের দৃষ্টান্ত কম নয়। প্রবাসে দিন’রাত কঠোর পরিশ্রম করে দেশে বাবার একাউন্টে পাঠানো টাকা অন্য সন্তান ও পরিবা’রের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো বাজার-সদাই করে অনেকেরই ভা’লোই কাটে। প্রবাসী ছেলে দীর্ঘদিন পর যাকিছু নিয়ে দেশে ফিরে আসে সেটাও ভাগা’ভাগি নিয়ে অনেকেরই মন কষাকষি হয়। আর...