অবৈধভাবে এমপি’র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি
অবৈধভাবে এমপি'র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক,
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসিসি) অবৈধভাবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ধানমন্ডির বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আজ ২৭ অক্টোবর বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এই সংসদ সদস্যের বাড়ির সীমানার প্রাচীর ভাঙ্গা হয়।
ঘটনাস্থলে সাংবাদিকদের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশন অবৈধভাবে বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ করেন। তিনি বলেন, ১৯৫৮ সালে জমিটি তার শাশুড়ির নামে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর থেকে বরাদ্দ নেয়া হয়। তারপর থেকে দীর্ঘ ৬০ বছর এই সীমানা প্রাচীর রয়েছে। ২০ বছর আগে সিটি কর্পোরেশন লেকের ধারে নির্মাণের সময়ও সীমানাপ্রাচীরটি অক্ষত ছিলো। প্রায় ২০ বছর ধর...









