Friday, August 7

Month: November 2021

ভাবিনি একদিন একা হয়ে যাব: রচনা ব্যানার্জি

ভাবিনি একদিন একা হয়ে যাব: রচনা ব্যানার্জি

বিনোদন
টালিউডের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগে বাবাকে হারিয়ে তার পারিবারিক জীবনে বিপর্যয় নেমে এসেছে। রচনা ব্যানার্জির বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে গত সোমবার ৮৪ বছর বয়সে মারা যান। হঠাৎ বাবার প্রয়াণ মেনে নিতে পারছেন না এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার ছবি পোস্ট করে রচনা লেখেন, আমার বাপি...ভাবিনি একদিন একা হয়ে যাব। ভাবিনি তুমি চলে যাবে। এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, আমি জানি। থাকব.... থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি। রচনার বাবা তার ‘বন্ধু’ ছিলেন। সারা জীবন পেছনে থেকে তিনি তার তারকা-কন্যার ভালো-মন্দ সামলেছেন। পরামর্শ দিয়েছেন তাকে। তাই বাবা ছাড়া রচনা দিশাহীন। বাবার দেখিয়ে দেওয়া পথেই আগামী দিনে হাঁটবেন-এমনটাই বার্তা অভিনেত্রীর। রচনাকে দীর্ঘদিন বড় পর্দায়...
ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক
ইসরাইলের বিমান হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। শুক্রবার জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেরুজালেম পোস্ট জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরাইলের গোয়েন্দা কর্মকর্তারা বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে গত ২০ অক্টোবর সিরিয়ায় মার্কিন আল তানফ ঘাঁটিতে পাঁচটি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছিল ইরান। অবশ্য ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরাইলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকাংশ সেনাদের আগে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তাদের ওই দাবি সত্যি হলে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটিই ইরানের প্রথম কোনো প্রত্যক্ষ হামলা বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। ওই হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার ব্যাপারে মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদে...
‘খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিন’- বাসদ

‘খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিন’- বাসদ

বাংলাদেশ, রাজনীতি
মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বারবার বিভিন্ন হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির দলীয় ভাষ্য অনুযায়ী, তার উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে। দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে। দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিকের অধিকার হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ...
আশা জাগিয়েও হেরে গেল টাইগাররা

আশা জাগিয়েও হেরে গেল টাইগাররা

এক্সক্লুসিভ, খেলা
আশা জাগিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। ১২৭ রান করেও জয়ের সুযোগ তৈরি করেছিল টাইগাররা। কিন্তু শেষ দিকে ইনিংসের শুরুর মতো বোলিং করতে না পারায় ৪ উইকেটে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। শেষ ওভারের দ্বিতীয় বলে আমিনুল ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। ১০ বলে ২ ছক্কা আর এক চারে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দলের জয়ে মাত্র ৮ বলে দুই ছক্কা আর এক চারে ১৮ রান করেন মোহাম্মদ নওয়াজ। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৪০ রান। তবে আফিফ হোসনে, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৮৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ১...
কাঠমিস্ত্রির কাজ করেও ভর্তি পরীক্ষায় প্রথম

কাঠমিস্ত্রির কাজ করেও ভর্তি পরীক্ষায় প্রথম

এক্সক্লুসিভ, পড়ালেখা, বাংলাদেশ
কাঠমিস্ত্রির কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম হয়েছেন মোস্তাকিম আলী। এ অদম্য পরিশ্রমী ও মেধাবী মোস্তাকিমকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সংবর্ধনা দিয়েছে। বৃহস্পতিবার আরএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় মিশনপাড়া গ্রামের সামাউন আলীর ছেলে মোস্তাকিমকে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন। একই সঙ্গে শিক্ষা উপকরণ কেনার জন্য তাকে আরএমপি কমিশনার আর্থিক সহায়তা দেন। অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য অর্জনে মোস্তাকিমের মতো তরুণ মেধাবীদের এগিয়ে আসতে হবে। তরুণদের মেধা বিকাশে এবং অন্যসব ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করা হবে। তিনি আরও বলেন...
‘নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে কেন্দ্রীয় ব্যাংকের কেউ জড়িত নয়’

‘নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে কেন্দ্রীয় ব্যাংকের কেউ জড়িত নয়’

অর্থনীতি, এক্সক্লুসিভ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ না দিতে কালো তালিকাভুক্ত করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) আওতায় গত ৬ নভেম্বর ৫টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ছিল আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে বিএসসিএস কর্তৃক ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। আহছানউল্লা বিশ্ববিদ্যালয় বিএসসিএ...
জয়েন্টে ব্যথা, ভুলেও খাবেন না এই ৫ খাবার

জয়েন্টে ব্যথা, ভুলেও খাবেন না এই ৫ খাবার

বাংলাদেশ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে নিয়ে সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে শনিবার সারাদেশে গণঅনশন কর্মসূচি দিয়েছে দলটি। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালিত হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার হলরুমে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই গণ-অনশন কর্মসূচি পালিত হবে। শুক্রবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে গণ-অনশন কর্মসূচি সফল করার জন্য আহবান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।...
শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

খেলা
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট হাতে নেমেছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। হাসান আলির প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন ওপেনার নাঈম শেখ। অফস্টাম্পের বাইরে করা হাসান আলির ডেলিভারি কাট করতে গিয়ে পারলেন না নাঈম। বল ব্যাটের কানায় ছুঁয়ে সোজা চলে যায় উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে। উচ্চস্বরে আপিল করেন রিজওয়ান। আম্পায়ার হাত উঁচু করেন। ৩ বলেই ১ রান করে সাজঘরে ফিরলেন নাঈম। নাঈমের বিদায়ের পর যেন তার অনুসরণ করলেন সাইফ হাসান। এবার বাংলাদেশ শিবিরে আঘাত হানলেন মোহাম্মদ ওয়াসিম। ৩য় ওভারের শেষ বলে ফখর জামানের হাতে ক্যাচ তুলে দেন সাইফ। ৮ বল খেলে মাত্র ১ রানে আউট হয়ে ফিরলেন লিটন দাসের বদলে একাদশে জায়গা পাওয়া সাইফ। ম্যাচের এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেট ...
ক্যাটরিনার দিকে তাকিয়ে সালমানের ধমক খেয়েছিলেন বরুণ

ক্যাটরিনার দিকে তাকিয়ে সালমানের ধমক খেয়েছিলেন বরুণ

এক্সক্লুসিভ, বিনোদন
ক্যাটরিনার নাম উচ্চারিত হলে সালমান খানের নাম চলে আসাটা স্বাভাবিক। ক্যাটরিনা ও সালমান খানের সম্পর্ক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। তার পর থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের সঙ্গেই ছিলেন তিনি। এতে বলা হয়, নবাগতা ক্যাটরিনাকে তখন পথ দেখাচ্ছেন সালমান। হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলিউডের কীভাবে পথ চলতে হবে তা। এ সময় বলিউডের ‘টাইগার’ ক্যাটরিনাকে সব সময় আগলে রাখার তাগিদ অনুভব করতেন। ক্যাটরিনার জন্য ঘনিষ্ঠদের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন সালমান। সে তালিকায় আছেন বরুণ ধাওয়ানও। একদিন হাঁটতে বেরিয়েছিলেন ক্যাটরিনা ও সালমান। সঙ্গেই ছিলেন বরুণ এবং অর্জুন কাপুর। একসঙ্গে হাঁটতে হাঁটতে বরুণ সদ্য বলিউডে পা রাখা ক্যাটরিনার দিকে তাকাচ্ছিলেন বারবার। ক্যাটরিনা এ বিষয়টি আমলে না নিলেও চোখ এড়ায়নি সালমানের। এ...
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা
বিশ্বকাপে ভরাডুবির পর এবার ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। তবে এ সিরিজ দিয়েই নতুন শুরুর আশা লাল-সবুজ জার্সিধারীদের। তারুণ্যের নব আহ্বান। এ যেন ভিন্ন এক বাংলাদেশের গল্প। বিশ্বকাপ ব্যর্থতার পর এ দলটাকে নিয়ে সমালোচনা কম হয়নি। জবাবটা ক্রিকেটারদের এবার ব্যাটে-বলে দেওয়ার পালা। প্রতিপক্ষ পাকিস্তান বলেই হয়তো বাড়তি রোমাঞ্চ। আর ডমিঙ্গোর জন্যও হয়তো শেষ সুযোগ। শেষ দিনের অনুশীলনেও বাংলাদেশ ক্যাচ-ফিল্ডিং-ব্যাটিং নিয়ে আলাদা কাজ করেছে। নিজ শক্তি স্পিনেই হয়তো ভরসা রাখবে ম্যানেজমেন্ট। সিনিয়র-জুনিয়র কিংবা পঞ্চপাণ্ডব তত্ত্ব নয়, দলে যারা আছেন তাদের ওপরই ভরসা টিম টাইগার্স অধিনায়কের। টাইগারদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যগুলো অনুপ্রেরণা দিচ্ছে রিয়াদকে। প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের খেলা দেখে আপনারা এতো হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে। ক্র...