Friday, August 7

Month: November 2021

জীবনে কিছুটা ভিন্নতার আশাতেই এ বছর অভিনয় থেকে বিরতি মেহজাবীন এর!

জীবনে কিছুটা ভিন্নতার আশাতেই এ বছর অভিনয় থেকে বিরতি মেহজাবীন এর!

বাংলাদেশ, বিনোদন
ছোট্ট মিষ্টি একখানা মুখে যেন কতই না মায়া। আর তার হাসিটাও যেন মোনালিসাকে টক্কর দিতে চায়। তবে নিজের সৌন্দর্যকে আড়ালে রেখে অভিনয় দিয়েই কেড়েছেন দর্শকের মন। মেহজাবীন চৌধুরী নাম বলতেই কারোরই আর চিনতে বাকি থাকে না। বর্তমান সময়ে ছোট পর্দার শক্তিমান এই অভিনেতা শুটিংয়ে বিরতি নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। সেই ছবি শেয়ারও করেছেন সোশ্যল মিডিয়ায়। নাটকের জগতে তার পদার্পণ হয়েছে বেশ কয়েক বছর আগেই। শুরুতে নানা ঝামেলাও তাকে পোহাতে হয়েছে। ঠিকমত বাংলা না বলা মেয়েটাই আজ ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন। তবে একই ধারার নাটক করতে করতে বিরক্ত হয়ে পড়েছেন মেহজাবীন। তাই জীবনে কিছুটা ভিন্নতার আশাতেই নাকি এই বিরতি এমনটাই জানালেন গণমাধ্যমকে। আর বিরতি নিয়েই ছুটেছেন সমুদ্র ভ্রমণে। সমুদ্র ভ্রমণে গিয়ে নিজের কিছু ছবি শেয়ার করেছেন এই তারকা, যেখানে তাকে দেখা যায় সাদা টপস আর নীল জিনসে। ছবির ক্যাপশনে তিনি একটি ইতিবাচক বার্তা ...
একসময় পর্দা দাপিয়ে বেড়ানো  প্রবীর মিত্র এখন ভালো  নেই

একসময় পর্দা দাপিয়ে বেড়ানো প্রবীর মিত্র এখন ভালো নেই

বাংলাদেশ, বিনোদন
একসময় পর্দা দাপিয়ে বেড়ানো প্রবীর মিত্র এখন রয়েছে একেবারে লোকচক্ষুর আড়ালে। তাকে সহজেই দেখা মেলে না কোথাও। ঘরবন্দি হয়েই তার কাটে দিন। জানা যায়, প্রবীর মিত্র এখন ভালোভাবে কানে শুনতে পান না। তবে তার কাছে গিয়ে যদি কেউ জোর গলায় কথা বলে তাহলে তিনি শুনতে পান। এ ছাড়া হাঁটুর ব্যথার জন্য ঠিকমতো হাঁটতেও পারেন না খ্যাতিমান এই অভিনয়শিল্পী। ৮১ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতার বর্তমান অবস্থা সংবাদমাধ্যমে তার পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন বলেন, ‘বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে হাঁটুর ব্যথার জন্য হাঁটতে পারেন না। মাঝেমধ্যে ব্যথা বেড়ে যায়। তখন আবার ডাক্তারের কাছে নিতে হয়।’ সিনেমা দিয়ে যশ, খ্যাতি পেলেও এখন সিনেমার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সিনেমা নিয়ে কথা বলা তো দূরে থাক, ঘরে বসে টেলিভিশনেও দেখেন না। ঘরের সদস্যদেরও নিষেধ করে দিয়েছেন, যেন তার সঙ্গে সিনেমা নিয়ে কোনো কথা না বলে। গত ...
ঢাকায় যানজট বেড়েই চলেছে,  সাতভাগ সড়কে শতভাগ গাড়ি

ঢাকায় যানজট বেড়েই চলেছে, সাতভাগ সড়কে শতভাগ গাড়ি

বাংলাদেশ
পরিকল্পিত শহরের মানদণ্ড অনুযায়ী একটি শহরের সড়ক থাকার কথা ২৫ ভাগ। ঢাকায় সড়ক রয়েছে মাত্র ৭ ভাগ। এ পরিমাণ সড়কে চার লাখের কিছু বেশি গাড়ি স্বচ্ছন্দে চলতে পারে। কিন্তু সেখানে চলছে ১৭ লাখ ৩৩ হাজার যানবাহন। এর মধ্যে আছে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব এবং অ্যাম্বুলেন্স। কম সড়কে বেশি যানবাহন চলায় গতিবেগ হ্রাস পাচ্ছে। নানা কারণে যানজট তীব্র আকার ধারণ করছে। এতে বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সড়কের বিশৃঙ্খলায় ঘটছে দুর্ঘটনা। অকালে ঝরছে বহু প্রাণ। সরকার যানজট নিরসনে ফ্লাইওভার, ওভারপাস, ইউলুপ ও ইউটার্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু এক্ষেত্রে কৌশলগত পরিবহণ পরিকল্পনার সুপারিশ উপেক্ষিত হচ্ছে। এসব কারণে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নেও যানজট কমছে না। তবে মেট্রোরেল ও বাস রুট রেশনালাইজেশন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে যানজটের অনেকাংশে সমাধান...
আসছে জেবা জান্নাতের ‘ফাঁপরবাজি’

আসছে জেবা জান্নাতের ‘ফাঁপরবাজি’

বিনোদন
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ রায়হান রনির গল্প এবং চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলুর পরিচালনায় নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফাঁপরবাজি’। এ নাটকে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রি, টিকটকার জেবা জান্নাত। আরও অভিনয় করেছেন আরফিন জুনায়েদ, সাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুণ আহমেদ, জয় আহমেদ, রতন রহমান, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো ও আরও অনেকেই। জেবা জান্নাত একাধিক নাটকে অভিনয় করেছেন। কাজ করেছেন বিভিন্ন ফ্যাশন হাউজের শুট, ওভিসিসহ অনেক কাজ করেছেন। জেবা জানান, এ নাটকে সেলিনা আন্টি নামের একটি চরিত্র দেখা যাবে যার সঙ্গে থাকে একদল অবিবাহিত মেয়ে। তাদের মধ্যে সর্বদা লেগে থাকে ঝগড়-বিবাদ! ফলে তাদের এই ঝগড়ায় দিশেহারা ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সবাই। তাদের হাত থেকে সবাই মুক্তি পেতে চায়। ঠিক সেই মূহুর্তে একদল ব্যাচেলরও বাসা খুঁজতে খুঁজতে এসে পড়ে সেই বাড়িতে। এ যেন আগুনের মাঝে ...
ভাড়াটিয়া-বাড়িওয়ালা নিয়ে বাবলুর ‘ফাঁপরবাজি’

ভাড়াটিয়া-বাড়িওয়ালা নিয়ে বাবলুর ‘ফাঁপরবাজি’

বাংলাদেশ, বিনোদন
রায়হান রনির গল্প এবং চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলুর পরিচালনায় নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফাঁপরবাজি’। এ নাটকে অভিনয় করেছেন আরফিন জুনায়েদ, জেবা জান্নাত, সাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুণ আহমেদ, জয় আহমেদ, রতন রহমান, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো ও আরও অনেকেই। পরিচালক আতিফ আসলাম বাবলু জানান, নাটকটি খুব শিগগিরই ‘আমার এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এ নাটকে সেলিনা আন্টি নামের একটি চরিত্র দেখা যাবে যার সঙ্গে থাকে একদল অবিবাহিত মেয়ে। তাদের মধ্যে সর্বদা লেগে থাকে ঝগড়-বিবাদ! ফলে তাদের এই ঝগড়ায় দিশেহারা ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সবাই। তাদের হাত থেকে সবাই মুক্তি পেতে চায়। ঠিক সেই মূহুর্তে একদল ব্যাচেলরও বাসা খুঁজতে খুঁজতে এসে পড়ে সেই বাড়িতে। এ যেন আগুনের মাঝে আরেকটু ঘি ঢেলে দেয়া হলো। একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে ছেলে ও মেয়েদের মুখোমুখি দেখা হয়ে যায়।...
ইউরোপেও মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

ইউরোপেও মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

এক্সক্লুসিভ, বিনোদন
আগামী ৩ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে আরেফিন শুভ অভিনীত আলোচিত ছবি ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাচ্ছে সে খবর পুরোনো। নতুন খবর হলো একই তারিখে ইউরোপের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে ছবিটি। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে একই দিনেই মুক্তি পাবে। প্রথমবারের মতো সেন্সরশিপ নিয়ে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে বাংলাদেশি কোনো সিনেমা আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। এসব দেশে সিনেমাটি দেখা যাবে বিখ্যাত সব মাল্টিপ্লেক্সে। যুক্তরাজ্যের সিনেমাটির পরিবেশনায় দায়িত্বে রয়েছে রিভেরী ফিল্ম বিডি আর ফ্রান্সে পরিবেশনা করছে লা পয়েন্ট মাল্টিমিডিয়া প্যারিস। এ ব্যাপারে সিনেমাটির অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার জানান, এই তালিকায় কিছুদিনের মধ্যে যুক্ত হবে সুইজারল্যান্ড, ইতালি, পর্তুগাল, ডেনমার্ক, সুইডেনসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ। এ বিষয়ে আলোচনা অনেকদূর এগ...
সংসদে রুমিন ফারহানার উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

সংসদে রুমিন ফারহানার উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

এক্সক্লুসিভ, রাজনীতি
জাতীয় সংসদের কক্ষে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ তুললে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক ‘টিপ্পনী কেটে’ বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) জয় বাংলা; তাই বোধহয় উনি ব্যবহার করবেন না।’ এ সময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে যায়। মঙ্গলবার জাতীয় সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে। সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন ফারহানা বলেন, ‘থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’ আইনমন্ত্রীর উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেট সংযোগ পেতে রুমিন ফারহানা সংসদ কক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এ সম...
অ্যালকোহলে বাড়ে যেসব মারাত্মক রোগের ঝুঁকি

অ্যালকোহলে বাড়ে যেসব মারাত্মক রোগের ঝুঁকি

লাইফস্টাইল
মাদক-অ্যালকোহল শরীরের জন্য ক্ষতিকারক জেনেও অনেকেই নিয়মিত সেবন করে যাচ্ছেন। এখনকার শহুরে জীবনে পার্টিগুলোতে খাবার খাওয়ার পর অ্যালকোহল গ্রহণ অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। অভিজাত পরিবারে মদ্যপান স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অ্যালকোহল সেবনে কেউ সাময়িকভাবে কিছুটা আরাম অনুভব করতে পারে; কিন্তু বেশি অ্যালকোহল সেবনে রক্তের ট্রাইগ্লিসারাইড লেভেল বৃদ্ধি পেতে পারে, যার ফলে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে হার্টঅ্যাটাক এবং স্ট্রোক হতে পারে। রক্তের ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি পরিমাণে বৃদ্ধি পেলে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের প্রদাহ হতে পারে। নিয়মিত এলকোহল নিলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত অ্যালকোহল সেবনে শরীরের জন্য মারাত্মক আরও যেসব ঝুঁকি তৈরি হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফারুক হোসেন। আমাদের শরীর এলকোহল পানীয়কে এসিটাইলডিহাইডে রূপান্তরিত করে। এসিটাইল ...
যে কারণে মুশফিককে টি-টোয়েন্টি দলে না রাখা হয়নি

যে কারণে মুশফিককে টি-টোয়েন্টি দলে না রাখা হয়নি

এক্সক্লুসিভ, খেলা
অবশেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর তিনদিন আগে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষের এই সিরিজে নেই সাকিব ও মুশফিকের মতো অভিজ্ঞ দুই খেলোয়াড়। চোটের কারণে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তবে মুশফিক খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন। দুবাই থেকে দেশে ফিরে একা একা অনুশীলনও করেছেন। তার মত অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিয়ে কেন স্কোয়াড ঘোষণা করা হয়েছে সে প্রশ্ন উঠতেই পারে। কেননা বিশ্বকাপ দলে থাকা লিটন দাস, সৌম্য সরকারের পারফরম্যান্স বেশ বাজে ছিল। এ দুইজনের বাদ পড়াটা অনেকটা নিশ্চিতই ছিল। তবে অভিজ্ঞতার জোরে মুশফিককে পাকিস্তান সিরিজে খেলানো হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু মঙ্গলবার স্কোয়াড ঘোষণার পর দেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই চমকে গেছেন নিশ্চিত। অবশ্য দল ঘোষণার সময় উপস্থিত সাংবাদিকরাও চমকে গিয়েছিলেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু...
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন

ক্রাইম, বাংলাদেশ
পাবনায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর তার দেহ থেকে হাত-পা বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার ভোরে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের স্বজনরা জানান, নিহত গৃহবধূ হামিদার স্বামী তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী এর প্রতিবাদ করলে এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এজন্য স্বামী তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা খাতুনকে প্রায়ই মারধর করতেন। এরই জেরে মঙ্গলবার ভোরে হামিদা খাতুনকে কুপিয়ে হত্যা করে তার স্বামী। নিহত হামিদার ভাই হামিদুল জানান, হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। হত্যার পর তেজেম নিজেই মোবাইল ফোনে হামিদার স্বজনদের জানিয়ে পালিয়ে যান। হামিদুল আরও জানান, তেজেম তার চাচাতো ভাই। তা...