Friday, August 7

Month: November 2021

ইরফান সাজ্জাদের সাথে একক নাটকে আদিবা

ইরফান সাজ্জাদের সাথে একক নাটকে আদিবা

বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রি আদিবা কাজ করেছেন বিভিন জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড ও শট ফিল্ম এর, এবার আদিবা একক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম 'মনের মত'। নাটকটি রাহাত মাহমুদ নির্মান করেছেন। মানুষ তখনি কাউকে অনেক বেশি ভালোবাসে যখন কেউ তার মনের মতো হয়ে। রাফাত ও রুপার প্রেম ও ঠিক তেমনি, দুজনই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। দুজনের ভিতর দ্বিধা কাজ করে। কে আগে কে পরে এই নিয়ে থাকে সংশয়, এই দুটানায়ে ঘটে কিছু ঘটনা যার জের ধরে রুপার বিয়ে দিতে বাঁধ হয়ে মা ও ভাই। কিন্তু পরিস্থিতি যখন জটিল হতে থাকে, ভালোবাসার মানুষটা যখন হাতছাড়া হয়ে যায় তখনি মরিয়া হয়ে উঠে রুপা, বাধা মানতে চায়না মন, ভালোবাসা সীকৃতি চায়। রাফাত ও রুপার এই অবুজ ভালোবাসার পরিণতি কি হবে তা দেখতে হলে মনের মতো নাটকটি দেখে হবে। সম্প্রতি নাটকটির শুটিং...
কাউন্টার টেরোরিজমের এডিসি তৌহিদের নতুন গান ‌‘আমিতো এমনই’

কাউন্টার টেরোরিজমের এডিসি তৌহিদের নতুন গান ‌‘আমিতো এমনই’

বাংলাদেশ, বিনোদন
প্রকাশ পেলো পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‌‘আমিতো এমনই’। ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই ‌গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন এম. এ. রহমান। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত হয়েছে একটি ভিডিও চিত্র। এতে মডেল হয়েছেন মাহাতাবিন মমো ও ইভান মিশাল। গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, 'গানটি মেলোডি নির্ভর নিপাট প্রেমের গান, এখানে প্রেমিক যুগলের প্রেমের লুকোচুরির বিষয়টি ফুটে উঠেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। তাছাড়া পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। এখন থেকে নিয়মিতভাবে গান করার ইচ্ছা রয়েছে।’ জানা গেছে, তৌহিদ ইথুন ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি তৌহিদ ইথুনের। কিন্তু পুলিশের চাকরিতে যোগ ...
চিত্রনায়ক সালমান শাহ ৫ কারণে ‘আত্মহত্যা’ করেছিলেন: পিবিআই

চিত্রনায়ক সালমান শাহ ৫ কারণে ‘আত্মহত্যা’ করেছিলেন: পিবিআই

বিনোদন
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত পিবিআইর দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। সালমান শাহর আত্মহত্যার ৫ কারণ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে সালমান শাহের আত্মহত্যার পাঁচটি কারণ উল্লেখ করা হয়। সেগুলো হলো- চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়...