Friday, August 7

Month: November 2021

সুশান্ত সিংয়ের ৫ আত্মীয় নিহত, শোকস্তব্ধ পরিবার

সুশান্ত সিংয়ের ৫ আত্মীয় নিহত, শোকস্তব্ধ পরিবার

এক্সক্লুসিভ, বিনোদন
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পরিবার।এর মধ্যেই আবার শোকের পাহাড় ভেঙে পড়ল তার পরিবারের ওপর। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার ভোরে বিহারের লাখিসারাইতে এক দুর্ঘটনায় সুশান্তের ৫ আত্মীয় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সুশান্তের বড় জামাইবাবু, ওপি সিং-এর জামাইবাবু। এছাড়াও সুশান্তের দুই ভাগ্নের মৃত্যু হয়েছে বলে খবরে বলা হয়েছে। বিহারের হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। সকাল সোয়া ৬টার দিকে ঘটে এই দুর্ঘটনা। মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন, সেখান থেকে অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়...
‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে যিনি

‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে যিনি

বাংলাদেশ, বিনোদন
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে অভিনয়ের জন্য শিল্পী নির্ধারিত হয়েছে। এ চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী। এ সিনেমায় খালেদা জিয়া চরিত্রে অভিনয়ের জন্য সোমবার চুক্তিবদ্ধ হন শাম্মী। বিষয়টি নিশ্চিত করে এলিনা শাম্মী বলেন, সোমবার বিকালে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সিনেমা হতে যাচ্ছে। সে হিসেবে ইতিহাসের অংশ হতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। আগামী ৬ ডিসেম্বর থেকে আমার অংশের শুটিং হবে। প্রসঙ্গত, জাতির জনকের বায়োপিক নির্মাণ করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন...
বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক

বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক

আন্তর্জাতিক, খেলা
বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজন করবে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি। মঙ্গলবার ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করা হয়েছে। এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ। সব মিলিয়ে এ সময়ে ১৪টি দেশে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে। এ ১৪টি দেশের মধ্যে ১১টি পূর্ণ সদস্য, বাকি তিনটি সহযোগী দেশ। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ চক্রে সব মিলিয়ে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি। সৌরভ গাঙ্গুলি ও রিকি স্কেরিটের সঙ্গে মার্টিন স্নেডেনের নেতৃত্বে একটা উপকমিটি প্রতিদ্বন্দ্বীতামূলক আয়োজক নির্বাচনের প্রক্রিয়ার মা...
আসছে শিল্পী মিষ্টি মাদবরের একাধিক নতুন গান

আসছে শিল্পী মিষ্টি মাদবরের একাধিক নতুন গান

বিনোদন
বিনোদন প্রতিবেদনঃ করোনা মহামারী কাটিয়ে ভিন্ন ধরনের গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পী মিষ্টি মাদবর। এই সময়ের কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যরকম একটা পরিচিতি রয়েছে তার। এই গানটির মাধ্যেমে শ্রোতাদের মনে অন্যরকম অনুভূতি তৈরি হবে বলে আশা করছেন তিনি । ইউটিউব চ্যানেল ‘মাদবর মিউজিক ওয়ার্ল্ড এন্ড মাদবর এন্টারটেইনমেন্ট' এর ব্যানারে মুক্তি পেয়েছে ' আর একটু বসনা পাশে 'গানটি । গানের কথা লিখেছেন পুষ্পা বেগম ও সুর করেছেন এফ কে স্বাধীন মিউজিকে ছিলেন । ভিন্নধর্মী এই গানের প্রসঙ্গে মিষ্টি মাদবর বলেন, ' সাম্প্রতিই মুক্তি পেতে যাচ্ছে আরো তিনটি গান 'দেবে কি কষ্ট, তুমি ভালবেসেছ তাই ,বলবো কি করে ' । আশা করছি গান গুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে । আর একটু বসনা পাশে এই গানটি নিয়ে আরেকটি কথা না বললেই নয়! এই গানটিতে মডেল হিসেবে ছিলেন মিষ্টি মাদবর নিজেই আর সাথে হিরো হিসেবে ছিলেন দিহান হাজারী ! পরবর্তী গান গুলো যেনো সবা...
মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’

মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’

বিনোদন
প্রায় এক যুগ ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর মুক্তি পাচ্ছে চিত্রনায়ক মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। ২০০৫ সালে ‘লীলামন্থন’ নামে সিনেমাটির শুটিং শুরু হলেও বর্তমানে নাম বদলে রাখা হয়েছে ‘জীবন যন্ত্রণা’। এ সিনেমার গল্পে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের ভিন্ন এক গল্প। যেখানে তুলে ধরা হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামে যৌনকর্মীদের অবদানের কথা। অক্টোবরের শেষ সপ্তাহে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছেন বলে জানান এর প্রযোজক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি আগামী বছরের ২৬ মার্চের দিকে মুক্তির পরিককল্পনা চলছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। এ সিনেমায় মান্না ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ। মান্না ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রম...
সব চরিত্রে নিজেকে মানিয়ে নিতে চান ছোট পর্দার আশিক খান

সব চরিত্রে নিজেকে মানিয়ে নিতে চান ছোট পর্দার আশিক খান

বিনোদন
সব চরিত্রে নিজেকে মানিয়ে নিতে চান ছোট পর্দার আশিক খান থিয়েটার থেকে টিভি নাটক এরপর ইউটিউব সেখান থেকে সিনেমা তারপর ওয়েব সিরিজ । ছোট পর্দার অন্যতম চেনা এবং জনপ্রিয় মুখগুলোর একজন আশিক খান চৌধুরী । যিনি প্রতিনিয়ত দর্শকদের মন কাড়ছেন বিভিন্ন চরিত্রে অভিনয় করে । কখনও রিকশাওয়ালা কিংবা পুলিশ অথবা সাইকোপ্যাথ ভিলেন , প্রতিনিয়ত কোন না কোন চরিত্রের মাধ্যমে নিজেকে ভাঙছেন আশিক । গত ২ বছরে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন দেশের খ্যাতিমান সব পরিচালকদের সাথে কাজ করে এবং দর্শকপ্রিয়তা পেয়েছেন অনেক হিট কাজ দিয়ে । কিন্তু বেশীরভাগ পরিচালকদের পছন্দ আশিক কে নেতিবাচক চরিত্রে । গত ১ বছর ধরে তিনি করছেন ও তাই । নেতিবাচক সবরকম চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন , দর্শকদের কাছে নেতিবাচক চরিত্রে আশিকের গ্রহণ যোগ্যতা ও বাড়ছে দিনের পর দিন । নেতিবাচক চরিত্রে কাজ করা নিয়ে আশিক বলেন , ‘’ সত্যি বলতে আমার নিজেকে প্রতিনিয়ত ভেঙ...
পরীমনি যতদিন কারাগারে ছিলেন ‘বিছানায় ঘুমাননি’ এক ভক্ত!

পরীমনি যতদিন কারাগারে ছিলেন ‘বিছানায় ঘুমাননি’ এক ভক্ত!

বিনোদন
পরীমনি যতদিন কারাগারে ছিলেন ততদিন এক ভক্ত বিছানায় ঘুমাননি। একই সঙ্গে ততদিন আমিষ না খেয়ে ভাত ও ভর্তা খেয়েছেন তিনি। পরীমনিকে উদ্দেশ্যে করে লেখা এক চিঠিতে এ কথা জানান সেই ভক্ত। আর সেই চিঠিটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার করেছেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। চিঠির ক্যাপশনে তিনি লেখেন, কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব। চিঠিতে ওই ভক্ত লেখেন, শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি শুধু ভর্তা-ভাত খেয়েছি। তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করব। আপু আমি আপার জন্য নিজের...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

এক্সক্লুসিভ, পড়ালেখা, বাংলাদেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদের অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে আজিম-কাসেম সিন্ডিকেট ভেঙ্গে দোষীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। ০৮ নভেম্বর সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ইউজিসি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন ও এমএ কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। সেই সঙ্গে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে দোষীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। মানববন্ধনে আজিম-কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের জন্য অল্প দামের জমি বেশি দামে ক্রয়, ডেভলাপার্স কোম্পানির সঙ্গে ...

ডাঃ আলমগীর মতি এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
নিউজ ডেস্ক: মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাঃ আলমগীর মতি এফবিসিসিআইয়ের আয়ুের্বেদ ও হোমিওপ্যাথি ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তাকে ২০২১-২২, ২০২২-২৩ মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিপূর্বেও তিনি এফবিসিসিআইয়ের ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সততার সাথে পালন করেন। ডাঃ আলমগীর মতি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২ বাংলাদেশের জেলা গভর্ণরের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। নভেম্বর ২ তারিখ এফবিসিসিআই’র চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মাহফুজুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি জানানো হয়। হারবাল চিকিৎসা ও গবেষণা কার্যক্রমের ...
ফিল্ম ক্লাবের সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

ফিল্ম ক্লাবের সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

বিনোদন
ফিল্ম ক্লাবের সদস্য হলেন আবুল হোসেন মজুমদার। বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর ঃ বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর সাধারণ সম্পাদক মাহমুদুল হক পলাশ এর হাতথেকে সদস্যপদ ও আইডি কার্ড গ্রহণ করছেন ধারা মিডিয়ার স্বত্তাধিকারী চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার।এসময়ে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন,সাবেক সভাপতি চলচ্চিত্র প্রযোজক আতিকুর রহমান লিটন,ক্লাব সদস্য চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর সিকদার,চলচ্চিত্র প্রযোজক সামসুদ্দিন টিপু ও বিনোদন সাংবাদিক রাহাত সাইফুল।...