Friday, August 7

Month: November 2021

কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ম্যাগদালিনা অ্যান্ডারসন। বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সংসদে 'বাজেট ডিফিট' এবং দুই দলীয় সংখ্যালঘু সরকারে জোট শরিককে হারানোর পর তিনি পদত্যাগ করেন। বৃটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে বলা হয়- এক সংবাদ সম্মেলনে ম্যাগদালিনা অ্যান্ডারসন বলেন, "আমার জন্য এটা সম্মানের, তবে আমি এমন কোনো সরকারকে নেতৃত্ব দিতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো কারণ থাকতে পারে"। এর আগে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগদালেনা অ্যান্ডারসনকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। বুধবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সুইডেনই একমাত্র নর্ডিক দেশ যেখানে এর আগে কোনো নারীকে জাতীয় সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়নি। মিসেস অ্যান্ডারসন বর্তমানে দেশটির অর্থমন্ত্রী হলেও...
কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করছে দ. কোরিয়া

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করছে দ. কোরিয়া

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য ওয়েস্টের প্রতিবেদনে বলা হয়, কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার বিষয়ে এটি একটি যুগান্তকারী উদ্যোগ বলে মনে করা হচ্ছে। যদিও দেশটির সরকার বলছে, টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে সেখানে কুকুর খাওয়া নিষিদ্ধ হয়ে যায়নি। এ বিষয়টি বিবেচনা করার জন্যই টাস্ট ফোর্স গঠন করা হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার কৃষি মন্ত্রণালয়সহ সাতটি সরকারি অফিস জানিয়েছে, তারা কুকুরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ প্রদানের জন্য কর্মকর্তা, বেসামরিক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সংস্থার লোকদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এখন কর্তৃপক্ষ কুকুরের খামার, রেস্তোরাঁ এবং অন্য সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং সংশ্লিষ্ট বিষয়...
সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

আইন ও আদালত
চট্টগ্রাম: ফটিকছড়ির ভুজপুরে সেপটিক ট্যাংক থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর পশ্চিম ভুজপুর ইউনিয়নের হাজী শিকদার বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছেন পুলিশ। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভিতর অর্ধগলিত মরদেহ রয়েছে। সুরতহাল শেষ করে মরদেহ তোলার ব্যবস্থা করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।...
টমটম উল্টে বৃদ্ধের মৃত্যু

টমটম উল্টে বৃদ্ধের মৃত্যু

তথ্য ও প্রযুক্তি
চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানাধীন টেনারি বটতল এলাকায় টমটম গাড়ি উল্টে আহম্মেদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, যাত্রী নিয়ে যাওয়ার পথে হঠাৎ টমটম গাড়িটি যায়। এসময় আহত আহম্মেদকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ২৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহতের আত্মীয় মো. বখতিয়ার বলেন, সকালে তিনি বাজারে যাওয়ার পথে টমটম উল্টে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহম্মেদ নামে এক বৃদ্ধকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ...
৯ বছরেও হয়নি বহদ্দারহাট ফ্লাইওভার দুর্ঘটনার বিচার

৯ বছরেও হয়নি বহদ্দারহাট ফ্লাইওভার দুর্ঘটনার বিচার

আইন ও আদালত
চট্টগ্রাম: বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙ্গে পড়ার মামলায় ৯ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার কার্যক্রম। ২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন ফ্লাইওভারটির তিনটি গার্ডার ভেঙ্গে পড়ে নিহত হন ১৩ জন। এ ঘটনায় ওই বছরের ২৬ নভেম্বর চান্দগাঁও থানার তৎকালীন উপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলা দায়ের করেন। ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন দুর্ঘটনায় প্রাণ হারানো নিহতের স্বজনরা। আদালত সূত্রে জানা যায়, কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে প্রাণহানির ঘটনায় প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ অক্টোবর ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। ২০১৪ সালের ১৮ জুন তৎকালীন চট্টগ...

পাকিস্তান দলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আইন ও আদালত
ঢাকা: সরকারের অনুমতি ব্যতীত স্টেডিয়ামে পতাকা উড়ানোয় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন। এর আগে একই আদালতে এ আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে বিকেলে আদেশের জন্য রাখেন। বাদীপক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুল হক। মামলার আবেদনের বিষয়ে তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে সরকারের অনুমতি ব্যতীত পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। ...
লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া

লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। বুধবার লেবাননের জনপ্রিয় সংগঠনটির বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ ব্যবস্থা নিল। খবর আরব নিউজের। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ বলেন, ইরানের মদদপুষ্ট শিয়াগোষ্ঠী সন্ত্রাসী হামলার হুমকি এবং সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য ‘বাস্তব’ ও ‘নির্ভরযোগ্য’ হুমকি তৈরি করেছে। হিজবুল্লাহকে পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনটির সদস্যপদ বা এর জন্য তহবিল সরবরাহ করা এখন অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হবে। সে দেশে লেবাননের বহু মানুষ বসবাস করেন। এমন সময়ে কেন অস্ট্রেলিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এদিন নাৎসি গোষ্ঠী ‘দ্য বেস’কেও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালি...
তেল ও গ্যাসের দাম কমাতে বাইডেনের নতুন ঘোষণা

তেল ও গ্যাসের দাম কমাতে বাইডেনের নতুন ঘোষণা

আন্তর্জাতিক
তেল ও গ্যাসের দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রীয়ভাবে মজুদ করে রাখা তেল থেকে পাঁচ কোটি ব্যারেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। জো বাইডেন তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেছেন, ‘আমি আমেরিকান পরিবারগুলোর জন্য গ্যাস এবং তেলের দাম কমানোর উদ্দেশে নতুন পদক্ষেপের ঘোষণা করছি। মার্কিন জ্বালানি বিভাগ আমেরিকানদের জন্য গ্যাস এবং তেলের দাম কমাতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে পাঁচ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে। ’ তিনি আরও বলেন, ‘সরবরাহের অভাব মেটাতে আমি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র এবং যুক্তরাজ্যসহ অন্যান্য প্রধান জ্বালানি খরচকারী দেশগুলোও এই পদক্ষেপ নেবে। ’ যুক্তরাষ্ট্রে জ্বলানি তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যাপক মুদ্রাস...
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব

রাজনীতি
ঢাকা: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি অসুস্থ অবস্থায় আগের মতোই আছেন। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসনের অবস্থা আগের মতো আছে। উন্নতি অথবা অবনতি কোনোটাই হয়নি। এদিকে মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১১টার পর খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর অনুসন্ধান করে জানা যায়, তিনি বেঁচে আছেন। খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান রাত ২টায় জানান, চেয়ারপারসনের হিমোগ্লোবিন, রক্তচাপ কমে গিয়েছিল। ইন্টারনাল হেমোরেজের কারণে। ডায়াবেটিস আনকন্ট্রোল্ড। রক্ত দিতে হয়েছে আজ আবার। কয়েকদিন রক্ত লাগেনি। অন্য সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রক্ত দেওয়ার সময় প্রথমে রক্ত যাচ্ছিল না। তখনই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে পরে স্বাভাবিকভাবে রক্ত দেওয়া হয়...
আবারো সিনেমার গানে মমতাজ

আবারো সিনেমার গানে মমতাজ

বিনোদন
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়া পর মঞ্চে ফিরেছেন শিল্পীরা। দেশ-বিদেশে গান করতে উড়াল দিচ্ছেন অনেকে। পিছিয়ে নেই ফোক সম্রাজ্ঞী মমতাজও। সংগীত পরিবেশন করতে ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ও দুবাই মাতিয়ে তিনি যাবে সৌদি আরবে। তবে দেশের বাইরে যাওয়ার আগেই হাতের কাজগুলো সম্পন্ন করছেন তিনি। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মমতাজ কণ্ঠ দিলেন মুক্তিযুদ্ধকালীন এক মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘মা’র একটি গানে। চ্যানেল আইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। ক্লোজআপ তারকা মাহাদী ও মুনতাসীর তুষারের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘মা’ সিনেমায় অভিনয় করছেন অভিনেতা আবুল কালাম আজাদ, সাজু খাদেম, চিত্রনায়িকা পরীমনি, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ। নভেম...