Friday, August 7

Month: November 2021

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

আন্তর্জাতিক
বৈধ কাগজ না থাকায় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় আটক করা হয় কারখানায় কর্মরত ২০-৪৯ বছর বয়সী ১১০ জন পুরুষ ও ১৯ নারীকে। আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। জানা যায়, যাদের আটক করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আটকরা অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী। আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি। আইন না মানায় আটক শ্রমিকদের নিয়...
বুলগেরিয়ার বাসে আগুন, নিহত ৪৫

বুলগেরিয়ার বাসে আগুন, নিহত ৪৫

আন্তর্জাতিক
বুলগেরিয়ার পশ্চীমাঞ্চলের হাইওয়েতে উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী একটি পর্যটকবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত ও অনেকেই আহত হয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। এ সময় দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। নিকোলভ বলেন, একটি বাসে আগুন ধরে যাওয়ার পর অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সকাল আটটায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার।...
খালেদাকে বিদেশে পাঠাতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আহ্বান

খালেদাকে বিদেশে পাঠাতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আহ্বান

রাজনীতি
ঢাকা: দেশের ৭১ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঙ্গলবার ২৩নভেম্বর এক যুক্ত বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা শর্তে মানবিক কারণে বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন জাসাস সভাপতি হেলাল খান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। বাংলাদেশের চিকিৎসকরা খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশের বিশেষায়িত হাসপাতালে স্থানাস্তর করা প্রয়োজন বলে জানিয়েছেন। পরিবারের সদস্যরাও তাই মনে করছেন। বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়ে বিবৃতিতে তারা বলেন, অতিশীঘ্র খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বি...
আইনজীবীদের স্মারকলিপি পর্যালোচনায় সময় চাইলেন আইনমন্ত্রী

আইনজীবীদের স্মারকলিপি পর্যালোচনায় সময় চাইলেন আইনমন্ত্রী

রাজনীতি
ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই স্মারকলিপি পর্যালোচনা করে সিদ্ধান্ত ও মতামতের ব্যপারে আলোচনা ও সময়ের প্রয়োজন আছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিএনপিপন্থী ১৫ আইনজীবীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারা আলোচনায় আমি এখন যেতে চাই না। আমাদের স্বাভাবিক আইনে মত পার্থক্য থাকবে। আমারও বিএনপির আইনজীবীদের সঙ্গে আইনে মত পার্থক্য আছে। ওনারা (বিএনপিপন্থী আইনজীবীরা) যে ৪০১ ধারা, উপধারার কথা বলেছেন, সেখানে তারা বলেছেন ‘কোথাও বিদেশ যাওয়া যাবে না কথাটি বলা নেই’। সেখানে বিদেশ যাওয়ার বিষয়ে বলা না থ...
শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা ভালো রাখতে ৫ খাবার

শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা ভালো রাখতে ৫ খাবার

এক্সক্লুসিভ, লাইফস্টাইল, স্বাস্থ্য
আমরা যে খাবার খাই তা কেবল আমাদের স্বাদই মেটায় না; বরং আমাদের শরীরকে পুষ্ট করে এবং অভ্যন্তরীণ সিস্টেমকে দক্ষতার সঙ্গে কাজ করতে সহায়তা করে। বিভিন্ন খাবার আমাদের ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে, অঙ্গগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করে, মেজাজকে নিয়ন্ত্রণ করে এবং চাপ কমায়। হলিস্টিক লাইফস্টাইল এবং ওয়েলনেস কোচ লুক কৌতিনহোর মতে, আমরা যে খাবার খাই তা অভ্যন্তরীণ অঙ্গ মেরামত ও ডিএনএ স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে দীর্ঘস্থায়ী এবং জেনেটিক রোগ থেকে আমাদের প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের আলোকে জেনে নিন, ৫ সুপারফুড সম্পর্কে বিস্তারিত তথ্য। ১. হলুদ হলুদে কারকিউমিন নামক একটি সক্রিয় যৌগ থাকে যেটির অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। আর এর কারণে এটি ত্বক, হার্ট, জয়েন্ট ও অন্যান্য অঙ্গের বিভিন্ন রোগের চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। নিয়মিত হলুদ খ...
প্রিয়াংকা-নিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন!

প্রিয়াংকা-নিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন!

বিনোদন
বলিউড তারকা প্রিয়াংকা বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবিজুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বল জ্বল করছিল ‘প্রিয়াংকা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’। কিন্তু হঠাৎ ফিরে গেলেন নিজের নামে। এই নাম পরিবর্তন কেন? ভক্ত-অনুরাগীদের মনে পড়ে যাচ্ছে, মাস কয়েক আগে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু তার এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদের ঘোষণার আগে ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের নাম পরিবর্তন করেছিলেন। তবে কি প্রিয়াংকাও সেই ইঙ্গিতই দিচ্ছেন? বলিউড তারকা ও আমেরিকার গায়কের বিয়েও কি ভাঙার পথে? খবর দ্য সানের। ইতোমধ্যে টুইটার ও ইনস্টাগ্রামে ভিড় জমিয়েছেন ভক্তরা। নানা প্রশ্ন করছেন তারা। তবে প্রিয়াংকার মা এই খবর ‘ভুয়া’ বলে দাবি করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভুয়া তথ্য রটাবেন না। এসব আজগুবি!’ মাস কয়েক আগে পরিচালক-প্রযোজক-অভিনেতা কমল আর খান ‘ভবিষ্যদ্বাণী’ করে...
ট্রাব অ্য়াওয়ার্ড পেলেন সাবরিনা বশির

ট্রাব অ্য়াওয়ার্ড পেলেন সাবরিনা বশির

বাংলাদেশ, বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ কন্ঠঃ গত ২১ নভেম্বর, ২০২১ বাংলাদেশের প্রখ্যাত ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বর্ণিল আলোর ঝলকানি। মঞ্চের আলোর ঝর্ণাধারা উপচে পড়ছিল মিলনায়তনে উপস্থিত তারকাদের মাঝে। তারপর এক এক করে সম্মাননা পেলেন অনেক বিশিষ্ট গুণীজন। গত ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এমন দৃশ্যের সৃষ্টি হয়েছিল টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এওয়ার্ডের আসরে। ২৭তম বর্ষের এই আসরে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্ষেত্রের গুণীজনকে সম্মানিত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এর হাত থেকে ট্রাব অ্য়াওয়ার্ড গ্রহণ করেন কন্ঠশিল্পী সাবরিনা বশির। সাবরিনা বশির পপুলার গায়িকা ও দেবদ্যূত, প্রযোজক হিসেবে এই অ্যাওয়ার্ড গ্রহন করেন। আধুনিক কিংবা ফোক সব ধারায় তার কন্ঠের বিচরণ। কন্ঠের যাদুতে শ্রোতাদের মুগ্ধ কর...
শীতে ইজির ফুল স্লিপ টিশার্ট

শীতে ইজির ফুল স্লিপ টিশার্ট

এক্সক্লুসিভ, ফ্যাশন, লাইফস্টাইল
শীতে ইজির ফুল স্লিপ টিশার্ট ফ্যাশন হাউজ ইজি পুরুষদের এক্সক্লুসিভ কালেকশনে সব সময় এগিয়ে। তাই এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে নতুন সাজে। এবাবের বিশেষ আয়োজনে রয়েছে রকমারি ফুল হাতা টি-শার্ট । ইজিতে আরো থাকছে ফুল হাতা পলো টি-শার্ট হুডি, জ্যাকেট ব্লেজার , এছাড়া সোয়েটার, জিন্স, গ্যাবার্ডিন, , কোর্টসহ নানা ট্রেন্ডি পোশাক তো আছেই। ট্রেন্ডি পোশাক হলেও ইজি’র বৈশিষ্ট অনুযায়ী সব পোশাকই পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। ঢাকা সহ সারাদেশে পাওয়া যাবে নান্দনিক সব বাহারি ডিজাইনের পোশাক । দেশের সব ইজি’র শোরুমে মিলছে শীতের এ বিশেষ আয়োজন। সকল পোশাক ইজি অনলাইন শপ পাওয়া যাবে : https://www.facebook.com/easyfashionltd.bd/...
নায়িকা মুনমুনের সঙ্গে সিনেমা করছেন হিরো আলম

নায়িকা মুনমুনের সঙ্গে সিনেমা করছেন হিরো আলম

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচনা-সমালোচনার মধ্যে থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার আলোচনায় এসেছেন এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুনকে নিয়ে। এই চিত্রনায়িকাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন হিরো আলম। সিনেমার নাম ‘বউ জামাইয়ের লড়াই’। হিরো আলম নিজেই এটির প্রযোজক। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু করেছেন তারা। সিনেমাটির পরিচালক হলেন বাবুল রেজা। হিরো আলম ও মুনমুন ছাড়াও সিনেমায় অভিনয় করছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ। অভিনেতা ডিপজলের সাভারের বাড়িতে গতকাল (২০ নভেম্বর) থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘পরিচালক মালেক আফসারী সাহেবের আমন্ত্রণে আমি ও মুনমুন আপা একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে সময়ই মনে হয়েছিল, আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম।’...
সেনাবাহিনীর সঙ্গে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর সঙ্গে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন: প্রধানমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে রয়েছে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন। আমার দুই ভাই শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দু’জনেই সেনা সদস্য ছিলেন।ছোটভাই রাসেলের ইচ্ছা ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা সবাইকে নির্মমভাবে হত্যা করে। রোববার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২১’ এর সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারপ্রধান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘জাতির পিতা একটি আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন’ উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার নির্দেশেই ১৯৭২ সালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমি গড়ে তোলা হয় এবং কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতি...