Friday, August 7

Month: January 2022

মা-বাবা হলেন তিশা-ফারুকী, কন্যার নাম ইলহাম

মা-বাবা হলেন তিশা-ফারুকী, কন্যার নাম ইলহাম

বিনোদন
গত সপ্তাহেই চমকটা দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তারা মা বাবা হতে যাচ্ছেন। আজ তাদের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। অভিনেত্রী তিশা নিজেই ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মা ও মেয়ে দুজনই ভালো আছেন। তিনি আজ বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টায় লিখেছেন, ‘খোদার বাগান থেকে সে আজ রাত ৮টা ২৭ মিনিটে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ।’ তিশা জানান, তাদের কন্যার নাম রেখেন ইলহাম নুসরাত ফারুকী। দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে। দুজনই ভালোবাসামাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।...
আমি খুব ভাগ্যবান তোমার মতো ভালো মনের মানুষ পেয়ে, প্রভার উদ্দেশে ইমরান

আমি খুব ভাগ্যবান তোমার মতো ভালো মনের মানুষ পেয়ে, প্রভার উদ্দেশে ইমরান

এক্সক্লুসিভ, বিনোদন
কদিন আগে প্রচার হওয়া এক অনুষ্ঠানে উপস্থাপকের আসনে থাকা চিত্রনায়িকা পূর্ণিমা এ প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরানকে প্রশ্ন করেন, ‘তোমার কোনো গসিপ নেই, কোনো স্ক্যান্ডাল নেই। কীভাবে সম্ভব?’ তখন ইমরান বলেছিলেন, ‘সবাই আমাকে ভালোবাসে। সবাই আমাকে পছন্দ করে।’ অনুষ্ঠান প্রচারের পর বিনোদন অঙ্গনের অনেকেই বলাবলি করেন, গসিপ আর স্ক্যান্ডালের কি আছে, ইমরান তো প্রভার সঙ্গে প্রেম করছেন! অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও গায়ক এবং সংগীত পরিচালক ইমরান মাহমুদুল প্রেম করছেন—এই খবর নিয়ে কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনে কানাঘুষা চলছে। তবে দুজনের কেউ তা স্বীকার করেননি। তবে বিভিন্ন সময়ে দুজনের আড্ডা, ঘুরতে যাওয়াটা বিনোদন অঙ্গনের অনেকের নজরে আসার পর সন্দেহটা আরও বেড়েছে। দুজনের ইনস্টাগ্রামে মন্তব্য ও পাল্টা মন্তব্য দুজনের প্রেমের সম্পর্কের বিষয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। এমনকি ইমরানের সংগীতায়োজনে প্রভার গান প্রকাশের পরও বিষয়ট...
‘আমার পরিচিতি কাজে লাগিয়ে ইলিয়াস আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চায়’-সুবাহ

‘আমার পরিচিতি কাজে লাগিয়ে ইলিয়াস আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চায়’-সুবাহ

এক্সক্লুসিভ, বিনোদন
নির্দিষ্ট করে বললে তাদের বিয়ের বয়স হয়েছে মাত্র ৩৫ দিন। কিন্তু এর মধ্যেই ঘটেছে অনেক কিছু। বাকবিতণ্ডা, মারামারি, লাইভে এসে অভিযোগ-পাল্টা অভিযোগ, এবং শেষ পর্যন্ত মামলা। বিয়ে করে এমন নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা ও গায়ক ইলিয়াস হোসাইন। গত ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এর কয়েকদিন পরই শুরু হয় নানা ঝামেলা। ইলিয়াস অভিযোগ করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এমনকি বিয়ের পর তার গায়ে হাতও তুলেছেন অভিনেত্রী। অন্যদিকে সুবাহর অভিযোগ, ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। এছাড়া তার গায়েও নাকি হাত তুলেছেন গায়ক। পাল্টাপাল্টি এসব অভিযোগের মধ্যে সুবাহকে তার বাসায় রেখে চলে যান ইলিয়াস। এখন তাদের মধ্যে সম্পর্ক চরম দুরবস্থায় রয়েছে। এমন অবস্থায় মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করেছেন সুবাহ। সাংবাদিকদের কাছে তিনি কাঁদতে কাঁদতে বলেছেন তা...
৩ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করলো অ্যাপল

৩ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করলো অ্যাপল

তথ্য ও প্রযুক্তি
প্রথম কোম্পানি হিসেবে প্রথম ৩ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করেছে প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। সোমবার কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে গেছে শতকরা ৩ ভাগ। এর ফলে কোম্পানিটি ওই বাজারমূল্যে পৌঁছে যায় বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রতিটি শেয়ার এদিন বিক্রি হয়েছে ১৮২.৮৮ ডলারে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এর মধ্য দিয়ে বৃটেন, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা এবং দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের শীর্ষ ১০টি কোম্পানির ছয়টির জিডিপিকে ছাড়িয়ে গেছে অ্যাপল। সাম্প্রতিক বছরগুলোতে অব্যাহতভাবে অ্যাপলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে প্রথম এক ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়িয়ে যায় তারা। এর মাত্র দু’বছরের মধ্যে ২০২০ সালের আগস্টে তাদের বাজারমূল্য ছাড়িয়ে যায় ২ ট্রিলিয়ন ডলার। করোনা মহামারির কারণে এর চাহিদা বৃদ্ধি পায়। সঙ্গে সঙ্গে শেয়ারের মূল্যও। ফলে মাত্র ১৭ মাসে অ্যাপল ৩ ট্রিলি...
ইসরাইলি কারাগার থেকে মুক্তির ঘোষণা শুনে ১৪১ দিনের অনশন ভাঙছেন ফিলিস্তিনি বন্দি

ইসরাইলি কারাগার থেকে মুক্তির ঘোষণা শুনে ১৪১ দিনের অনশন ভাঙছেন ফিলিস্তিনি বন্দি

আন্তর্জাতিক
১৪১ দিন ধরে অনশনে থাকা এক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরাইল। তাকে আগামী মাসে মুক্তি দেয়া হবে জানার পর তিনি তার অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তার আইনজীবী জানিয়েছেন, ওই ব্যাক্তিকে কোনো ধরণের মামলা ছাড়াই বন্দি করে রাখা হয়েছিল। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। খবরে জানানো হয়, ৪০ বছরের হিশাম আবু-হাওয়াশ নামের ওই ব্যাক্তি ৫ সন্তানের পিতা। তিনি ইসরাইলি কারাগারে নিজের বন্দিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ইসরাইল বিশেষ আইনের অধীনে কোনো ধরণের মামলা ছাড়াই বন্দিদের আটকে রাখার বৈধতা দিয়েছে। এর প্রতিবাদে সম্প্রতি আরও বেশ কয়েক জন ফিলিস্তিনি বন্দি অনশন শুরু করে। ইসরাইল এমন আইনের পক্ষে যুক্তি দিয়েছে যে, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের গোপন প্রমাণ রয়েছে। কিন্তু নির্দিষ্ট অভিযোগ না থাকায় এই বন্দিরা আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। হিশামের আইনজীবী জাওয়া...
২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন

২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। শিল্পী সমিতির বর্তমান কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত বছর সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী এর তফসিল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত এবারের দুটি প্যানেলকে ঘিরে এবারের শিল্পী সমিতির নির্বাচন আলোচনায়। যার একটিতে চমক দিয়ে সভাপতি পদে লড়বেন স্বনামধন্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে দেখা যাবে অভিনেত্রী নিপুণকে। আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।...
ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে ভারতে প্রথম মৃত্যু হয়েছে। দেশটির রাজস্থান প্রদেশের উদয়পুর নামক স্থানে ৭৩ বছর বয়স্ক একজন ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজস্থান সরকারের তরফ থেকে বুধবার এ খবর নিশ্চিত করা হয়েছে। মৃত ব্যক্তি কোভিডের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। তবে তিনি উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসের ১৫ তারিখে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে তার সংস্পর্শে এসে নতুন কারো কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি আক্রান্তের পর আইসোলেশনেই ছিলেন। চিকিৎসার পর কোভিড পরীক্ষায় দুইবার নেগেটিভ ফলাফল এসেছিল তার। তারপরেও গত ৩১শে ডিসেম্বর কোভিড পরবর্তী নিউমোনিয়ায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। কোভিডের এই ভ্যারিয়েন্টে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে ম...
৩য় দিনে আরো একটি জাতীয় রেকর্ড, নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো জাতীয় অ্যাথলেটিকস

৩য় দিনে আরো একটি জাতীয় রেকর্ড, নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো জাতীয় অ্যাথলেটিকস

খেলা
বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে আজ শেষ হয়েছে তিন দিন ব্যাপী শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। ২২টি স্বর্ণ পদক নিয়ে তালিকার শীর্ষে নৌবাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীন বাংলাদেশের সূবর্ণজয়ন্তুী উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে আজ আরো একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মহিলাদের ৩,০০০ মিটার দৌঁড় ইভেন্টে ১০:২৫.৩০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছেন নৌবাহিনীর রিংকী বিশ্বাস। ২০২১সালে তিনিই ১০:৪৩.৩০সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন। আজ পুরুষদের ২০০মিটার দৌঁড়ে স্বর্ণ জয় করেন নৌবাহিনী রাকিবুল ইসলাম। তিনি সময় নিয়েছেন ২১.৯০ সেকেন্ড। ৪ গুনিতক ১০০মিটারেও স্বর্ণ ও ১০০মিটার স্প্রিন্টে রৌপ্য পদক অর্জন করেছেন তিনি। দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ২০০মিটারেও স্বর্ণ পদক জয় করেছেন। প্রতিযোগিতায় ৩ দিনে মোট ৪০টি পদক নিস্পত্...
ঢাবি’র শিক্ষার গুণগত মানোন্নয়নে ভর্তির আসন সংখ্যা পুনঃনির্ধারণে সভা অনুষ্ঠিত

ঢাবি’র শিক্ষার গুণগত মানোন্নয়নে ভর্তির আসন সংখ্যা পুনঃনির্ধারণে সভা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, পড়ালেখা
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানব সম্পদ তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনঃনির্ধারণ বিষয়ে ডিন্স কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জানুয়ারি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও সামর্থ এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনঃনির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট ও অনুষদসমূহের চাহিদা বা প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসন সংখ্যা নির্ধারণ ব...