Friday, August 7

Month: February 2022

৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম

৩ বলের ব্যবধানে ফিরলেন লিটন-তামিম

খেলা
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে যেন চোখে সরষে ফুল দেখছেন বাংলাদেশের ব্যাটাররা। তিন বলের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দুটি সফল রিভিউ নিয়ে তৃতীয় ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিল আফগানিস্তান। লিটন দাস ক্যাচ আউট হওয়ার পর এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল। ফজল হক ফারুকির মিডল স্টাম্পে থাকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ওপেনার লিটন। ঠিকমতো পারেননি ডানহাতি এ ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। এক বল পর পা বাড়িয়ে খেলতে যান তামিম। ব্যাট-বলে করতে পারেননি বাঁহাতি এ ওপেনার। আবার রিভিউ নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দুই চারে ৮ বলে ৮ রান করে বিদায় নিতে হয় তামিমকে। তিন ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম। এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেট নি...
কাঁচাবাদামের পর এবার নতুন গান নিয়ে আসছেন ভুবন

কাঁচাবাদামের পর এবার নতুন গান নিয়ে আসছেন ভুবন

বিনোদন
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয় ‘কাঁচাবাদাম’ গান। গানটি গেয়ে রাতারাতি তারকা হয়ে গেছেন বাদাম কাকু। এবার আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কাঁচাবাদাম গানের স্রষ্টা বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাঁচাবাদাম গান গেয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বিক্রি করে পেটের ভাত জোগাতেন ভুবন। আর এই গানই তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। তিনি পৌঁছে গেছেন শ্রোতাদের খুব কাছাকাছি। এখন সবাই তাকে ‘বাদাম কাকু’ বলেই ডাকেন। শুধু ইংরেজি কিংবা হিন্দিতেই নয়, ভোজপুরি, হরিয়ানভিতেও কাঁচাবাদামের রিমেক হয়েছে। তা ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তিনি বেশ জনপ্রিয়তা পেয়ে এ গান। টলিউড-বলিউড মিলিয়ে অসংখ্য তারকা ‘কাঁচাবাদাম’ গানে নেচেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিও বানানোর হিড়িক পড়ে গেছে। বর্তমান ...
বজ্রসহ বৃষ্টি হতে পারে

বজ্রসহ বৃষ্টি হতে পারে

জাতীয়
সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার বিকালে আবহাওয়ার সতর্কবার্ত...
ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাতীয়
ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদী কমিটির দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও একইভাবে চলবে ভোটগ্রহণ। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হবে৷ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেলের সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান (মন্টু)। নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে শহিদুল্লাহ এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ ...
আজ বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

আজ বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

বাংলাদেশ
কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আজ করোনার টিকার তৃতীয় ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন। এসময় হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। গত ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল। শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।...
প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক

প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক

বিনোদন
বিচ্ছেদের আট বছর পর এবার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের গ্রিক দেবতাখ্যাত সুপারস্টার হৃতিক রোশনের। দিন কয়েক আগে এমন খবরই জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে হৃতিক-সাবাকে নিয়ে প্রকাশ হয়েছিল একটি ভিডিও। যাতে দেখা যায়, রাতে এক তরুণীর হাত ধরে রেঁস্তোরা থেকে বেরোচ্ছেন হৃতিক। খোঁজ নিয়ে জানা যায়, তরুণীর নাম সাবা আজাদ, যিনি হৃতিকের চেয়ে ১৬ বছরের ছোট। এবার হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতার চর্চিত বান্ধবী সাবা আজাদকে। রোববার হৃতিকের চাচা, সংগীত পরিচালক রাজেশ রোশন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি। সেখানে হৃতিকের পুরো পরিবারের মধ্যমণি হয়ে থাকলেন সাবা। তিনিও যে এখন রোশন পরিবারেরই একজন তা বেশ বোঝা যাচ্ছে এই ছবি থেকে। ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক ও সাবার পাশাপাশি দেখা মিলল অভিনেতার দুই পুত্র রিহান ...
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা ও ভাই

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা ও ভাই

বাংলাদেশ
গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে আগুন লেগে এক শিশু নিহত এবং একই পরিবারের তিনজনসহ ১২জন দগ্ধ হয়েছেন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ১০টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায়। নিহত শিশুর নাম জোবায়ের । তার বয়স হয়েছিল ৭ বছর। এ ঘটনায় নিহত জোবায়েরের বাবা মকবুল (৪০), মা স্ত্রী রেখা বেগম (৩৮) ও তার বড়ভাই জয় (৯) দগ্ধ হয়েছেন। ওই পরিবারের প্রতিবেশীর ছেলে জামিয়া রহমানও গুরুতর আহত হয়েছে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,সোমবার রাত পৌনে এগারটায় আগুনের খবর পেয়ে সাথে সাথে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভৈরব ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আমাদের সাথে যোগ দেয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ততক্ষণে মকবুলের ছোটছেলে আগুনে পুড়ে মারা যায়। তিনি আরো জানান, আগুন ...
গাড়িটি পানিতে পড়ায় বের হতে পারেননি কেউ

গাড়িটি পানিতে পড়ায় বের হতে পারেননি কেউ

বাংলাদেশ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেননি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এর পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। এ সময় সেখানে প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম এ কথা জানান। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সেখানে সবাইকে মৃত অবস্থায় দেখতে পাই। খুব খারাপ লাগছে। দুর্ঘটনায় নিহতরা হলেন— কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল ম...
ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত

ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত

আন্তর্জাতিক
ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনার জন্য এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাঠিয়েছে ভারত। বর্তমানে ইউক্রেনের বিভিন্ন অংশে ২০ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিক রয়েছেন। ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য সমাবেশ শুরু করার পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের দূতাবাস থেকে সব কর্মীকে অন্য দেশে সরিয়ে নিয়ে গেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। সব পক্ষকে ধৈর্য ধারণ করে কূটনৈতিকভাবে সংকটের সমাধান করার জন্য তাগিদ দিয়েছে দেশটি। সম্প্রতি পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। রুশ সংসদের উচ্চকক্ষ ‘ফেডারেল কাউন্সিল; পুতিনের এ আদেশে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহ...
৫ নম্বরের ব্যাটসম্যানকে নিয়ে বাংলাদেশের ‘টেনশন’

৫ নম্বরের ব্যাটসম্যানকে নিয়ে বাংলাদেশের ‘টেনশন’

খেলা
আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পাঁচ নম্বরের ব্যাটিং পজিশন নিয়ে টেনশনে রয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘আমরা জয় ও ইয়াসিরের মতো খেলোয়াড় নিয়েছি। তাই আমাদের হাতে বিকল্প আছে। আমরা যদি এই পজিশনের জন্য উপযুক্ত একজনকে পাই তবে সেটি আমাদের জন্য ভালো হবে।’ তিনি আরও বলেন, ‘এই পজিশনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখানে আপনাকে দ্রুত গতিতে রান করতে হবে। তবে আমরা যদি শুরুর দিকে কিছু উইকেট হারিয়ে ফেলি, তাহলে ৫ নম্বরের ব্যাটসম্যানকে ইনিংস গড়তে হবে। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে তাদেরকে আমরা এই জায়গায় সুযোগ দেব।’ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এবারই পূর্ণ শক্তির দল পেয়েছেন তামিম ইকবাল। তাই সফরকারী আফগানিস্তান দলের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ সিরিজে ভালো করার প্রত্যাশা থাকছে।...