Friday, August 7

Month: February 2022

ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলো

ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলো

রাজনীতি
করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উঠে যাওয়ায় ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ইসলামি রাজনৈতিক দলগুলো। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন নেতারা। তবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় অধিকাংশ দল। এ ইস্যুতে পরিবেশ-পরিস্থিতি বুঝে রাজপথের কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে তারা। একই সঙ্গে চলছে জোট গঠনে নানা তৎপরতা। বেশ কয়েকটি ইসলামি দলের শীর্ষ নেতার সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে। আরও জানা যায়, মামলা-হামলার ভয়েই মূলত রাজপথে ইসলামি দলগুলোর তৎপরতা কমে গেছে। তবে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সময়-সুযোগমতো রাজপথেও নামবে। সেই লক্ষ্য সাংগঠনিকভাবেও নিজেদের নতুনভাবে সাজানো হচ্ছে। নীরবে ঘর গোছাচ্ছে তারা। জাতীয় ও রাজনৈতিক ইস্যুতে শিগগিরই প্রকাশ্যে তৎপরতা শুরুর পরিকল্পনা করছেন। জানতে চাইলে ইসল...
লিভারপুলের ৬ গোলের দিনে সালাহর অন্যন্য রেকর্ড

লিভারপুলের ৬ গোলের দিনে সালাহর অন্যন্য রেকর্ড

খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েকটা ম্যাচ দুর্দান্ত খেলেছে লিভারপুল। যার ধারাবাহিকতা দেখা গেল গতকাল রাতের ম্যাচেও। বুধবার রাতে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিগে এ নিয়ে টানা ৬ ম্যাচ জিতল মোহামেদ সালাহর দল। অ্যানফিল্ডে মার্সেলো জোড়া গোল করলেন সালাহ, একটি এসিস্ট ছিল সঙ্গে। আর এরই সঙ্গে অনন্য এক রেকর্ড নিজের করে নিলেন অলরেডদের এই মিসরীয় তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে এখন গোলে সর্বোচ্চ অবদানের রেকর্ড সালাহর (১৬০)। আইভরি কোস্ট কিংবদন্তি দিদিয়ের দ্রগবার (১৫৯) রেকর্ড ভাঙলেন তিনি। আর এ রেকর্ড গড়তে চেলসির সাবেক স্ট্রাইকার থেকে ৭২ ম্যাচ কম খেলেছেন সালাহ। ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পায়নি মার্সেলো বিয়েলসার লিডস। ৩৫ মিনিটের মধ্যে লিডসের জালে ৩ গোল জমা করে লিভারপুল। ১৫ ও ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালাহ। ৩০ মিনিটে সালাহর...
মামলার পরও থেমে নেই বাঁকখালী নদী দখল

মামলার পরও থেমে নেই বাঁকখালী নদী দখল

বাংলাদেশ
কক্সবাজার শহরের কস্তুরাঘাটস্থ ঐতিহ্যবাহী বাঁকখালী নদী দখল ও প্যারাবন কেটে স্থাপনা নির্মাণকারী ২২ জনের নাম উল্লেখসহ ৪২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে বুধবার সকালে মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। এর আগে ২ ডিসেম্বর সাতজনের নাম উল্লেখ করে আরও একটি মামলা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পর পর দুটি মামলার পরও থেমে নেই বাঁকখালী নদী দখল করে ভরাট, স্থাপনা নির্মাণ, প্যারাবন ধ্বংস, জোয়ারভাটায় বাঁধ দেওয়া ও জলাশয় ভরাট কার্যক্রম। পাশাপাশি রাতারাতি পাহাড়ি মাটি ফেলে নদী ভরাট করে চলছে দেদারছে স্থাপনা নির্মাণের কাজও। সরেজমিন বাঁকখালী নদীর কস্তুরাঘাট অংশে গিয়ে নদী দখল, ভরাট ও স্থাপনা নির্মাণের ভয়াবহ চিত্র দেখা গে...
তাকে প্রথমবার দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম: আলিয়া

তাকে প্রথমবার দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম: আলিয়া

বিনোদন
বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হচ্ছে রণবীর-আলিয়া ভাট। পর্দায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করে। লাইট-ক্যামেরা ও অ্যাকশনের রঙিন জগত ছাপিয়ে তাদের সম্পর্কটা এখন ব্যক্তিগত পর্যায়েও। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন রণবীর ও আলিয়া। এখন তাদের সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় ভক্ত-শুভানুধ্যায়ীরা। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— সম্প্রতি আলিয়া ফাঁস করেছেন রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে কথা। তিনি বলেন, প্রথমবার রণবীরকে পর্দায় দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দুজনে। তবে ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দেখেই সবে কৈশোরে পা দেওয়া আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি রণবীরকেই বিয়ে করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। বলিউড অভিনেত্রীর কথায়, ব্য...
আফিফ-মিরাজের ‘অবিস্মরণীয়’ জুটি নিয়ে যা বললেন নান্নু

আফিফ-মিরাজের ‘অবিস্মরণীয়’ জুটি নিয়ে যা বললেন নান্নু

খেলা
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। সেটি আট বছর আগের কথা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপে সেটিই ছিল দুদলের মধ্যকার প্রথম ওয়ানডে। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম সেই দুঃস্মৃতিই যেন ফিরিয়ে আনতে যাচ্ছিল। ২১৬ রানের মাঝারি মানের টার্গেট সামনে নিয়ে ৪৫ রানে ৬ উইকেট খুইয়ে হারের জন্য সব আয়োজনই সেরে ফেলেছিল টপ অর্ডাররা। সেখান থেকে সপ্তম উইকেটে আফিফ-মিরাজের রেকর্ড জুটিতে দারুণ এক জয়ের সাক্ষী হলেন টাইগার সমর্থকরা। এ জয়কে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নির্বাচক হিসেবে আফিফ-মিরাজের জুটিতে জয়কে কেমন বোধ করছেন প্রশ্নে বুধবার রাতে নান্নু বলেন, ‘যে কোনো জয় সবার জন্য স্বস্তির। শুধু নির্বাচকদের জন্য কেন! ক্রিকেটসংশ্লিষ্ট সবার জন্য এ জয় খুশির এবং স্বস্তির। বিপর্যয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জেতাটা অবশ্যই ক...
বশেমুরবিপ্রবি ছাত্রীকে গণধর্ষণ, মহাসড়ক অবরোধ

বশেমুরবিপ্রবি ছাত্রীকে গণধর্ষণ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বলে জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।...
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক
ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ডামবাজ অঞ্চলের নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান চালানো হবে বলে দাবি করেছেন তিনি। খবর এপির। টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। রুশ প্রেসিডেন্ট বলেন, এই ঘটনায় যদি কোনো রক্তপাত হয়, তার দায় ইউক্রেনীয় সরকারের। অন্যান্য দেশকে সতর্ক করে ভাষণে পুতিন বলেন, রুশ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তারা কখনো দেখেনি। পুতিনের অভিযোগ, ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার জন্য রাশিয়ার দাবি উপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে সব ইউক্রেনীয় সেনাসদস্যরা অস্ত্র রেখে দেবে তারা নিরাপদে যুদ্ধের অঞ্চল ছেড়ে যে...
দীপিকাকে প্রথম সিনেমার প্রস্তাব দিয়েছিলেন সালমান

দীপিকাকে প্রথম সিনেমার প্রস্তাব দিয়েছিলেন সালমান

বিনোদন
বর্তমান সময়ের জনপ্রিয় বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। একের পর এক ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েই যাচ্ছেন তিনি। তবে জানেন কী, এ নায়িকাকে প্রথম সিনেমার কাজ করার প্রস্তাব কে দিয়েছিলেন? জানলে হয়ত অবাক হতে পারেন। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য দিয়েছেন দীপিকা। তিনি বলেন, সালমান খান তাকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছিলেন, যা প্রত্যাখ্যান না করলে তার ‘প্রথম’ চলচ্চিত্র হতে পারত। সালমান সম্পর্কে জানতে চাইলে দীপিকা জানান, ‘আমাদের সবসময় একটি সুন্দর সম্পর্ক ছিল। আমি তার কাছে কৃতজ্ঞ থাকব; কারণ তিনি প্রথম, যিনি আমাকে চলচ্চিত্রে আসার প্রস্তাব দিয়েছিলেন। আমি সবে তখন মডেলিং শুরু করেছি, চলচ্চিত্রে আগ্রহী নই বলে ফিরিয়ে দিয়েছিলাম সেই প্রস্তাব।’ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক...
আফিফ-মেহেদির শতরানের জুটিতে আশা দেখছে বাংলাদেশ

আফিফ-মেহেদির শতরানের জুটিতে আশা দেখছে বাংলাদেশ

খেলা
চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এই অল্প রান তাড়া করতে নেমে মাত্র ৪৬ রানেই ৬ উইকেট হারায় টাইগাররা। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। তারা দুইজন মিলে সপ্তম উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফিফ ৭৮ বল খেলে ৫৬ ও মেহেদি হাসান মিরাজ ৭৪ বল খেলে ৪৫ রান করেছেন। প্রায় শুরুতেই হারের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ এখন তাদের দুইজনের অনবদ্য পার্টনারশিপের সুবাদে কিছুটা হলেও জয়ের সম্ভাবনা তৈরি করেছে। তাদের দুজনের পার্টনারশিপের সুবাদে ৩৫ ওভার শেষে বাংলাদেশ ১৪৫ রান করতে সমর্থ হয়েছে।...
পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ

পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ

বিনোদন
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির ভক্তদের জন্য সুসংবাদ। পরীমনি ও রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’ মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ২০ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি। ‘গুণিন’ সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, প্রণয়; এর পর বন্ধন হয় আলোচিত এ জুটির। সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কী হয়? সিনেমায়ও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে হলে গিয়ে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গুণিন’। ‘গুণিন’ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এ সিনেমায়। ছবির পরিচালক গিয়া...