ট্রেন পরিচালক পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ‘গার্ড গেড-২’ পদে ৫৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদটির জন্য আবেদন করতে পারবেন আগামী ২ মার্চ সকাল ১০টা থেকেই। আবেদন করা যাবে অনলাইনে।
পদের নাম: গার্ড গ্রেড-২ (গ্রেড-১৪)
পদ সংখ্যা: ৫৩ জন
যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
বেতন: ১০,২০০/- থেকে ২৪,৬৮০/-
চাকরির ধরন: স্থায়ী
কাজের ধরন: ফুল টাইম
বয়স: আবেদনের সময়সীমা ১ মার্চ ২০২২ তারিখের হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। আর শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর।...
ভারতের হিমাচল প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ ছয় নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রদেশটির উনা জেলার বাথু বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন পুলিশসহ দমকল বাহিনীর কর্মীরা।
পুলিশ জানায়, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার তাৎক্ষণিক কারণ জানাতে না পারলেও পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান চলছে। কারখানাটির অনুমোদন ছিল কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার সময় কারখানায় ৩০-৩৫ জন শ্রমিক সেখানে ছিল। ঘটনাস্থলে ছয়জন নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মধ্যে তিন বছরের একটি মেয়েও ছিল। সে তার মায়ের কারখানায় এসে...
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ১১০ কিজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়ার গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে কবিরের (৩৮) কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
বুড়িচং থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টায় খবর পান যে উপজেলার বাকশীমুল ইউনিয়নের খারেরা গ্রামে গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে। খবর পেয়ে ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন বুড়িচং থানার ওসি মো. আলমগীর। উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়ার আবুল হাসেমের পরিত্যক্ত ঘরের উত্তরপাশে ৫৫টি প্যাকেট উদ্ধার করেন তারা। কবিরের কাছে পাওয়া এসব প্যাকেটের প্রতিটিতে ২ কেজি করে মোট ১১০ গাঁজা পাওয়া যায়।
আটক কবিরের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।...
যশোরের মনিরামপুর উপজেলার ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ পাওয়া গেছে।
বুধবার ভোরে সুন্দলপুর বাজারের জামলা রাস্তাসংলগ্ন ধানক্ষেতে ওই নারীর লাশ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ওই নারী পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৪৭ বছর হবে।
জানা যায়, ভোরে সুন্দলপুর বাজারের জামলা রাস্তাসংলগ্ন ধানক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মৃত ওই নারীর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।
স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম বুলু জানান, এখনও পর্যন্ত ওই নারীর পরিচয় মেলেনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।...
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন...
টেন্ডারের আগেই এলাকার প্রভাবশালীরা কেটে নিয়ে যাচ্ছে সামাজিক বনায়নের কোটি টাকার গাছ। সোমবার ও মঙ্গলবার সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মক্কার পুল থেকে কাচিয়ার পুল পর্যন্ত সামাজিক বনায়ন সীমানায়।
জানা যায়, ১৯৯৭-৯৮ সালে ভোলা বনবিভাগ ও কাচিয়া ইউনিয়ন পরিষদ স্থানীয় জমির মালিকদের সমন্বয়ে সরকারি রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ করে। বর্তমানে সৃজিত গাছ পরিপূর্ণ গাছে রূপান্তরিত হলে বনবিভাগ গাছগুলো টেন্ডারে জন্য লালকালিযুক্ত দাগ বসায়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, বনবিভাগ ও বনায়ন সমিতির সভাপতি দামী দামী রেইনট্রিসহ অন্যান্য প্রায় ৩ শতাধিক গাছ বাদ দিয়ে বাকি গাছে লাল কালির মার্কিং করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, গাছগুলোই ১৯৯৭-৯৮ সালে বনবিভাগ ও বনায়ন সমিতির সমন্বয়ে লাগানো হয়েছে। বর্তমানে এলাকার প্রভাবশালী মহল বনবিভাগের সঙ্...
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির চলমান সপ্তম বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটি। এরই মধ্যে নামের তালিকা সিলগালা করে পাঠানো হবে।
সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ ব...
সিরাজগঞ্জের কামারখন্দে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে শফিকুল ইসলামকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনামশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। শফিকুল কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত আব্দুল মান্নান মধুর ছেলে।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১ অক্টোবর শফিকুল বাড়ির পাশে বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ দা দিয়ে কেটে নষ্ট করছিলেন। তার বড় ভাই গাছকাটার কাজে বাধা দিলে শফিকুল তার হাতে দা দিয়ে কোপ দেন।
ওই সময় ছেলেকে বাঁচাতে আব্দুল মান্নান এগিয়ে এলে, তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করেন শফিকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগু...
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এরপরও স্বাভাবিক টিকা কর্মসূচি চলমান থাকবে।
মঙ্গলবার রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনে আগামী ২৬ ফেব্রুয়ারী দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ ভ্যাক্সিন প্রদান কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে আহ্বান করবো টিকা নেওয়ার। আমরা সবাইকে করোনা টিকা দেব। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকবো। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।
মন্ত্রী বলেন, আমরা বিশেষ এই টিকা কর্মসূচিতে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দিব। দশ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এ...