Saturday, August 8

Month: February 2022

করোনায় মৃত্যু ফের বাড়ল

করোনায় মৃত্যু ফের বাড়ল

বাংলাদেশ
দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৬ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু খবর জানানো হয়। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে...
‘কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে’

‘কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে’

জাতীয়
শিল্প খাতে আর ভর্তুকি দিতে চায় না সরকার। তবে কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে। তবে শিল্পের খাত থেকে ভর্তুকি কমিয়ে আনা হবে। শিল্প ও বিলাসী এলাকায় আর ভর্তুকি দিতে চায় না সরকার। তবে কৃষি ও বস্তি এলাকায় ভর্তুকি অব্যাহত থাকবে। আর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে এসব স্থানে ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বড় বড় খাতে যারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন, তারা গরিব নয়। গুলশানে যারা বসবাস করেন, তারা গরিব নয়। সে জন্য প্রাথমিকভাবে বড় বড় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুতে ...
ট্রেনের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

ট্রেনের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

বাংলাদেশ
টঙ্গীতে ট্রেনে সঙ্গে ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সকালে মধুমিতা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরে আলম নোমান (৮) পঞ্চগড় জেলার আটোয়ারী থানার যাদবপাটি সরকারপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন— মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও নাজমুল ইসলাম (১৬)। তাদের সবাই স্থানীয় পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা। আহত অপর একজনের নাম জানা যায়নি, তবে তার অনুমানিক বয়স ৪০ বছর। আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, সকাল পৌনে ৬টায় মধুমিতা রেলক্রসিংয়ের ওপর দিয়ে একটি অটোরিকশায় মধুমিতা থেকে বিসিক মদিনাপাড়ার দিকে যাচ্ছিলেন তারা। এসময় ঢাকা থেকে জয়দেবপুরগামী তুরাগ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে অটোরিকশার সবাই ছিটকে পড়েন। এতে মাথাসহ শরীরের ব...
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বাংলাদেশ
দিনাজপুরে পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে আল আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন দিনাজপুর সদর উপজেলার দিঘন হাজীপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা দাবি করেছেন, বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগার কারণে তিনি ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। দিনাজপুর রেলওয়ে থানার (জিআরপি) থানার এসআই আব্দুস সাত্তার জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকালে দিনাজপুরে রেলওয়ে স্টেশনের পৌঁছার আগে চুনিয়াপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়। তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। ...
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

বাংলাদেশ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির বালিগাঁও-মাওয়া সড়কের তৌলকাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মাদারীপুরের শিবচর থানাধীন নুরু মাস্টার কান্দির শহিদুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৪৫), মেয়ে পুতুল আক্তার (২০)।এতে গুরুতর আহত শিশু আনিছা (২)। জানা গেছে, হতাহতরা জেলার মোক্তারপুর থেকে অটোরিকশাযোগে মাওয়া যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, মাওয়াগামী অটোরিকশাটি বালিগাঁও বাজারের আগে তৌলকাই সেতুর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে নিহত হন। এতে আহত হয় নাতি।...
গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন। সরকারি-বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ দিয়ে এ কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। সভাসূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় ৯ হাজার কোটি টাকা। আর গ্যাসের বিল বকেয়া আছে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সরকারপ্রধান গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি থেকে সরে আসতে বলেছেন। পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসতে কৌশল নির্ধারণে...
আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯–এর আরও ৬ দশমিক ২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় এ টিকা পেল বাংলাদেশ। আমেরিকার জনগণের পক্ষ থেকে এ অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত বাংলাদেশকে ৫১ মিলিয়নেরও (৫ দশমিক ১ কোটি) বেশি টিকা দিল। ভবিষ্যতে আরও টিকা দেবে দেশটি। এই সহায়তার ফলে বাংলাদেশের যুবসমাজ, দুর্গম জনপদ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে টিকার বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ঢাকায় আমেরিকার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে আমেরিকা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি ‘অ্যাফেয়ার্স হেলেন লা’ ফেইভ বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে। ২০২২ সাল...
শুধু নতুন বিশ্ববিদ্যালয় হলে হবে না, শিক্ষার মানেও নজর দিতে হবে: শিক্ষামন্ত্রী

শুধু নতুন বিশ্ববিদ্যালয় হলে হবে না, শিক্ষার মানেও নজর দিতে হবে: শিক্ষামন্ত্রী

পড়ালেখা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে। শুধু নতুন বিশ্ববিদ্যালয় হলে হবে না, শিক্ষার মানেও নজর দিতে হবে। সোমবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি আয়োজিত ‘ভাষা আন্দোলন: ইতিহাস বাস্তবতা’ শীর্ষক এক অনলাইন আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার মানের ওপর নজর দিতে পারলে আমরা শিক্ষায়, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে সক্ষম হবো। এদিকে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠলেই চলবে না, ভালো মানুষও হতে হবে। এখন নতুন কারিকুলামে যে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে, তা শিক্ষার্থীদের জন্য আনন্দময় হবে বলে আশা করেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার মান বাড়াতে একাডেমিক মহাপরিকল্পনা নিতে হবে। তার সঙ্গে আসবে ভৌত অবকাঠামো মহাপরিকল্পনা। এর মাধ্যমে শিক্ষায়, বিজ্ঞানে এবং প্রযুক্তি...
জায়েদ খান-নিপুণ দ্বন্দ্ব: হাইকোর্টে রুল শুনানি আজ

জায়েদ খান-নিপুণ দ্বন্দ্ব: হাইকোর্টে রুল শুনানি আজ

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানি আজ। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সংশ্লিষ্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ৩৬ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি ...
কলাবাগানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ৪

কলাবাগানে রেস্তোরাঁয় বিস্ফোরণ, দগ্ধ ৪

এক্সক্লুসিভ
রাজধানীর কলাবাগানে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. ফারহান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫)। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কলাবাগানে ‘হোটেল ক্যাফে আল-বোরাক’ নামে রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কলাবাগান একটি হোটেল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়ে বার্নে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কত শতাংশ পুড়েছে এখনো জানা যায়নি। ...