Saturday, August 8

Month: February 2022

‘পাগল মন’এর এক মিনিটের পেছনে খরচ ৩ লাখ টাকা

‘পাগল মন’এর এক মিনিটের পেছনে খরচ ৩ লাখ টাকা

বিনোদন
দীর্ঘ দিন ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ের কাজ চলছে। এই সিনেমার একটি গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করা হয়েছে। সিনেমার নায়ক জয় চৌধুরী গণমাধ্যমে জানান, এফডিসির ঝরনা শুটিং স্পটে দীর্ঘদিন কাজ না হওয়ার ফলে এটি অযত্নে পড়ে ছিল। আমাদের সিনেমায় ‘পাগল মন’ শিরোনামে একটি গান রয়েছে। সেটির এক মিনিটের দৃশ্য ধারণের জন্য নতুনভাবে সাজানো হয়েছে স্পটটি। সেখানে থাকা কৃত্রিম গাছগুলো রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কৃত্রিম ঘাসও লাগানো হয়েছে। ফলে রঙ্গিন আলোয় ঝলমঝ করছে চারপাশ। দেখতেও বেশ সুন্দর লাগছে। জয় বলেন, মাত্র ১ মিনিটের দৃশ্যের জন্য এই সেটটি বানানো হয়েছে। সব মিলিয়ে এর পেছনে খরচ হয়েছে ৩ লাখ টাকা। এমন দৃশ্যে অপু দি আর আমি অভিনয় করেও শান্তি পেয়েছি। এফডিসিতে এর মধ্যে যারা আসবেন তারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আশা করি দর্শকেরও দৃশ্যটি ভালো লাগবে। ‘প্রেম প্রীতির ...
পাকিস্তানের পর যে রেকর্ড গড়ল ভারত

পাকিস্তানের পর যে রেকর্ড গড়ল ভারত

খেলা
কলকাতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার ৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজও জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। এর পাশাপাশি রোহিত শর্মার দল ১০০তম টি-টোয়েন্টি মাইলফলকেও নাম লিখিয়েছে। বছরখানেক আগে পাকিস্তান এই মাইলফলকে নাম লিখিয়েছিল। তবে সময়ের হিসাবে দ্রুততম না হলেও ম্যাচের হিসাবে পাকিস্তানকে ভারত পার হয়ে গেছে। গত বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে শততম টি-টোয়েন্টিতে জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল পাকিস্তান দল। সে মাইলফলকে পৌঁছাতে তাদের লেগেছিল ১৬৪ ম্যাচ। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ১৫৫তম। তালিকার তিনে থাকা দক্ষিণ আফ্রিকা, ১৪৭ ম্যাচে ৮৬টি জয় পেয়েছে। সুতরাং তাদের পক্ষেও ভারতের রেকর্ড ভাঙা সম্ভব হবে না। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, তালিকায় পরে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পক্ষেও ভারতের রেকর্ড ভ...
কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান কিউ সলিউশনের কার্যালয় উদ্বোধন

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান কিউ সলিউশনের কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ
কাতারে করোনা পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হতে চলেছে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর প্রস্তুতিও শেষ পর্যায়। এদিকে কাতারে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের দরজা খুলতে শুরু করেছে এতে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। এই ধারাবাহিকতায় কাতার প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মাহবুব আলম এবং আবু সালেহ মিঠুর ব্যাবসায়িক প্রতিষ্ঠান রয়েল গালফ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির কিউ সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দোহায় মনতাজা রিতাজ বিল্ডিংয়ে অবস্থিত এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য নেতারা উপস্থিত ছিলেন। রয়েল গালফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম এবং পরিচালক আবু সালেহ মিঠু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্যান্ডামিক পরিস্থিতে আমরা ৪০০ জনের অধিক বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরছি। বর্তমানে করোন...
‘ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত রাশিয়া’

‘ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত রাশিয়া’

আন্তর্জাতিক
রাশিয়া ইউক্রেনে ‘হামলা চালাতে প্রস্তুত’ বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লরেড অস্টিন জানিয়েছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শনিবার লিথুনিয়া সফরকালে অস্টিন এসব কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সফরকালে সম্ভব্য রুশ আগ্রাসনের ঝুঁকির মুখে বাল্টিক মিত্র দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন অস্টিন । তবে রাশিয়া অবশ্য বরাবরই কোনো হামলা চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। লিথুয়ানিয়ান নেতাদের সঙ্গে আলোচনার পর ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, আমি চাই লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ার সবাই জানুক এবং আমি চাই ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন জানুক যে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে আছে। সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য...
নকল গানে কোনাল কি করে পুরস্কার পায়? আমি খুব বিব্রত  : প্রযোজক ইকবাল

নকল গানে কোনাল কি করে পুরস্কার পায়? আমি খুব বিব্রত : প্রযোজক ইকবাল

বিনোদন
২০২০ সালে শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি প্রেক্ষাগৃহ মুক্তি পায় । বেশ ইউনিক গল্প ও অভিনয়শৈলী দিয়ে ছবিটি দর্শকের মনে দাগ কেটেছিলো। আশা করা হচ্ছিলো ছবিটি দিয়ে আবারও সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলবেন সুপারস্টার শাকিব। সেইসঙ্গে সেরা নির্মাতা বা সংলাপ রচয়িতার স্বীকৃতি পেতে পারেন কাজী হায়াত। এটাই মনে করছিলেন তার ভক্তকূল। তবে দেখা গেলো ভিন্ন। দেখা গেলো ছবিটি জাতীয় পুরস্কারের তালিকায় আছে গানের সৌজন্যে। এ ছবিতে ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা কোনাল। তার নাম তথ্যমন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেখা গেছে। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। বেশ কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই গানের জন্য কোনালের পুরস্কার পাওয়ার বিষয়টিকে সমালোচনা দৃষ্টিতে দেখা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, একটি পুরনো জন...
সিয়াম–পূজার ‘শান’: ঈদে মুক্তির সিদ্ধান্ত

সিয়াম–পূজার ‘শান’: ঈদে মুক্তির সিদ্ধান্ত

এক্সক্লুসিভ, বিনোদন
আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। ছবিটি এ বছরের ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল। মুক্তির জন্য সব প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়। গতকাল শুক্রবার নতুন করে মুক্তির তারিখ জানিয়ে বলা হলো আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’–এর পর আবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় শুটিংয়ের শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল ছবিটির বেলায়। তবে বারবার মুক্তি পেছানোয় কমছিল আগ্রহ। অবশেষে মুক্তির তারিখ জানিয়ে আবার দর্শকদের প্রস্তুত হতে বলল ‘শান’ টিম। ‘শান’-এর নির্মাতা এম রাহিম। এটি তাঁর প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ...
এবার ‘সুপারম্যান’ বনির বিপরীতে কৌশানি

এবার ‘সুপারম্যান’ বনির বিপরীতে কৌশানি

বিনোদন
টালিউডের বড় পর্দায় ফিরছেন কৌশানি মুখোপাধ্যায়। বনি সেনগুপ্তর হাত ধরে ফিরছেন তিনি। রিনো দত্তের ‘সুপারম্যান’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বনি-কৌশানি এর আগেও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ছবিতে সুপারম্যানের চরিত্রে দেখা যাবে বনিকে। যার জীবনে সুপারম্যান হয়ে ওঠার পিছনে দুটি নারীর অবদান গুরুত্বপূর্ণ। এই দুই নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশানী ও কৌশানি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমায় কৌশানিকে দেখা যাবে রিপোর্টারের চরিত্রে। একজন সাধারণ ছেলের সুপারম্যান হয়ে ওঠার পিছনে থাকবে যার গুরুত্বপূর্ণ অবদান। প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অমিত আচার্যকে। সম্প্রতি মন্দারমণি গিয়েছিলেন বনি-কৌশানি। সমুদ্রে গিয়ে দুজনে সেখানেই ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনকে নকল করতে গিয়ে পায়ের স্লিপারও খুললেন বনি-কৌশানি। এই নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ...
উদ্ধারের পর মারা গেল কুয়ায় পড়া সেই আফগান শিশু

উদ্ধারের পর মারা গেল কুয়ায় পড়া সেই আফগান শিশু

আন্তর্জাতিক
আফগানিস্তানে একটি কুয়ার মধ্যে চার দিন আটকে থাকার পর ছয় বছরের শিশু হায়দারকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। টানা ৪ দিন ধরে চেষ্টার পর উদ্ধারকারীরা ছয় বছরের শিশু হায়দারকে কুয়া থেকে শুক্রবার বিকেলে তুলতে সক্ষম হয়। খবর আরব নিউজ ও বিবিসির। উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবারই কুয়ার ভেতর থেকে তার আর কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না তারা। উদ্ধারকারী দল মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে শিশু হায়দারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তাকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানী কাবুলের হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতি নেয়া হয়েছিল। উদ্ধার তৎপরতা শেষে শিশুটিকে বের করে আনার পর প্রথম কয়েক মিনিট তার নিঃশ্বাস পড়ছিল। ঘটনাস্থলে চিকিৎসকদের দল তাকে অক্সিজেন দেয়। চিকিৎসক দলটি যখন তাকে হেলিকপ্টারে তোলার জন্য নিয়ে যাচ্ছিল, তখনই শিশুটি মারা যায়। মরক্কোয় রায়ান নামে একটি শিশু কুয়ার ভেতরে আটকে থাকার চার দিন প...
টেকনাফে ১ লক্ষাধিক পিস ইয়াবা জব্দ

টেকনাফে ১ লক্ষাধিক পিস ইয়াবা জব্দ

বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে এক লক্ষাধিক পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা ওই ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ উপজেলা থেকে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযানে যান কোস্টগার্ড সদস্যরা। এসময় উক্ত এলাকা থেকে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক কর হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।...
ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ৮ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
যুক্তরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ঝড়টিতে দুই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আল জাজিরার ও বিবিসির। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় ইউনিস মধ্য আটলান্টিকে ঘনীভূত হওয়ার পর অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে শক্তি অর্জন করে পশ্চিমাবায়ু বাহিত হয়ে ইউরোপের দিকে এগিয়ে যায়। নিহতদের মধ্যে লন্ডনে, লিভারপুলে, হ্যাম্পশায়ারে, বেলজিয়ামে ও আয়ারল্যান্ডে একজন করে রয়েছেন। এছাড়া নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে ৩ জনের প্রাণ গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্য জুড়ে লাখ লাখ মানুষকে আগেই ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল। ঘূণিঝড় ইউনিস কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বেগে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। দি তাই হয় তবে ১৯...