Saturday, August 8

Month: February 2022

কচুরমুখির ভেতরে ইয়াবা পাচারের অভিনব কৌশল

কচুরমুখির ভেতরে ইয়াবা পাচারের অভিনব কৌশল

বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীতে আট বোনের ভয়ংকর সিন্ডিকেট। সবাই ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তারা ইয়াবা পাচারের সময় ছোট বাচ্চা সঙ্গে রাখতেন, যাতে কেউ সন্দেহ না করে। অভিনব কায়দায় একটি সিএনজিচালিত অটোরিকশায় সবজির আড়ালে কচুরমুখির ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করতো। তাদের পাচারের কৌশল মুভিকেও হার মানায়। তবে এতকিছু করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেনি। ইয়াবা পাচারকালে তিন বোনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা ও মোবাইল ফোন এবং নগদ টাকাসহ নানান আলামত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। শুক্রবার রাতে গ্রেফতার তিন বোনকে হাটহাজারী মডেল থানায় থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এর আগে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। শুধু তিন বোনই নয়, র‌্যাব জানিয়েছে পরিবারের আট বোনই ইয়াবা কারবারের বড় একটি সিন্ডিকেট। গ্রেফতার ইয়াবা কারবারিরা হলো- ফাতেমা ...
গভীর রাতে সড়কে গাড়িচাপায় এসআই নিহত

গভীর রাতে সড়কে গাড়িচাপায় এসআই নিহত

বাংলাদেশ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাঅসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশে উপ-পরিদর্শক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার পাকনীয়া গ্রামের মৃত কাজীমউদ্দিনের ছেলে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জহুরুল হক যুগান্তরকে জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তায় কর্তব্যরত ছিলেন মো. জাহাঙ্গীর। রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী অজ্ঞাত গাড়িচাপায় তিনি নিহত হন। নিহত মো. জাহাঙ্গীর আলমের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে...
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

বাংলাদেশ
কক্সবাজার টেকনাফ উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে দুটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড তাজা গুলি। শুক্রবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলো, ওই ক্যাম্পের ‘সি’ ব্লকের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্র. হাফেজ শফিক (২৬), ‘ডি’ ব্লকের মো. কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও ‘বি’ ব্লকের মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ (৫১)। এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম (পিপিএস)। তিনি জানান, তিন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্প ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ‘সি’ ব্লকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর...
ভিন্ন রীতিতে আজ বিয়ে করছেন ফারহান-শিবানী

ভিন্ন রীতিতে আজ বিয়ে করছেন ফারহান-শিবানী

বিনোদন
অবশেষে আজ বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেতা ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। ভিন্ন রীতিতে বিয়ে করছেন তারা। শপথবাক্য পাঠ করে বিয়ে হবে তাদের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের অনুযায়ী তাদের এক ঘনিষ্টজন জানান, ওরা খুব সাধারণভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন ওরা। ইতোমধ্যে শপথবাক্য লেখা হয়ে গেছে দুজনের। শপথবাক্য পাঠ করে বিয়ে হবে তাদের। প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে মাত্র ৫০ জন অতিথি নিয়ে বিয়ে করছেন এই জুটি। তবে তাদের ব্যবস্থাপনায় কোনো কমতি পড়ছে না। বিবাহ অনুষ্ঠানে আত্মীয়-স্বজনরা তো থাকবেন, এছাড়াও আমন্ত্রিত রয়েছেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। তাদের জন্য বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকবে সুইমিং পুল এবং অন্...
বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বাদ পড়বে জিপিএ-৫ পাওয়া লক্ষাধিক শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বাদ পড়বে জিপিএ-৫ পাওয়া লক্ষাধিক শিক্ষার্থী

বাংলাদেশ
এইচএসসি পাশের পরই শুরু বিশেষায়িত শিক্ষার স্তর। কেউ হতে চান চিকিৎসক, কেউ বা প্রকৌশলী। আবার বিজ্ঞানের বিভিন্ন শাখায় লেখাপড়া করে হতে চান বিজ্ঞানী। এর পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, আইনসহ কলা ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় আছে লেখাপড়ার সুযোগ। বড় মাওলানা হওয়ার জন্যও আলিম পাশের পর বিশেষায়িত শাখা বেছে নিতে হয়। এসবের জন্য স্নাতকে ভর্তি হতে যেতে হয় বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে। যেখানে এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পায়। এই দুই স্তরে সর্বোচ্চ সাফল্য হিসাবে বিবেচিত হয় জিপিএ-৫। এবার এই জিপিএ-৫ পাওয়া লক্ষাধিক শিক্ষার্থীই পাবে না কাঙ্ক্ষিত বিষয়ে প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। আর মধ্যম মানের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ভালো করলে জিপিএ-৫ পেয়েও বাদ পড়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। ভর্তিযোগ্য আসন আর শিক্ষার্থীর পরিসংখ্যান থেকে এই তথ্য মিলেছে। ১৩ ফেব্রুয়ারি এব...
রেলসেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রেলসেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ শহীদ আবদুল হালিম রেলসেতুতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার পর প্রায় ৪০মিনিট রেল চলাচল বন্ধ ছিল। আশুগঞ্জ রেলস্টেশন মাস্টার নুরুন্নবী বলেন, রাত ৮টায় আমার মোবাইলে জনৈক ব্যক্তি জানায়- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শহীদ আবদুল হালিম রেলসেতুতে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ বিদ্যুৎ অফিস এবং আশুগঞ্জ ফায়ার সার্ভিসকে রেলসেতুতে আগুন লাগার খবর দেয়। ফায়ার সার্ভিস সাথে সাথে আশুগঞ্জ রেলসেতুতে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পাশাপাশি ভৈরবের নৌ ফায়ার যৌথভাবে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ব্যাপারে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিজানর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভৈরব নৌ ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ৪০মিনিট পর আগুন নিভাতে সক্ষম হয়। তবে সময়...
সার্চ কমিটি বসছে কাল, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম

সার্চ কমিটি বসছে কাল, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম

জাতীয়
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করতে গঠিত সার্চ কমিটি আগামীকাল (শনিবার) বৈঠকে বসতে যাচ্ছে। বেলা ১১টায় সপ্তমবারের মতো এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে অনুষ্ঠিত সার্চ কমিটির ছয়টি বৈঠকের চারটি ছিল বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ বৈঠকে কমিটির সদস্যরা নিজেরা উপস্থিত ছিলেন। কালকের (শনিবার) বৈঠকেও শুধু কমিটির সদস্যরা থাকবেন। সেখানে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষে রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ৫ ফেব্রুয়ারি দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী,...
বরিশালের ‘ফাইনাল দুঃখ’

বরিশালের ‘ফাইনাল দুঃখ’

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফরচুন বরিশালকে। এর মাধ্যমে বিপিএলে বরিশালের দুঃখ আরেকটু বাড়ল। দেশের সর্বোচ্চ ক্রিকেট লিগ বিপিএলের ফাইনালে এর আগেও দুইবার খেলেছিল বরিশাল। প্রথমবার বিপিএলে বরিশালকে প্রতিনিধিত্ব করে বরিশাল বার্নাস। আর প্রথম আসরেই ফাইনালে জায়গা করে নেয় বরিশাল বার্নাস। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৪০ রান করে তারা। কিন্তু ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বরিশাল বার্নাস। এরপর বরিশালকে প্রতিনিধিত্ব করা বরিশাল বুলস ২০১৫ সালের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আর সেবার তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ বলে গিয়ে হেরে যায়। ২০১৫ সালের ফাইনালে বরিশাল বুলস ১৫৬ রান করেছিল। সেই রানই শেষ বলে টপকে গিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। আ...
বিপিএলের সেরা আবিষ্কার মুনিম-মৃত্যুঞ্জয়

বিপিএলের সেরা আবিষ্কার মুনিম-মৃত্যুঞ্জয়

Uncategorized
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অনেক রথী-মহারথীদের ভিড়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুনিম শাহরিয়ারের মতো তরুণরা। চট্টগ্রামের হয়ে খেলা তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী চলতি বিপিএলে প্রথম হ্যাটট্রিক করে আলোচনায় আসেন। হ্যাটট্রিকের শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা সিলেটের ওপেনার এনামুল হককে দিয়ে। মৃত্যুঞ্জয়ে পথ হারিয়ে চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরে যায় সিলেট সানরাইজার্স। ২০৩ রানের লক্ষ্যে নেমে ১৮৬ রান করতে পারে সিলেট। বিপিএলে হ্যাটট্রিক করাসহ কয়েকটি ম্যাচে নান্দনিক পারফরম্যান্স করেছেন সাতক্ষীরার এই তরুণ তুর্কি। বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বরিশালের হয়ে খেলা তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মুমিন। মুনিমের ব্যাটিংয়ের প্রশংসা করে বিশ্বসেরা অলরাউন্ডার ...
বিদ্রোহী অঞ্চলের সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ!

বিদ্রোহী অঞ্চলের সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ!

আন্তর্জাতিক
পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের স্বঘোষিত দোনেতস্ক রিপাবলিকের একটি সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর ছড়াচ্ছে। ইউক্রেনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান ওকসানা পকালচুকের টুইট উদ্ধৃত করে গার্ডিয়ান এই খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলে আসছেন—ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। সেই অজুহাতের অংশ হিসেবে এমন খবর প্রচার করা হচ্ছে বলে বিশ্লেষকরা মত প্রদান করেছেন। এদিকে শুক্রবার বিচ্ছিন্নবাদীরা অভিযোগ করেছে, ইউক্রেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ২৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩টি শহরে গোলা ছুড়েছে। অন্যদিকে ইউক্রেন বিদ্রোহীদের বিরুদ্ধে ৫২ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। ...