Saturday, August 8

Month: February 2022

দুই দিন বিদ্যুৎ থাকবে না সিলেট মহানগরীর যেসব এলাকায়

দুই দিন বিদ্যুৎ থাকবে না সিলেট মহানগরীর যেসব এলাকায়

বাংলাদেশ
সিলেটে মহানগরীর কয়েকটি এলাকায় শুক্র ও শনিবার নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণসহ লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন। এতে বলা হয়- শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সাড়ে ৫ ঘণ্টা নগরীর মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়িহাওর, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট ও বঙ্গবীরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পরদিন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা নগরীর শাহজালাল উপশহর ব্লক-এইচ, আই, জে, ই, এফ, জি ও সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।...
সারা ও অনন্যার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া

সারা ও অনন্যার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া

বিনোদন
বলিউডের তারুণ্যদীপ্ত তিন নায়িকা আলিয়া, সারা ও অনন্যা পান্ডে। বর্তমান সময়ে বলিউড কাঁপাচ্ছেন এই তিন সেনসেশন। হাল প্রজন্মের তিন জনপ্রিয় নায়িকার মধ্যে কাজ নিয়ে প্রতিযোগিতা আছে। তবে তাদের ব্যক্তিগত সম্পর্কটা যে চমৎকার, সেটি আবারও প্রমাণ পাওয়া গেছে। তারা একে অপরকে সম্মান দেন, প্রশংসা করেন। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সারা আলি খান ও অনন্যা পান্ডে বলেছিলেন, আলিয়া ভাট হচ্ছেন তাদের অনুপ্রেরণা। তাকে নিয়ে দুই নায়িকার প্রতিক্রিয়ায় আলিয়া ভাটের প্রতিক্রিয়াটা আরও জোরালো। তিনি সারা আর অনন্যার ভূয়সী প্রশংসা করেছেন। ‘এটি (সারা-অনন্যার প্রশংসা) খুবই মিষ্টি। আমি খুবই পুলকিত অনুভব করছি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সারা ও অনন্যাকে খুবই ভালোবাসি। তারা দুজনে আমার খুবই প্রিয়।’ আলিয়া যোগ করেন, ‘সারা ও অনন্যা চমৎকার, অপ্রতিদ্বন্দ্বী ও বিশেষ কিছু। অনন্যার অভি...
মেলার মূল আকর্ষণ ছিল টুনটুনি

মেলার মূল আকর্ষণ ছিল টুনটুনি

বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ প্রদর্শনী। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রাণী প্রদর্শনী মেলার মূল আকর্ষণ ছিল খর্বাকৃতির বকনা বাছুর টুনটুনি। মেলায় ৪১টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন প্রকার পশু-পাখি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রুকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাফিউদ্দিন মোড়ল, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরে আলম মোল্লা প্রমুখ। প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল ৩২ ইঞ্চি উচ্চতার ২৪ কেজি ওজনের ২২ মাস বয়সের খর্বাকার গরু টুনটুনি। টুনটুনিকে দেখতে স্টলে...
আফগানিস্তানের যে দাবি অস্বীকার করল পাকিস্তান

আফগানিস্তানের যে দাবি অস্বীকার করল পাকিস্তান

আন্তর্জাতিক
আফগানিস্তানের জিহাদী গ্রুপের নেতা আতা মোহাম্মদ নুর, আব্দুল রশিদ দুস্তম ও মোহাম্মদ মোহাকিকের সঙ্গে তুরস্কে পাকিস্তানের গোয়েন্দা প্রধান দেখা করেছেন এমন দাবি করা হয়েছে আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে। তবে আফগানিস্তানে অবস্থিত পাকিস্তানের দূতাবাস বিষয়টি অস্বীকার করেছে। পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এটি মিথ্যা খবর এবং পাকিস্তানের কোনো কর্মকর্তা জিহাদী নেতাদের সঙ্গে বৈঠক করেননি। গুজব ছড়ায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম বেশ কয়েকজন জিহাদী নেতাদের সঙ্গে দেখা করেছেন। আফগানিস্তানে একটি বৃহৎ সরকার গঠনের জন্যই না কি পাকিস্তানের গোয়েন্দা প্রধান এ বৈঠক করেছেন। এদিকে এমন একটি খবর চারদিকে ছড়াল যখন ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ও তালেবানের বড় নেতারা বিদেশে থাকা সকল রাজনীতিবিদদের দেশে ফিরে আসার জন্য ও আফগানিস্তানে থা...
সার্চ কমিটির কার্যক্রম তামাশা: বিএনপি

সার্চ কমিটির কার্যক্রম তামাশা: বিএনপি

রাজনীতি
নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কার্যক্রম তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সার্চ কমিটির একমাত্র লক্ষ্য হলো জনগণকে বিভ্রান্ত করা, ভিন্ন খাতে নিয়ে যাওয়া। এত এত পদ্ধতিতে, সুশীল সমাজের মতামত নিয়ে এতগুলো নাম প্রস্তাবের মধ্য দিয়ে নির্বাচন কমিশন হচ্ছে- এটাই তারা দেখাতে চায়। মূলত গত দুটি নির্বাচনের মতো একই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করা হবে। বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত সোমবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা হয়। এ সভার সিদ্ধান্ত জানাতেই সংবাদ সম্মেলন করা হয়। ওই সভায় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৭ ফেব্রুয়ারি কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সভায় তৎকালীন বাংলাদেশ রাইফেল...
চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

বাংলাদেশ
গাজীপুরে ঝালমুড়ির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের পর পুকুরের পানিতে ফেলে চালককে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গুচ্ছগ্রামের আলমগীর (৩০), পাবনা জেলার আতাইকোলা বাউখোলার ঘোনাপাড়া গ্রামের শামসুল (৩২), বরিশালের উজিরপুর বড়তা গ্রামের হাফিজুর রহমান টুকু হাফিজ, একই জেলার গাববাড়ী সরদারবাড়ী গ্রামের আল-মামুন সরদার আল আমীন এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া পালোরা গ্রামের রফিকুল ইসলাম (৩৪)। পুলিশ জানায়, ভিকটিম হুমায়ূন গত ৯ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তার নিজের অটোরিকশা নিয়ে সালনা ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্য আল-আমিন ছদ্মবেশে ঝালমুড়ি বিক্রেতা সেজে তার কাছে মুড়ি বিক্রি করেন। এ সময় ঝালমুড়ির সঙ্গে ঘুমের ওষুধ (লিকুইড) মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ছিনতাইকা...
মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

বাংলাদেশ
নেত্রকোনার কলমাকান্দার পাহাড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় সুমন মাহমুদ (২৩) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তারা পরস্পরের বন্ধু বলে জানা গেছে। বুধবার বিকাল ৪টার দিকে কলমাকান্দা লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত একজন হলেন- নেত্রকোনা পুলিশ লাইন্সে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই জহিরুল ইসলাম সবুজ (৪৬)। অপরজন হলেন মোহাম্মদ ইনচান উদ্দিন (৩০)। হতাহত তিনজনের বাড়ি শেরপুরের নকলা উপজেলার পোলাবেশ গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা সাত শহিদের সমাধিস্থল ঘুরে বেড়ানোর পর তারা একটি মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন। এ সময় গুরুতর আহত সুমন মাহমুদকে দুর্গাপুর উপজেলা স্ব...
ফাইনালে কুমিল্লাকে পেল বরিশাল

ফাইনালে কুমিল্লাকে পেল বরিশাল

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ফাইনালে উঠে গেল কুমিল্লা। শুক্রবার ফাইনালে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা। বুধবার মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে সুনিল নারিনের রেকর্ড গড়া ম্যাচে ৪৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে কুমিল্লা। এদিন মাত্র ১৩ বলে ফিফটির রেকর্ড গড়েন নারিন। এর আগে বিপিএলে ১৬ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ। চট্টগ্রামের বিপক্ষে মাত্র ১৪৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান নারিন। প্রথম ওভারে শরিফুলের করা শেষ তিন বলে দুই চার আর এক ছক্কায় ২০ রান আদায় করে নেন নারিন। অবশ্য ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের করা ওভারে তিন ছক্কা আর এক চারে ২৩ রান আদায় করে নেন নারিন। ২ ওভার শে...
তালাক না দিয়ে বিয়ে, পরীমনি-রাজকে উকিল নোটিশ

তালাক না দিয়ে বিয়ে, পরীমনি-রাজকে উকিল নোটিশ

বাংলাদেশ, বিনোদন
প্রায় ১০ বছর আগে বিয়ে করা স্বামীকে তালাক না দিয়ে অবৈধভাবে ফের বিয়ে করার অভিযোগ তুলে চিত্রনায়িকা পরীমণি এবং অভিনেতা রাজকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে কুমিল্লা থেকে এ আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে। আগের বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই নোটিশ করা হয়েছে বলে জানিয়েছেন ওই আইনজীবী। নোটিশ দাতা বলেন, পরীমনির কাছে যদি নথিপত্র থাকে, তাহলে সেটা যেন প্রকাশ্যে আনা হয়। বুধবার কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমনি ও রাজকে পাঠানো নোটিশের তথ্য নিশ্চিত করেছেন। নোটিশ দাতার দাবি- ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। ওই সময় এক লাখ টাকার কাবিনে বিয়েটি নিবন...
‘রমজানে বাড়বে না চালের দাম’

‘রমজানে বাড়বে না চালের দাম’

জাতীয়
আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানম। তিনি বলেন, রমজান মাসে চালের দাম বাড়বে না। দাম নিয়ন্ত্রণে রাখতে মার্চ মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। খাদ্য সচিব বলেন, যদি দাম বৃদ্ধির প্রবণতা দেখি, তা হলে ওএমএস আরও বাড়ানো হবে। খাদ্যের ব্যাপারে তো সরকারের কার্পণ্য নেই। খোলাবাজারে বিক্রিটা আরও বাড়াব। যদি প্রয়োজন হয় ভোক্তার স্বার্থে সরকার চাল আমদানি করবে। তিনি আরও বলেন, বিভিন্ন পর্যায়ে দাম বাড়ছে। আমি মনে করি এটি কন্ট্রোল হবে সাপ্লাই (সরবরাহ) বাড়ানোর মাধ্যমে। ‘খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। মার্চ মাস থেকে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। চালের দাম বাড়বে না ওই সময়।’ সচিব বলেন, আমরা এখনই আমদানিতে যাচ্ছি না। কারণ চাল আমদান...