Saturday, August 8

Month: February 2022

খেজুরের গুড়ে থাকছে না একফোঁটা খেজুরের রসও

খেজুরের গুড়ে থাকছে না একফোঁটা খেজুরের রসও

বাংলাদেশ
খেজুরের গুড়ে থাকছে না রসের বিন্দুকণাও। চিনিতে আটা, হাইড্রোজ, ফিটকারি, সোডা, চুন, ডালডাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে রাতের আঁধারে তৈরি হচ্ছে নকল খেজুরের গুড়। গুড়ের জন্য প্রসিদ্ধ রাজশাহীর বাঘা উপজেলায় আড়ানী চকরপাড়া গ্রামে এমনিই একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে কারখানা মালিকসহ সাতজন কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৫০ মণ ভেজাল গুড়। সোমবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন এসপি এবিএম মাসুদ হোসেন। তিনি জানান, রাজশাহী জেলার বাঘায় খেজুর গুড় তৈরিতে সুনাম রয়েছে। এই গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। আর এই সুনামকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল গুড় তৈরি করে বাজারে সরবরাহ করছে। তিনি আরও জানান, এ নকল গুড়ে এমন সব রাসায়নিক উপাদান ব্যবহার ক...
শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২: হাসি ফুটেছে হল মালিকদের মুখে

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২: হাসি ফুটেছে হল মালিকদের মুখে

বিনোদন
ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২। দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হল মালিকদের মুখে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- দীর্ঘদিন পর দর্শক আসতে শুরু করেছেন সিনেমা হলগুলোতে। দর্শকরা সিনেমা দেখে প্রশংসা করছেন। প্রতিটি শো-তেই বাড়ছে দর্শক। চলচিত্রটি ভালোবাসা দিবস উপলক্ষে সবাই হলে এসে দেখবেন বলে আমাদের বিশ্বাস। সবাইকে আমরা হলে এসে ছবিটি দেখার আহবান জানাচ্ছি। তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত...
মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা চুরি, পালাতে গিয়ে আটক পুলিশ

মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা চুরি, পালাতে গিয়ে আটক পুলিশ

বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তীব্র সমালোচনার ঝড় উঠেছে জনমনে। তবে ওই ভিডিওতে ওসি মো. সাজ্জাদ রোমন ভুক্তভোগী যুবককে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলতে শোনা যায়। আটক পুলিশ সদস্যের নাম জিয়া উদ্দিন পারভেজ (২৩)। তিনি নোয়াখালী পুলিশলাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল। তার ব্যাচ নং-৭৪৩। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। থানাসূত্রে জানা যায়, ১০ দিনের নৈমিত্তিক ছুটিতে আছেন কনস্টেবল জিয়া উদ্দিন পারভেজ। রোববার রাত ৯টার দিকে পুলিশ সদস্য জিয়া উদ্দিন পারভেজ পূর্ব পরিকল্পনা অনুসারে উ...
‘বইমেলার সময় বাড়তে পারে’

‘বইমেলার সময় বাড়তে পারে’

জাতীয়
করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় একুশে বইমেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে এবার অমর একুশে বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যেভাবে কোভিডের সংক্রমণ কমছে সেভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমরা মেলার সময়সীমা খানিকটা বাড়াতে পারব। প্রকাশকদের প্রণোদনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই মেলা হচ্ছে প্রকাশকদের মেলা। তারা একটি মেলার জন্য অনেকদিন অপেক্ষা করেন। আমরা কোনোভাবেই চাইবো না, মেলার প্রাণশক্তি ক্ষতিগ্রস্ত হোক। গত বছর আমরা তাদের থেকে অর্ধেক ভাড়া নিয়েছি। আর এবার মেলার সময়সীমা যদি বাড়ানো হয় তাহলে আমরা মনে করি সেটি তাদের জন্য প্রণোদনা হবে। সংবাদ সম্মেল...
গাঙ্গুবাঈ সিনেমা নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় যা বললেন আলিয়া

গাঙ্গুবাঈ সিনেমা নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় যা বললেন আলিয়া

বিনোদন
বলিউড সিনেমা গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি ছবিটি এখনও রিলিজ হয়নি। তবে এর মধ্যেই যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করেছে আলিয়া ভাট অভিনীত এ ছবির ট্রেলার। এর মধ্যেই আবার প্রকাশ্যে এসেছে ছবির একটি গান, নাম ধোলিদা। আলিয়া ভাটের ডায়ালগ মন কেড়ে নিয়েছে অনেকেরই। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় এই ছবিতে আলিয়াকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রতিবেদনে বলা হয়, আলিয়াকে গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি আগে কখনও দেখা যায়নি— এমন অবতারে দেখা যাবে এবং তার ভক্তরা সিনেমাটি পর্দায় আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মজার বিষয় হলো— টিম যখন সিনেমার প্রচারে ব্যস্ত, আলিয়া ভাট তখন তার প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। সংবাদমাধ্যম মিড ডেকে আলিয়া বলেছিলেন, গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি যখন তাকে অফার করা হয় তখন তিনি অভিনয় নিয়ে ভীতু ছিলেন। ‘এটি নিয়ে ভয় ছ...
আইপিএলে সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির

আইপিএলে সাকিবের দল না পাওয়ার কারণ জানালেন শিশির

খেলা
প্রথমবারের মতো আইপিএল নিলামে দল পেলেন না সাকিব আল হাসান। ২০১১ আইপিএল নিলামের পর এই প্রথম নিলামে অবিক্রীত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার। নিলামের দুদিনই নাম ডাকা হয়েছিল সাকিবের। কিন্তু কলকাতাসহ ১০ দলের কেউ সাকিবে আগ্রহ দেখায়নি। রোববার রাতেই নিশ্চিত হয়ে যায় এবারের আইপিএল খেলা হচ্ছে না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। বিষয়টি নিয়ে সাকিবভক্তসহ ক্রিকেটপ্রেমীদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি) সাকিব কেন অবিক্রীত থাকলেন? সাকিবের সহধর্মিণী উম্মে আহম্মেদ শিশির মনে করেন, আইপিএলের শুরুর দিকে বাংলাদেশ দলের শ্রীলংকা সফরের কারণে সাকিবকে নেয়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। আর ভক্তদের হতাশ না হতে জানিয়ে শিশির বলেছেন, এবার দল না পেলেও সাকিবের আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছ...
টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইস্তানবুল বিমানবন্দর

টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইস্তানবুল বিমানবন্দর

আন্তর্জাতিক
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা বিমানবন্দরের পুরস্কার পেল তুরস্কের ইস্তানবুল বিমানবন্দর। চার হাজারেরও বেশি বিমান যাত্রী ও বিমানবন্দর কর্মকর্তাদের ভোটে এবার বর্ষসেরা হয়েছে ইস্তানবুল বিমানবন্দর। খবর ডেইলি সাবাহর। ইউরোপের সর্ববৃহৎ এ বিমানবন্দরের সিইও কাদরি সামসুনলু বলেছেন, আন্তর্জাতিক যাত্রী পরিবহণে বিশ্বের সব বিমানবন্দরকে টেক্কা দিয়ে ইস্তানবুল আবারও বর্ষসেরা হওয়ায় আমরা খুবই আনন্দিত। তিনি আরও বলেন, করোনাকালে অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা পরিস্থিতি মোকাবিলা করেছি। ইউরোপের বৃহৎ এ বিমানবন্দরটি নতুন হলেও সেবার মান বিশ্বের যে কোনো দেশের বিমানবন্দরের চেয়ে ভালো। গত বছরও বর্ষসেরা হয়েছিল ইস্তানবুল বিমানবন্দর।...
২৫ দিন পর কবরস্থানে মিলল নিখোঁজ শিশুর পুঁতে রাখা লাশ

২৫ দিন পর কবরস্থানে মিলল নিখোঁজ শিশুর পুঁতে রাখা লাশ

বিনোদন
২৫ দিন পর চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে নিখোঁজ শিশুর পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে ঈদগাহ মাঠসংলগ্ন বড় কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আবু হুরায়রা। সে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আবদুল বারেকের ছেলে এবং চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। পুলিশ বলছে, এজাহারনামীয় কারও কাছ থেকে কোনো তথ্য না পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনের দেওয়া তথ্য এবং দেখানো স্থান থেকে আবু হুরায়রার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত হুরায়রাকে পুঁতে রাখার স্থান দেখিয়ে দেওয়া যুবকের নাম মোমিন। তিনি তালতলার শহিদুল ইসলামের ছেলে। জানা যায়, গত ১৯ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়ে পথে নিখোঁজ হয় শিশু আবু হুরায়রা। আবু হুরায়রার চাচা আতিয়ার রহমান বলেন, গ্রামের শহিদুলের ছেলে ...
শিল্পী সমিতির সম্পাদক পদ শূন্যই থাকছে

শিল্পী সমিতির সম্পাদক পদ শূন্যই থাকছে

জাতীয়
চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি) নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে চেম্বারজজ আদালতের জারি করা স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের করা লিভ টু আপিলের ওপর সোমবার শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে আপাতত শূন্যই থাকছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ। রুল শুনানির দিন আগামীকাল (সোমবার) ধার্য করেছেন হাইকোর্ট। নিপুণ আক্তারের আইনজীবী অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। সাধারণ সম্পাদক পদ নিয়ে শুনানির দিনটি ছিল গত রোববার। পরে তা একদিন পিছিয়ে আজ সোমবার ধার্য করা হয়। ...
ফাইনালে ওঠার লড়াই

ফাইনালে ওঠার লড়াই

খেলা
শিরোপার লড়াইয়ে টিকা থাকা চার দলের একটি আজ ফাইনালে উঠে যাবে। এই যুদ্ধে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিপিএলের লিগ পর্বের শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে এলিমিনেটর ম্যাচে দেখা হবে খুলনা টাইটান্স ও চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের। এই ম্যাচের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, পরাজিত দল বিদায় নেবে। ফাঁকা মাঠের শূন্যতা ঘুচিয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক থাকবে চার হাজারের বেশি। টুর্নামেন্টের শেষের রোমাঞ্চ শুরুর আগে মাঠে দর্শক ফেরার খবর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। লিগ পর্বের শেষদিনের রানপ্রসবা উইকেট রানের আশা জাগাচ্ছে আসল টি ২০ বিনোদনের। শেষ চারে উঠতে ব্যর্থ হওয়া একটি দল সিলেট সানরাইজার্স, অন্যটি তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহর মিনিস্টার ঢাকা। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলা কুমিল্লা ও বরিশাল সমানতালে এগিয়...