Saturday, August 8

Month: February 2022

৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক চায় ইউক্রেন

৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক চায় ইউক্রেন

আন্তর্জাতিক
সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে জানাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। রোববার রাতে এ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। খবর- বিবিসি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে সেনা মোতায়েন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হলেও তা উপেক্ষা করেছে রাশিয়া। ফলে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে। দিমিত্র কুলেবা জানান, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) সদস্যরা নিরাপত্তা ইস্যুতে ভিয়েনা চুক্তিতে সই করেছে। ওই সংস্থার সদস্য রাশিয়াও। সে জন্য ভিয়েনা চুক্তি অনুসারে ইউক্রেন শুক্রবার রাশিয়ার কাছে সীমান্তে সে...
৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেল কাশ্মীরের মেধাবী ছাত্রী

৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেল কাশ্মীরের মেধাবী ছাত্রী

আন্তর্জাতিক
ভারতের কাশ্মীরে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে শ্রীনগরের এলাহীবাগ সৌরার বাসিন্দা আরুসা পারভেজ। জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশনের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষস্থান দখল করা এ কৃতী ছাত্রীকে সমাজাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছে হিজাব না পরায়। খবর আনন্দবাজার পত্রিকায়। তাক লাগানো সাফল্যের পরই উপত্যকায় সবার নজরে এসেছিলেন তিনি। তার ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারেরও খুশির অন্ত ছিল না। নানা দিক থেকে অভিনন্দন বার্তাও আসতে থাকে। কিন্তু একইসঙ্গে সমাজমাধ্যমে অশালীন মন্তব্যের শিকার হয়েছেন আরুসা। আরুসাকে নির্লজ্জ বলে গালাগাল করে তার শিরশ্চেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।...
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তবু খালি থাকবে ৫ লাখ আসন

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তবু খালি থাকবে ৫ লাখ আসন

জাতীয়, বাংলাদেশ
উচ্চ মাধ্যমিকে এবার পাশ করেছে প্রায় ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন আছে ১৪ লাখ ১৮ হাজার। তবে এরপরও এ স্তরে ৫ লাখের বেশি আসন খালি থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, এইচএসসি পাশের পর অন্তত ৩০ শতাংশ শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ করেন। এছাড়া একটি অংশ বিদেশে লেখাপড়া করতে যান। অনেকেই নার্সিংসহ বিভিন্ন কারিগরি শিক্ষায় ভিড়ে যান। ফলে সবমিলে আসনে নয়, সংকট দেখা দেবে পছন্দের বিভাগ আর প্রতিষ্ঠানে ভর্তিতে। এটা চিরাচরিত দৃশ্য বলেই মনে করেন তারা। এদিকে এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নতুন সংকট দেখা দিতে পারে পরীক্ষার প্রশ্নপত্রে। তিনটি মাত্র বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষা। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত শিক্ষার্থীদের পাণ্ডিত্য(!) যাচাই করতে গোটা বই থেকে কঠিন প্রশ্ন করে থাকে। ফলে পছন্দের প্রতিষ্ঠানে আসন সংকটের পাশাপাশি প্রশ্নপত্রের সংকটেও ...
‘গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য’

‘গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য’

জাতীয়
একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনারদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে। তাই নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ, রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা নিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় নির্বাচন কমিশন সব ক্ষেত্রে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে বিদায়ী কমিশনাররা কমিশনের নির্বাচনী কার্যক্রমসহ তাদের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপত...
‘এমন রাত আমার জীবনে কখনো আসেনি’

‘এমন রাত আমার জীবনে কখনো আসেনি’

বিনোদন
অভিনেত্রী পূজা চেরি ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রোববার প্রকাশিত ফল হাতে পেয়েছেন দহন সিনেমার এই নায়িকা। কিন্তু এই ফল তার নিজের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ জন্য কিছুটা মন খারাপ পূজার। পরীক্ষার আগে সিনেমার শুটিং করেছেন। ভেবেছিলেন টেনেটুনে পাস করবেন। পূজা চেরি বলেন, দুশ্চিন্তায় আমি গত রাতে কিছুই খেতে পারিনি। এমন রাত আমার জীবনে কখনো আসেনি। তিনি বলেন, পরীক্ষার আগে ‘গলুই’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। সেই সময় শুটিংয়ে আমাদের লম্বা সময় জামালপুরে থাকতে হয়। আরও প্রস্তুতি নিতে পারলে পরীক্ষার ফল আরও ভালো হতে পারত। এ জন্য রেজাল্ট দেখে মনটা খারাপ হয়েছে। তবে এত ব্যস্ততার মধ্যেও যে ঠিকমতো পরীক্ষা দিতে পেরেছি, ৪.০৮ পেয়ে পাস করলাম, এতেই আমি খুশি। পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগ...
৫০ লাখ টাকা পেল হকি ফেডারেশন

৫০ লাখ টাকা পেল হকি ফেডারেশন

খেলা
১১-২০ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং পাকিস্তান-এশিয়ার সেরা এই পাঁচটি দেশ বাদে বাকিরা অংশ নেবে এশিয়া কাপ বাছাইয়ের এই টুর্নামেন্টে। এএইচএফ কাপের সর্বাধিক পয়েন্টধারী তিনটি দল খেলতে পারবে এশিয়া কাপে। ওই টুর্নামেন্টে অংশ নেবে ২২ সদস্যের দল। এই দলটিকে ৫০ লাখ টাকা দিয়ে পৃষ্ঠপোষকতা করছে দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। রোববার হকি ফেডারেশনে বিমানবাহিনী প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের হাতে সমপরিমাণ অর্থের চেক তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী। এ সময় ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। কালই কোচ গোবীনাথানের কাছে রিপোর্ট করেছেন খেলোয়াড়রা।...
এবার কাতার সফরে আমির খান মুত্তাকী

এবার কাতার সফরে আমির খান মুত্তাকী

আন্তর্জাতিক
তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কাতার সফরে গিয়েছেন। রোববার কাবুল থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর নেতৃত্বাধীন প্রতিনিধি দোহাভিত্তিক ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান প্রতিনিধি দল উপ সাগরীয় দেশের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, দ্য ইউনিয়ন অব ইসলামিক স্কলারস এবং দোহাভিত্তিক মিশনের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। নরওয়ের অসলোতে বৈঠকের ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে ইসলামিক আমিরাতের নেতৃবৃন্দের এটা হবে দ্বিতীয় বৈঠক। ...
গাড়িচাপায় পাঁচ সহোদর হত্যার ঘটনায় চালক রিমান্ডে

গাড়িচাপায় পাঁচ সহোদর হত্যার ঘটনায় চালক রিমান্ডে

আইন ও আদালত, বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় ঘাতক পিকআপের চাপায় পাঁচ সহোদর নিহতের ঘটনায় গাড়িচালক সাইফুল ইসলামকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রাজিব কুমার দেব এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের এসআই আবুল হোসেন চালক সাইফুলকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পিকআপ চালক সাইফুল ইসলাম (৩০) বান্দরবান জেলার লামা উপজেলার মো. আলী জাফরের ছেলে। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতের আইনজীবী অ্যাডভোকেট উমর ফারুক বলেন, উপজেলার মালুমঘাট এলাকায় সবজিবোঝাই একটি দ্রুতগতির পিকআপ চাপায় পাঁচ সহোদর নিহত হন। এ সময় আরও দুই সহোদর ও এক বোন গুরুতর আহত হন। এ ঘটনার পর থেকে পিকআপ চালক সাইফুল ইসল...
গাড়ি ছাড়ার আগে টার্মিনালে চালকদের ডোপ টেস্ট

গাড়ি ছাড়ার আগে টার্মিনালে চালকদের ডোপ টেস্ট

জাতীয়
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো ঠেকাতে টার্মিনালগুলোতেও চালকদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় মন্ত্রী একথা জানান। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি সব জায়গায় ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছি, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আছে। চালকদেরও আমরা ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছি। বিআরটিএ যখন লাইসেন্স দিচ্ছে তখনো ডোপ টেস্ট করা হচ্ছে। শুধু লাইসেন্সের সময়ই নয়, আমরা টার্মিনালগুলোতে পর্যায়ক্রমে ডোপ টেস্টের ব্যবস্থা করব। গাড়ি যখন তারা চালাবে, এর আগেই টেস্ট করে চালাবে এ ধরনের একটি সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। বিআরটিতে গত ৩০...
জায়েদ-নিপুনের শুনানি আজ

জায়েদ-নিপুনের শুনানি আজ

আইন ও আদালত, জাতীয়
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আজ রোববার। জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সবার দৃষ্টি এখন সুপ্রিমকোর্টের দিকে। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে নির্বাচনি আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। সে...