Saturday, August 8

Month: February 2022

বুস্টার নিয়ে জ্বরে আক্রান্ত নিপুণ

বুস্টার নিয়ে জ্বরে আক্রান্ত নিপুণ

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি কার, নিপুণ নাকি জায়েদ খানের? আজ পর্যন্ত তার কোনো মীমাংসা হয়নি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি নিজের দখলে নিতে লড়ছেন দুজনই। সোমবারও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ছিল। এরই মধ্যে জ্বরে আক্রান্ত হয়েছেন নিপুণ। সোমবার আদালতের শুনানির পর দুপুরে করোনার তৃতীয় ডোজ বুস্টার নিয়েছেন নিপুণ। এর পর থেকেই তাঁর জ্বর। নিপুণ বলেন, ‘বুস্টার নেওয়ার পর থেকে আমার অবস্থা খারাপ। প্রচণ্ড জ্বর। বাঁ হাত পুরোটা ব্যথা, সেই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। বমিও হয়েছে একবার। গরম পানির সেঁক দিয়েও কাজ হচ্ছে না।’ আরও তিন দিন আগে তৃতীয় ডোজ নেওয়ার কথা ছিল নিপুণের। এই অভিনেত্রী বলেন, ‘এত ব্যথা, এত যন্ত্রণা হবে বুঝিনি। বাঁ হাত তো নড়াচড়া করতেও পারছি না। মনে হচ্ছে বাঁ হাত অবশ হয়ে আছে। আগে জানলে আদালতের কাজ শেষ করেই টিকা নিতাম। কারণ, কালও শুনানি আছে। এখন জ্বর আর ব্যথা নিয়েই আদালতের কাজে অংশ ...
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

জাতীয়, বাংলাদেশ
অনিশ্চয়তা কাটিয়ে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। করোনা মহামারির কারণে ফেব্রুয়ারির শুরু থেকে মেলা আরম্ভ হয়নি। আজ বিকেল তিনটায় মেলা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অমর একুশে বইমেলা–২০২২ উপলক্ষে বাংলা একাডেমি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা হবে। এর মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার মেয়াদ বাড়তে পারে। এখন দুই সপ্তাহের জন্য মেলা হচ্ছে। প্রকাশকদের কাছ থেকেও স্টল বরাদ্দের ভাড়া অর্ধেক নেওয়া হয়েছে। সংস্কৃতিসচিব আবুল মনসুর বলেন, মেলায় স্বাস্থ্যবিধি মানতে হবে। একাডেমির কর্মকর্তা–কর্মচারী, প্রকাশক এবং স্টল–সংশ্লিষ্টদের টিকার সনদ থাকতে হবে। যাঁরা খাবারে...
দিল্লি থেকে এবার বাসে চড়েই যাওয়া যাবে লন্ডন

দিল্লি থেকে এবার বাসে চড়েই যাওয়া যাবে লন্ডন

আন্তর্জাতিক
বিমান নয়, এখন থেকে বাসে চেপেই দিল্লি থেকে লন্ডনে ঘুরতে যাওয়া যাবে। ভারতের হরিয়ানা রাজ্যের একটি সংস্থা এ বছরেরই সেপ্টেম্বরে দিল্লি থেকে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। সংস্থাটি জানিয়েছে, দিল্লি থেকে কলকাতা হয়ে মিয়ানমার পৌঁছবে বাস। তার পর থাইল্যান্ড, লাওস, চীন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছবে এ বাস। ৪৬ বছর পর ভারতে ফের এই বাস পরিষেবা চালু হচ্ছে। ১৯৫৭ সালে ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা চালু করেছিল। কিন্তু কয়েক বছর পর বাসটি একটি দুর্ঘটনার মুখে পড়ে। তখন থেকেই সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে অন্য একটি বিদেশি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত দোতলা বাস পরিষেবা চালু করে। ১৯৭৬ পর্যন্ত সেই পরিষেবা ঠিকঠাক চলেছিল। কিন্তু...
ছিনতাইকারীর হাতে ওয়াকিটকি, আরএমপির ৪ অপারেটরকে বদলি

ছিনতাইকারীর হাতে ওয়াকিটকি, আরএমপির ৪ অপারেটরকে বদলি

বাংলাদেশ
ছিনতাইকারীর হাতে যাওয়া রাজশাহী মহানগর পুলিশের একটি ওয়াকিটকি নিয়ে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। সোমবার বোয়ালিয়া মডেল থানার সাবেক ওসি নিবারণ চন্দ্র বর্মণকে তিন ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের একপর্যায়ে দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার বোয়ালিয়া মডেল থানার চার ওয়্যারলেস অপারেটরকে আরএমপি থেকে ঢাকায় বদলি করা হয়েছে। বদলির আগে চার ওয়্যারলেস অপারেটর কনস্টেবল আব্দুল আউয়াল, আমানুল্লাহ, কামাল হোসেন ও সাইফুল ইসলামকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। তারা তদন্ত কমিটিকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে সাবেক ওসি সব কিছু জানতেন। ওয়্যারলেস সেট খোয়া গেলেও সে বিষয়ে থানায় কোনো জেনারেল ডায়েরি করা হয়নি। আরএমপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি শিরোইল বাস টার্মিনাল এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে নগরীর শাহমখদুম থানার বাগানপাড়া এলাকার দুই ছিনতাইকারী মাভেল ইসলাম মাভেল ...
ছাত্রদলের দুই নেতাকে গুমের অভিযোগ রিজভীর

ছাত্রদলের দুই নেতাকে গুমের অভিযোগ রিজভীর

রাজনীতি
জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। এর আগে বিএনপি ও ছাত্রদল অভিযোগ করে, জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে সোমবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে এবং রোববার রাত দেড়টায় বরগুনা উপজেলা শাখার সদস্য সচিব মো. ইমরান হোসেন মৃধাকে সিআইডি পরিচয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার অভিযোগ করে বলেন, ছাত্রদলের এই দুই নেতাকে আটকের বিষয়টি এখনো স্বীকার করছে না রাষ্ট্রীয় কোনো সংস্থা। তাদেরকে এখনো জনসন্মুখে হাজির করেনি। এই অবস্থায় তাদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এদ...
পা দিয়ে লিখেই এইচএসসি পাশ

পা দিয়ে লিখেই এইচএসসি পাশ

বাংলাদেশ
জন্মগতভাবে দুই হাত ও একটি পা নেই সিরাজগঞ্জের বেলকুচির ফজলুর। এক পা দিয়ে লিখেই এবার এইচএসসি পরীক্ষায় ২.৭৫ পেয়ে পাশ করেছেন। সে দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ফজলু বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের সাহেব আলী ছেলে। জানা যায়, দিনমজুর পরিবারের সন্তান ফজলু প্রতিবন্ধকতাকে জয় করে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে মিটুয়ানী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো ফজলু। তাকে স্কুল নিয়ে যেত ছোট বোন আসমা। সেখান থেকেই এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ- ৩.৫৬ পেয়েছিল। এছাড়া জেএসসিতে ৩.৭৫ এবং পিইসিতে ২.১৭ পেয়েছিল। ২০১৭ সালে ফজলুর শারীরিক এ সমস্যার কথা সমাজকর্মী মামুন বিশ্বাস ফেসবুকে তুলে ধরেন। পরে বিভিন্ন ব্যক্তির সহায়তায় ৭৬ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছিলেন মামুন বিশ্বাস। সেই টাকা দিয়েই লেখাপড়া করছে। ফজলুর বাবা সাহেব আলী বলেন, দি...
ইউক্রেনে উত্তেজনার মধ্যে গ্রিসের ২ নাগরিক নিহত

ইউক্রেনে উত্তেজনার মধ্যে গ্রিসের ২ নাগরিক নিহত

আন্তর্জাতিক
রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে— যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার পর দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন মুহূর্তে দেশটিতে গ্রিসের দুই নাগরিক নিহত হয়েছেন। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দুই প্রবাসী নিহতের তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার খবরে বলা হযেছে, সংঘাতপীড়িত ইউক্রেনের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে এক দুর্ঘটনায় তাদের দুই নাগরিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। হতাহতের ঘটনার জন্য ইউক্রেনের তিন সেনা দায়ী বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। খবর থেকে জানা গেছে, রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত এলাকা সংলগ্ন হিরানিতিন গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাগবিতণ্ডতার একপর্যায়ে সহিংতা শুরু হয়। যদিও গ্রিস...
প্রস্তাবিত তালিকায় যে ৩২২ জনের নাম

প্রস্তাবিত তালিকায় যে ৩২২ জনের নাম

জাতীয়
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটি যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে। অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সোমবার রাত ৮টার পর প্রস্তাবিত নামগুলো প্রকাশ করা হয়। যদিও আগের সিদ্ধান্ত অনুযায়ী, কারা এসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে তা প্রকাশ করা হয়নি। এর আগে গত রোববার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে অনুসন্ধান কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান প্রস্তাবিত নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। একই সঙ্গে যেসব রাজনৈতিক দল আগের সময় অনুযায়ী নাম জমা দিতে পারেনি, তাদেরও নাম দিতে আজ বিকেল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয়। তালিকায় যারা রয়েছেন অজয় দাস গুপ্ত, সাংবাদিক; অ্যাডভোকেট আব্দুল মোতালেব মিয়া, অ্যাডভোকেট; অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকারকর্মী, অধ্যাপক ড...
কী হলে উত্তেজনা থামবে জানাল রাশিয়া

কী হলে উত্তেজনা থামবে জানাল রাশিয়া

আন্তর্জাতিক
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ন্যাটো জোটে যোগদানের বিষয়টি প্রত্যাখান করলে তাদের উদ্বেগ কমবে। লন্ডনের ইউক্রেন রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে সোমবার— ইউক্রেনে রাশিয়া যেকোনো দিন হামলা করতে পারে, এমন উদ্বেগের মধ্যে কিয়েভের লন্ডন রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্য তার দেশ ন্যাটো জোটে যোগদানের বিষয়টি পুনর্বিবেচনা করবে। তার এই কথার অর্থ, রাশিয়ার আক্রমণ বন্ধের জন্য ইউক্রেন আপাতত ন্যাটো জোটে যোগদান করবে না। যদিও ইউক্রেনের এই কূটনীতিক সোমবার তার বক্তব্যের আলাদা ব্যাখা দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন বিভিন্ন বিষয়ে আপস-মীমাংসার জন্য প্রস্তুত। তবে এসবের সঙ্গে ন্যাটোতে যোগদানের কোনো সম্পর্ক নেই। কিয়েভের লন্ডন রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকোর বক্তব্যের পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ত...
বিয়ের পিড়িতে বসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা!

বিয়ের পিড়িতে বসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা!

বিনোদন
৯০ দশকে যে দু’জনকে দেখে দর্শকরা শিহরিত হতেন সেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা আর প্রাক্তন নন। তারা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। সোমবার ভালোবাসা দিবসে এমন চমক দিলেন টালিগঞ্জের দুই দুই শিল্পী। সবিনয় নিবেদ লেখা বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছেছে মানুষের ফোনে ফোনে। তাতে লেখা, বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। ডিজিটাল চিঠিতে আরও জানানো হয়েছে, এই বিয়ের ঘটকালির দায়িত্বে ছিলেন পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধান করবেন শর্মিষ্ঠা। আমন্ত্রণপত্রের শেষে লেখা, ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।’ চিঠির শেষে আবার যুক্ত হয়েছে, ‘ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত’। বিয়ে সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ‘লজ্জা না পেয়ে’ মোহর বা শর্মিষ্ঠা...