Saturday, August 8

Month: February 2022

সেই ‘প্রিয় বন্ধুকে’ দলে পেলেন মোস্তাফিজ

সেই ‘প্রিয় বন্ধুকে’ দলে পেলেন মোস্তাফিজ

খেলা
আইপিএলে এবারের আসরে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান দল না পেলেও ঠিকই পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত আসরে ১ কোটির ভিত্তিমূল্যে রাজস্থানে রয়ালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। এবার ২ কোটি ভিত্তিমূল্যে যোগ দিলেন দিল্লি ক্যাপিটালসে। আর দল বদলে গেলেও প্রিয় বন্ধুকে পেয়েছেন মোস্তাফিজ। তার দলে যোগ দিয়েছেন ভারতীয় বাঁহাতি পেসার চেতন সাকারিয়া। ৪ কোটি ২০ লাখে চেতন সাকারিয়াকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের গত আসরের শুরুতেই ভাইকে হারান সাকারিয়া। খেলা চলাকালীন বাবাকে হারান। করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। ভাইয়ের পর বাবাকে হারালে শোকে কাতর হয় রাজস্থান রয়েলস শিবির। সে সময় সাকারিয়ার প্রতি সমবেদনা জানিয়ে বার্তাও দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ। মোস্তাফিজের একজন ভক্ত সাকারিয়া। বাংলাদেশের এ পেসারের বোলিং তাকে মুগ্ধ করে। দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বও গভীর। আইপিএ...
ওবায়দুল কাদেরকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ওবায়দুল কাদেরকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

রাজনীতি
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেছেন, ‘তিনি (ওবায়দুল কাদের) কখন কি বলেন, নিজেই জানেন না। আর ওনাকে ডেইলি বলতে হয় তো, সে জন্য বিভিন্ন রকম কথা বলতে হয়। সেটিতে আমরা খুব একটা গুরুত্ব দিই না।’ রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির মহাসচিব বলেন, এই সার্চ কমিটি বিএনপির কাছে গ্রহণযোগ্য না। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই বিএনপি থাকবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তা সদা সৎ ও পরীক্ষিত। সে কারণে সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্র্রহ নেই। সার্চ কমিটিতে আগ্রহ না থাক...
শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৩৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশে এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়ত...
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি ভোগ দখল নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক শারীরিক প্রতিবন্ধীর মেহগনি এবং আমগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার নগরকান্দা থানায় অভিযোগ করেছেন, ছোট শ্রীবর্দী গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে শারীরিক প্রতিবন্ধী হেমায়েত মোল্যা। ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ছোট শ্রীবর্দী গ্রামে। সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার চরযশোরদী ইউনিয়নের হেমায়েত মোল্যা এবং ছলেমান মোল্যার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর শেখ ও রবিউল শেখ এবং মামুন মাতব্বরের জমি ভোগ দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দিবাগত গভীর রাতে মৃত খোরশেদ মোল্যার ছেলে হেমায়েত মোল্যা ও ছলেমান মোল্যার বাড়ির পাশের কয়েকটি মেহগনি এবং আমগাছের চারা কেটে ফেলেছে প্রতিপক্ষরা। হেমায়েত মোল্যার ভাই ছলেমান মোল্যা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ছোট শ্রীবর্দী গ্রামের ওই বা...
জায়েদ খান-নিপুণের সিনেমার ভিডিও ভাইরাল

জায়েদ খান-নিপুণের সিনেমার ভিডিও ভাইরাল

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে শুনানির দিন পিছিয়ে গেছে। আজ রোববার হওয়া কথা ছিল এ শুনানি। তবে তা পিছিয়ে একদিন পর আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে। চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চে এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণাদেব নাথ। উল্লেখ্য, জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সিদ্ধা...
শাহবাগে সড়কের পাশে দুই নবজাতকের লাশ

শাহবাগে সড়কের পাশে দুই নবজাতকের লাশ

জাতীয়
রাজধানীর শাহবাগে সড়কের পাশে পড়েছিল দুই নবজাতকের লাশ। রোববার ভোরে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ছবিরহাট গেটসংলগ্ন এলাকা থেকে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার। তিনি টেলিফোনে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। লাশ দুটো অপুষ্ট, ভ্রূণ। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ জানায়, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।...
প্রথম দিনে সাকিবকে কেউ না কেনার কারণ কী?

প্রথম দিনে সাকিবকে কেউ না কেনার কারণ কী?

খেলা
আইপিএল ২০২২ এর মেগা নিলামে শনিবার সাকিব আল হাসানকে নেয়নি কোনো দল। ২ কোটি ভিত্তি মূল্য থাকলেও তার জন্য দর হাঁকায়নি কেউ। ফলে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান অবিক্রীত থেকে যান। অথচ বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকায় ধারণা করা হচ্ছিল, নিলামে সাকিবকে নিয়ে কাড়াকাড়ি হবে। কিন্তু গতকাল নিলামে নাম উচ্চারণ হলেও ফ্রাঞ্চাইজিরা নির্লিপ্ত থেকেছেন সে সময়। সাকিবকে কেউ না কেনার কারণ কী? - এ প্রশ্ন উঠতেই পারে। ধারণা করা হচ্ছে - সম্ভবত পুরো আইপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ই সাকিবের অবিক্রিত থেকে যাওয়ার মূল কারণ। আইপিএলের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। আর আইপিএলের শেষ দিকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলবে টাইগাররা। গুরুত্বপূর্ণ দুই সময়ে সাকিব জাতীয় দলের খেলায় ব্যস্ত থাকবেন বলেই হয়তো তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ শ্রীলংকা...

বাবা হারালেন তানজিন তিশা

বিনোদন
জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশার বাবা আবুল কালাম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তানজিন তিশার সহ-অভিনেতা তৌসিফ মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার শরীর ভালো থাকলেও হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে ২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন।...
জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি পেছাল

জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি পেছাল

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে শুনানির দিন পিছিয়ে গেছে। আজ রোববার হওয়া কথা ছিল এ শুনানি। তবে তা পিছিয়ে একদিন পর আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে। চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চে এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণাদেব নাথ। উল্লেখ্য, জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সিদ্ধা...
জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি পেছাল

জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি পেছাল

এক্সক্লুসিভ, বিনোদন