Saturday, August 8

Month: February 2022

প্রেম প্রত্যাখ্যান করায় বাবা-মাসহ কলেজছাত্রীকে মারধর

প্রেম প্রত্যাখ্যান করায় বাবা-মাসহ কলেজছাত্রীকে মারধর

বাংলাদেশ
ভোলার চরফ্যাশন উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজছাত্রীকে মারধর করেছেন রাকিব নামে এক যুবক। এ সময় ওই ছাত্রীকে বাঁচাতে তার বাবা, মা ও ভাই এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে জানা যায়। এ ঘটনায় শনিবার ওই শিক্ষার্থীর দাদা শাহাজান মাস্টার বাদী হয়ে বখাটে রাকিবসহ ৯ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা করেন। এর আগে শুক্রবার উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ওই শিক্ষার্থীর বাড়িসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা আহত শিক্ষার্থী ও তার বাবা-মাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, রাকিব ও তারা একই গ্রামে বসবাস করেন। তিনি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। প্রায় ৫ বছর ধরে রাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রাইভেট ও কলেজে আসা-যাওয়ার পথে প্রায় রাকিব তাকে কুরুচিপূর্ণ কথা বার্তা...
এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

পড়ালেখা, বাংলাদেশ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিকভাবে পাশের হার ৯৩.৫৮। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ...
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮

জাতীয়
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিকভাবে পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুরে বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী। এছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ।...
যেসব কারণে শিশুর কানে ব্যথা হয়, কী করবেন?

যেসব কারণে শিশুর কানে ব্যথা হয়, কী করবেন?

লাইফস্টাইল, স্বাস্থ্য
শিশুদের কানে ব্যথা একটি জটিল সমস্যা। অনেক সময় কানের পর্দা ফেটে যেতে পারে। আবার সর্দি লেগে কানে ব্যথা হতে পারে। গোসলের সময় কানে পানি গিয়ে তীব্র ব্যথার সঞ্চার হতে পারে। কান ব্যথার সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা দিতে পারলে শিশু দ্রুতই সুস্থ হয়ে উঠে। শিশুর কান ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. মো. আব্দুল হাফিজ শাফী। সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে কানের ইনফেকশন সবচেয়ে বেশি হয়। তিন বছরের কম বয়সি শতকরা ৩০ ভাগ শিশু কোনো না কোনো কারণে কানে ব্যথায় ভুগে থাকেন। কান ব্যথার কারণ * ঠান্ডা লাগলে বা সর্দি-কাশি থেকে নাক এবং কানের সংযোগ টিউব ব্লক থেকে কানের পর্দার ভিতরের দিকে তরল পদার্থ জমা হয়ে পর্দা ফুলে ওঠে ব্যথার সৃষ্টি করে। * কানের ভিতর/এক্সটারনাল ইয়ার ক্যানেল ওয়াক্স বা ময়লা দ্বারা ব...
বাজারে প্রচুর ফুল তবুও দাম চড়া

বাজারে প্রচুর ফুল তবুও দাম চড়া

অর্থনীতি
বাজারে বাহারি রঙের প্রচুর ফুল। তারপরও দাম চড়া। পাইকারি বাজারে প্রতিটি গোলাপ মান ভেদে ৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। জারবেরা ১৫ থেকে ২৫ টাকা, গ্লাডিওলাস ৮ থেকে ২০ টাকা ও রজনীগন্ধা ৫ থেকে ১০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। এ ছাড়া ২৫০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে এক হাজার গাঁদা ফুল। আর খুচরা বাজারে একই ফুল বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। খুচরা বাজারে প্রতিটি গোলাপ ২০ থেকে ৩০ টাকা, জারবেরা ২০ থেকে ৪০ টাকা, গ্লাডিওলাস ২০ থেকে ৩০ টাকা ও রজনীগন্ধা প্রতি স্টিক ১০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। গাঁদা ফুলের মালা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। এ ছাড়া বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো তোড়া বিক্রি হচ্ছে ৩শ থেকে দুই হাজার টাকায়। মঙ্গলবার সরেজমিন রাজধানীর শাহবাগের পাইকারি ও খুচরা ফুলের বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ফুল দোকানে তুলেছেন। বিভিন্ন স্থানের স্থায়ী ও ভাসমান ফুল ব্যবসায়ীরা ভিড় ক...
জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি হলেন সাইফুল ইসলাম

জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি হলেন সাইফুল ইসলাম

এক্সক্লুসিভ, বাংলাদেশ
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শ্রম অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। আর শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী (এনডিসি)। এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হয়েছেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) মো. আবদুস সাত্তার।...
আজ প্রকাশ পাচ্ছে সানি আজাদের ‘নিঝুম রাতে’

আজ প্রকাশ পাচ্ছে সানি আজাদের ‘নিঝুম রাতে’

বিনোদন
বিনোদন প্রতিবেদক : আবারও নতুন গান নিয়ে সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। এবারের ‘নিঝুম রাতে’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাংবাদিক-গীতিকার রেজাউর রহমান রিজভী। এ নিয়ে সানি এবং রিজভী তৃতীয়বারে মতো কাজ করছেন একসঙ্গে। গানটির সুর ও সঙ্গীত করেছেন সুরকার ও সঙ্গীতপরিচালক আহমেদ সজিব। সামনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আজ বিকাল ৫টায় ভিডিওসহ গানটি বাজারে আসবে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেল থেকে। সানি এবং তার স্ত্রী আরিয়া খন্ড ভিডিওতে বেশ জনপ্রিয় থাকলেও এই প্রথম কোন গানের ভিডিওতে একসাথে দেখা যাবে তাদের। এমনটাই জানালেন সানি। বললেন, এর আগেও রিজভী ভাইয়ের সাথে দুটি কাজ করা হয়েছে। তবে উনার কথায় ‘আঁধার’ গানটি ব্যাপক সাড়া ফেলেছিলো। এরপর আরো একটি কাজ করা হয়েছে। এবার আবারও কাজ করছি। এ গানটিও অনেক চমৎকার লিখেছেন রিজভী ভাই। আশা করছি; সবার ভালো লাগবে। তবে এবারের মিউজিক ভিডিওটি একটু ভিন্ন। আমরা একসাথে...
জেনে নিন ,আপনার পচন্দের মানুষটি আপনাকে ভালবাসেকিনা জানার উপায় !

জেনে নিন ,আপনার পচন্দের মানুষটি আপনাকে ভালবাসেকিনা জানার উপায় !

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
একটু দ্বিধায় আছেন। বুঝতে পারছেন না সামনের মানুষটা (সে আপনার বস হতে পারে, প্রেমিক/প্রেমিকাও হতে পারে) আপনাকে পছন্দ করছে কিনা। তাহলে আপনার এই প্রশ্নের উত্তরের খুব কাছাকাছি পৌঁছে দেবে নিচের এই জিনিসগুলো। খেয়াল করুন– চোখেই উত্তর পাবেন — কথা বলার সময় ভাল করে চোখের দিকে তাকান। মানুষের চোখ অনেক কথা বলে। অনেক উত্তর দিয়েই দেয়। আপনাকে যে মানুষটা পছন্দ করবে সে আপনার দিকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তাকিয়ে থাকবে। কথা বলার সময় চোখ সরিয়ে নিলে বুঝবেন কোথাও একটা সমস্যা হচ্ছে। শরীরীভাষাই বলে দেবে — শরীরীভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় মানুষটা আপনাকে নিয়ে কী ভাবছে। ধরুন আপনারা দুজনেই দাঁড়িয়ে কথা বলছেন খুব হাল্কাচালে। যদি দেখেন সেই মানুষটা বসে পড়ল, তার বসে পড়ার ধরনটা খেয়াল রাখুন। বসার ধরন অনেক কথা বলে দেয়। সবচেয়ে বড় কথা পায়ের দিকে নজর রাখুন। আপনাকে যে পছন্দ করে সে সবসময় আপনার সোজাসুজি দাঁড়ায় (তব...
জেনে নিন, ভদ্র ছেলেদের কেন প্রেমিকা জোটেনা! একটি বাস্তবধর্মী পোষ্ট……..

জেনে নিন, ভদ্র ছেলেদের কেন প্রেমিকা জোটেনা! একটি বাস্তবধর্মী পোষ্ট……..

এক্সক্লুসিভ
ছেলেটি খুব খারাপ। তার অত্যাচারে পাড়ায় বের হওয়া দায়। মাথা ভর্তি লম্বা চুল, হাতে বাহারী ব্যান্ড, কানে দুল। অথচ তার জন্যই এলাকার সব সুন্দরী মেয়েরা পাগল। এমন কথা বন্ধু মহলে প্রায়ই শোনা যায়। তখন ভদ্র ছেলেরা আক্ষেপ করে বলে আমার কপালে কেনো প্রেমিকা নেই…… আবার একটু লক্ষ্য করলেই দেখবেন যে বেশিরভাগ ভদ্র ছেলেগুলোর প্রেমিকা হয় না। বা প্রেমিকা হলেও সম্পর্ক স্থায়ী হয় না। কেন হয় এমন? ভালো ছেলেরা বিরক্তিকর হয় মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলেদের প্রতি। তাদের প্রেমিকা হওয়াকে মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়। অন্যদিকে ভালো ছেলেদেরকে তাদের চোখে মনে হয় বিরক্তিকর। সম্পর্কভীতি কাজ করে প্রেম করলে কী হবে? যদি বিয়ে না করতে পারি? বাসায় জানলে কী হবে? কীভাবে প্রপোজ করবো… সম্পর্ক নিয়ে ইত্যাদি হরেক রকম ভীতি কাজ করে অনেকের মনেই। আর এর ফলে তাঁদের প্রেম করাটাই হয়ে ওঠে না। [[ আমাদের পেজ এ লা...
দেশে প্রথম কর্পোরেট মার্কেটপ্লেস ‘ট্রেনিংপুল’ উদ্বোধন

দেশে প্রথম কর্পোরেট মার্কেটপ্লেস ‘ট্রেনিংপুল’ উদ্বোধন

তথ্য ও প্রযুক্তি
বাংলাদেশের প্রথম এড-টেক এবং কর্পোরেট ট্রেনিং মার্কেটপ্লেস ‘ট্রেনিংপুল’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল সিক্স সিজনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি ও আইটি সেক্টরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ। ১০টি এড-টেক ও কর্পোরেট প্রতিষ্ঠান তাদের ৪০ এর অধিক প্রশিক্ষণ কোর্স নিয়ে ইতোমধ্যে ট্রেনিং পুলে-এর সঙ্গে সংযুক্ত হয়েছে। এছাড়াও ৩০০ এর অধিক কোর্স নিয়ে ২৩টি প্রতিষ্ঠান ভবিষ্যতে কাজ করার জন্য সম্মত হয়েছেন। ট্রেনিংপুল বাংলাদেশের প্রথম ট্রেনিং মার্কেটপ্লেস যেখানে ব্যবহারকারীরা এক জায়গাতেই দেশের সেরা কোর্সগুলো পাবেন। এছাড়াও একটি কোর্সের সঙ্গে অন্যটির তুলনা করে প্রয়োজন অনুযায়ী কোর্স বেছে নিতে পারবেন। সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে ট্রেনিংপুল। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বলেন, ...