Friday, August 7

Month: February 2022

আমিরাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

আমিরাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

আন্তর্জাতিক
আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্কতা জারি করে জানিয়েছে, আবুধাবিতে নতুন করে ড্রোন অথবা মিসাইল হামলা হতে পারে। বুধবার বিবৃতিতে তারা জানিয়েছে, আবুধাবিতে এ হামলা চালাতে পারে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হামলার বিষয়ে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয় দূতাবাসের পক্ষ থেকে। বুধবার আরব আমিরাতের সংবাদ সংস্থা জানায়, আবুধাবির হামাদানে বিষ্ফোরণের কারণে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে বেসামরিক বাহিনীর সদস্যরা। পরবর্তীতে জানা যায় আগুনের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যরাতে হওয়া এ বিষ্ফোরণকে হুথিদের হামলা মনে করেন অনেকে। এরপরই যুক্তরাষ্ট্র সতর্কতা সতর্কতা জারি করে। কিন্তু পরবর্তীতে আবুধাবির সরকারের পক্ষ থেকে জানানো হয় তীব্র শব্দ হয়েছিল গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে।...
গ্রাহকের শতকোটি টাকা হাতিয়ে উধাও ২০ বছরের সমিতি

গ্রাহকের শতকোটি টাকা হাতিয়ে উধাও ২০ বছরের সমিতি

বাংলাদেশ
চাঁদপুরের শাহরাস্তি শোরসাক বাজারে অবস্থিত প্রান্তিক বহুমুখী সমবায় সমিতির যাত্রা শুরু হয় প্রায় ২০ বছর আগে। যদিও ২০০৮ সালের ১৫ অক্টোবর তার সমবায় অফিস থেকে অনুমতি পান। শাহরাস্তি উপজেলার শোরসাক এলাকার মো. জসিম উদ্দিনের পরিচালনায় প্রান্তিক বহুমুখী সমবায় সমিতি একে একে এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে। এলাকার সাধারণ জনগণকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে সমিতির অন্তর্ভুক্ত করা হয়। শাহরাস্তি উপজেলার অনেকেই অধিক মুনাফার আশায় প্রান্তিকের ছায়াতলে সামিল হন। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করতে সক্ষম হয় প্রান্তিক। গ্রাহকরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে থাকে। বিগত দুবছর যাবত প্রান্তিকের কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হতে থাকে। সর্বশেষ বছর খানেকের মাথায় তারা নিজেদের গুটিয়ে সমিতির কার্যক্রম বন্ধ করে রাখে। গ্রাহকরা তাদের টাকা প্রাপ্তির আশায় শোরসাক বাজারে অবস্থিত প্রান্তিকের বন্ধ অফিসে এ...
তাড়ুয়ায় ভেসে এলো মৃত ডলফিন

তাড়ুয়ায় ভেসে এলো মৃত ডলফিন

আন্তর্জাতিক
ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনার তাড়ুয়া সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। মঙ্গলবার বিকালে সমুদ্রের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে। পরে বনবিভাগের সদস্যরা পর্যবেক্ষণ শেষে বুধবার সকালে মৃত ডলফিনটি সৈকতের এক পাশে বালিচাপা দেন। গভীর সমুদ্র বন্দরে জেলেদের জালে আটকে ডলফিনটির মৃত্যু হতে পারে বলে বনবিভাগ ধারণা করছে। ঢাল চর রেঞ্জ উপকূলীয় বনবিভাগ কর্মকর্তা টিএম আতিকুর রহমান বলেন, জোয়ারে অর্ধগলিত ডলফিনের মৃতদেহটি তাড়ুয়া সমুদ্র সৈকতে ভেসে আসে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে আমাদেরকে খবর দেন। পরে একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করি। তিনি আরও বলেন, প্রায় সাড়ে চার ফুট লম্বা ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে বন কর্মীদের উপস্থিতিতে মৃত ডলফিনটি সৈকতে বালুচাপা দেওয়া হয়।...
হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ, বারান্দায় রেখেও চলছে চিকিৎসা

হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ, বারান্দায় রেখেও চলছে চিকিৎসা

স্বাস্থ্য
চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে গত ৭ দিনে ১ হাজার ৯০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গড়ে ১৪০ থেকে ১৫৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি করা হচ্ছে। যা স্বাভাবিক সময়ের চেয়েও ৪ গুন বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা। ভর্তিকৃত রোগীর মধ্যে ৮৩ শতাংশ শিশু। যাদের মধ্যে ৫ বছরের কম বয়সের রোগী। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনে মতলব আইসিডিডিআরবিতে ১ হাজার ৯০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৫৫ জন রোগী ভর্তি হচ্ছে। ভর্তিকৃত রোগীদের মধ্যে শূন্য থেকে ২ বছর বয়সী ৭৩৫ জন। ৩ থেকে ৫ বছর বয়সী শিশু ১৭৫ জন, ১৫ বছরের ঊর্ধ্বে বিভিন্ন বয়সী ১৮০ জন। গত ৭ দিনের মধ্যে ৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ ১৭০ জন রোগী ভর্তি হয়। গত বছরের তুলনায় এ বছর রোগী ভর্তি হয়েছে বেশি। হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৩টি কক্ষে স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় বেড ...
সব জলমহাল ইজারা নেওয়ার আবেদন অনলাইনে

সব জলমহাল ইজারা নেওয়ার আবেদন অনলাইনে

জাতীয়
এখন থেকে সব ধরনের সরকারি জলমহাল ইজারার আবেদন অনলাইনে করা যাবে। যা এতদিন ২০ একরের বেশি জলমহাল ইজারা নেওয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। আর বড় মহালগুলো ইজারা দেওয়ার অনুমোদন দেওয়া হতো মন্ত্রণালয় থেকে। এখন নতুন সিদ্ধান্তটি কার্যকর হলে যে কোনো জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন করা যাবে। বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জেলা-উপজেলায় অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিলের বিধান চালু করতে নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয় ২০২১ সালের ১৫ নভেম্বর এক পরিপত্রে মন্ত্রণালয় পর্যায়ে জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিলের সুবিধা চালু করে। ওই দিনের পরিপত্রে বলা হয়, জলমহাল ইজারার আবেদন গ্রহণের প্রক্রিয়া অনলাইনে চালু হলে জলমহাল ইজারার আবেদন দাখিলসহ ইজারা প্রক্রিয়ার জট...
তিন ফিলিস্তিনিকে হত্যায় ইসরাইলের নিন্দা ওআইসির

তিন ফিলিস্তিনিকে হত্যায় ইসরাইলের নিন্দা ওআইসির

আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে মঙ্গলবার ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। এক বিবৃতিতে ওআইসি জানিয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। খবর আরব নিউজের। সম্প্রতি ইসরাইল আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন ভঙ্গ করে চলছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলকে থামানোর আহ্বান জানিয়েছে ওআইসি। ওই তিন ফিলিস্তিনিকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পশ্চিম তীরের নাবলুসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট নাবলুসের মাকেফিহতে তিনজনকে গুলি করে। নিহত তিন ফিলিস্তিনি হচ্ছেন- আশরাফ মুবাসালাত, আদাম মাবরোকা, মোহাম্মদ দাখিল। তবে ইসরাইলের পুলিশের দাবি, এ তিনজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তারা নিরাপত্তা বাহিনী...
মহানবীর প্রিয় রঙের কার্পেট বিছানো হলো মসজিদে নববীতে

মহানবীর প্রিয় রঙের কার্পেট বিছানো হলো মসজিদে নববীতে

ইসলাম
মদিনায় অবস্থিত মসজিদে নববীর চত্বরে থাকা লাল কাপের্টগুলো তুলে মহানবী হযরত মোহাম্মদ(সঃ) এর প্রিয় সবুজ রঙের কার্পেট বিছানো হয়েছে। এই কার্পেটগুলোর ওপর নামাজ পড়েন মুসল্লিরা। নতুন রঙে সাজাতে মসজিদে নববীতে ব্যবহার করা হয়েছে ১২ হাজার কার্পেট। এই কার্পেটগুলো সৌদি আরবেই তৈরি করা হয়েছে। মুসল্লিদের কথা চিন্তা করে নতুন কার্পেটগুলো বেশ আরামদায়ক করে বানানো হয়েছে। কার্পেটগুলোর বিশেষত্ব হলো এগুলো বেশ পাতলা। কিন্তু অনেক শক্ত। এগুলোতে প্রচুর পরিমাণে উন্নতমানের উল ব্যবহার করা হয়েছে। যা ধোয়ার পরও নষ্ট হবে না। ১২ হাজার কার্পেটের সবগুলোতে একটি করে ইলেকট্রিক চিপ বসানো হয়েছে। যেখানে এগুলোর উৎপাদন, ব্যবহার ও কখন ধোয়া হয়েছে সবকিছু জানা যাবে। তাছাড়া ইলেকট্রিক চিপে থাকা ডাটার মাধ্যমে কোন কার্পেট কোথায় ছিল সেটিও জানা যাবে।...
গরু পাচার মামলায় দেবকে সিবিআইয়ের তলব

গরু পাচার মামলায় দেবকে সিবিআইয়ের তলব

বিনোদন
গরু পাচার মামলায় অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাকে। ভারতীয় সাংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে। এর আগে গরু পাচার মামলার অন্যতম হোতা এনামুল হককে গ্রেফতার করা হয়। তার সঙ্গে দেবের নাকি যোগসূত্র পাওয়া গিয়েছে। কিন্তু ঠিক কীভাবে পরিচয় হল দুজনের। কবে থেকেই বা এই পরিচয়, সেসব জানার জন্যই দেবকে তলব করা হয়েছে। সিবিআই কর্মকর্তারা জানান, গরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছে দেবের নাম। আর সেই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে। কর্মকর্তারা জানান, ২০১৭-১৮ সালে এনামুলের থেকে নাকি নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও ঘড়িসহ বহুমূল্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার ...
বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি
২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৮৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে‌ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দে‌শের বাজা‌রে এই মা‌নের স্বর্ণ প্রতি ভ‌রির দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায়। এর আগে গত বছর ১৫ ডিসেম্বর ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ...
শোয়েবকে আরও কয়েক বছর মাঠে দেখতে চান সানিয়া

শোয়েবকে আরও কয়েক বছর মাঠে দেখতে চান সানিয়া

খেলা
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা চান তার স্বামী শোয়েব মালিক তার ফিটনেস ধরে রাখার জন্য আরও কয়েক বছর ক্রিকেট খেলে যাক। শোয়েব মালিক সম্প্রতি ৪০ বছরে পা দিয়েছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্ম করা শোয়েব আরও খেলে যান চায় তার ভক্তরা। শোয়েবের স্ত্রীর চাওয়াও একই। পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের সঙ্গে একটি সাক্ষাত্কারে সানিয়া এ বিষয়ে বলেছেন, সুপার ফিট শরীর পেয়ে মালিক আশীর্বাদপ্রাপ্ত। সে স্বাস্থ্যকর জীবন পদ্ধতি অবলম্বন করে। তিনি বলেন, শোয়েব ব্যতিক্রমী। সে সেরা থাকার জন্য কঠোর পরিশ্রম করে। সে একটি স্বাস্থ্যকর জীবনধারার একটি বড় উদাহরণ। আমি তাকে বলেছি যে, মানসিকভাবে চাপ নিতে পারলে আরও দুই বছর ক্রিকেট খেলে যাও। তিনি বলেন, আমরা একে অপরকে সম্মান দিই এবং সমর্থন করি। আমরা দুজন পেশাদার ক্রীড়াবিদ। আমরা অনেক বছর ধরে খেলছি। সে সবসময় সমর্থন করে আসছে আমাকে...