Month: February 2022
ইসরাইলের পেগাসাস স্পাইওয়্যার কিভাবে তথ্য হাতিয়ে নেয়?
ইসরাইলের প্রযুক্তি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার সফটওয়্যারের বিষয়টি আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইসরাইলের পুলিশ নিজ দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর নজরদারি চালিয়েছে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা।
পেগাসাস স্প্যাইওয়্যার সফটওয়্যারটি তৈরি করে এনএসও গ্রুপ। ২০১০ সালে এ গ্রুপটি প্রতিষ্ঠিত হয়।
নিজেদের ওয়েবসাইটে এনএসও দাবি করে, তারা তাদের প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে জঙ্গিবাদ ও অপরাধ রুখে দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করতে সহায়তা করে।
পেগাসাস হলো এমন একটি স্পাইওয়্যার সফটওয়্যার যেটি যে কোনো মোবাইলে অনুপ্রবেশ করে সেই মোবাইলের ব্যক্তিগত অবস্থান, মোবাইলের মাইক্রোফোন ও ক্যামেরার নিয়ন্ত্রণ নেয়াসহ সব তথ্য হাতিয়ে নিতে পারে।
কিভাবে একটি মোবাইল পেগাসাসের মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়া যায়?
গবেষণায় ...
সবার আগে প্লে অফে সাকিবের বরিশাল
সিলেটকে হারিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করল বরিশাল। বিপিএলের অষ্টম আসরের ২৪তম ম্যাচে সিলেটকে ১২ রানে হারায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে সাকিব আল হাসান, মুনিম শাহরিয়ার ও ডুয়াইন ব্রাভোর ব্যাটিং তাণ্ডব আর ক্রিস গেইলের ফিফটিতে ভর করে রানের পাহাড় গড়ে বরিশাল।
ওপেনার মুনিম শাহরিয়ার ২৮ বলে ৬টি চার ও তিন ছক্কায় ৫১ রান করে ফেরেন। মাত্র ১৯ বলে দুই চার আর ৪টি ছক্কায় ৩৮ রান করে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব।
ইনিংসের একেবারে শেষদিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ বল মোকাবেলা করে এক চার আর ৪টি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন ডুয়াইন ব্রাভো। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ৪৫ বল খেলে চার বাউন্ডারি আর দুই ছক্কায় অপরাজিত ৫১ রান করেন ক্রিস গেইল।
সাকিব-মুনিম-ব্রাভো ও গেইলের ব্যাটিংশৈলীতে ৪ উইকেটে হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়ে বরিশাল।
টার্গেট তাড়া করত...
যে কারণে শপথ নিয়ে বের হয়েই গ্রেফতার চেয়ারম্যান লিটন মিয়া
কিশোরগঞ্জে শপথ নিতে গিয়ে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন মিয়া ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা সম্মেলন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভৈরবে গত বছরের ২৬ ডিসেম্বর ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন কালিকাপ্রসাদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মিয়া বিজয়ী হন। নির্বাচনের দিন কালিকাপ্রসাদ ইউপির একটি কেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান লিটন মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছিল ৫০ জনকে। মামলার পর থেকে লিটন মিয়া পলাতক ছিলেন বলে ডিবি পুলিশ জানায়। নতুন চেয়ারম্যান হিসেবে মঙ্গলবার তার শপথের দিন ছিল।
লিটন মিয়া মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অন্য চেয়ারম্যানদের সঙ্গে শপথ গ্রহণ...
অল্প অল্প জ্বর কেন হয়?
জ্বরের রকমফের আছে। অনেকের কাঁপুনি দিয়ে জ্বর আসে। আবার কারও ছেড়ে ছেড়ে জ্বর আসে। অনেক সময় হালকা জ্বর থাকে গায়ে, যেটির যন্ত্রণা বেশ কয়েক দিন বইতে হয়।
জ্বরের মাত্রা বহু রোগের নির্দেশ করে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আজিজুর রহমান।
জ্বর নিজে কোনো রোগ নয়, অনেক রোগ প্রকাশ পায় জ্বর রূপে। সুস্থ পূর্ণবয়স্ক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো ৯৮.৬ ফারেনহাইট। যখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে জ্বর বলে। অল্প অল্প জ্বর বলতে যখন শরীরের তাপমাত্রা থার্মোমিটারে ৯৯ থেকে ১০১ ফারেনহাইটের মধ্যে থাকে।
শরীরে দীর্ঘদিন (দুই সপ্তাহের বেশি) অল্প অল্প জ্বর থাকতে পারে যে রোগে—
যক্ষ্মা - লিস্ফোমা - কালাজ্বর, ম্যালেরিয়া - এইচআইভি ইনফেকশন -শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া যেমন- ফুসফুসে ফোড়া, লিভারের ফোড়া - কানেকটিভ টিস...
জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসেবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, যা প্রাথমিক হিসাবে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।
গত ২০২০-’২১ অর্থবছরে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার, যা প্রাথমিক হিসেবে ছিল ২ হাজার ৫৫৪ ডলার।
বিবিএসের এই হিসাব প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রবৃদ্ধির হিসাবটি তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে।
একনেক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও জিডিপির এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এ অর্জন দেশের সব কৃষক, শ্রমিক জনতা সবার পরিশ্রম ও অংশগ্রহণে এটি সম্ভব হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও প্রবৃদ্ধির এ অর্জন অনেক প্রশংসার।
জিডিপি প্রবৃদ্ধির আকার স্থিরমূল...
চিত্রনায়িকা নিপুণের আপিল শুনানি বুধবার
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের করা আপিল শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
সকালে চিত্রনায়িকা নিপুণের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এ আপিল আবেদন করেন। তখন তিনি গণমাধ্যমকে বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ বিষয়ে শুনানি হতে পারে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত সোমবার স্থগিত করেছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগ...
সফলতার রহস্য জানালেন হিরো আলম
সমালোচনা পাশ কাটিয়ে আপন গতিতে ছুটে চলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলম। এখন পর্যন্ত তিনি প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পুষ্পা গান কাভার করেছেন হিরো আলম। কণ্ঠশিল্পী না হয়েও তিনি কেন গান করেন, তার কারণ জানালেন আশরাফুল আলম।
যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, প্রথমেই বলি আমি কোনো কণ্ঠশিল্পী না। ভালো লাগা থেকে গান করি। সারাবিশ্বে আমার অসংখ্য ভক্ত রয়েছে। তারা তো আর আমার বাংলা ভাষা বুঝবেন না। এজন্য মূলত আমি বিভিন্ন ভাষায় গান করি। এখন পর্যন্ত প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান কাভার করেছি। আমার গান নিয়ে কে কী বলল, তা আমি পরোয়া করি না।
নতুন ছবি নিয়ে হিরো আলম বলেন, বউ জামাইয়ের লড়াই, নষ্ট হওয়ার কষ্ট ও টোকাই নামে আমার তিনটি ছবি প্রস্তু আছে। সময় ও সুযোগ বুঝে যে কোনো সময় মুক্তি দিব। আমরা কাজের চেয়ে কথা বলি বেশি। দেশের হল মরে যা...
আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আশা করি- জনগণ আমাদের ভোট দেবে। কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ওপর আমাদের আস্থা আছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ আশা প্রকাশ করেন।
বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখা হয়েছে। করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।
সরকারপ্রধান বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের ...
ফেসবুকে ব্যবসা করতে গেলেও লাগবে ডিবিআইডি নম্বর
সরকারের কাছ থেকে নিবন্ধন না নিলে কেউ ই-কমার্স ব্যবসা করতে পারবে না। ব্যবসা শুরুর আগে অবশ্যই তাকে ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন (ডিবিআইডি) চালু করতে হবে। এমনকি ফেসবুকে পেজ চালাতে গেলেও এই ডিবিআইডি চালু করতে হবে। ডিবিআইডি নম্বরই ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের জন্য নিবন্ধন হিসেবে কাজ করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে এ ডিবিআইডি নিতে হবে।
রবিবার ডিবিআইডি নেওয়ার একটি অ্যাপসের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেই অনুষ্ঠানে ডিজিটাল কমার্স ব্যবসায়ের সার্বিক দিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জানানো হয়, বর্তমানে দেশে মোট ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান আড়াই হাজার। তবে...

